21/07/2025
🌿 নবীন বোটানিয়ানদের হৃদয়ছোঁয়া বরণ 🌿
আজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩২তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা প্রথমবারের মতো অংশ নিলো তাদের ওরিয়েন্টেশন ক্লাসে।
ফুল দিয়ে তাদের বরণ করে নেয়া হয় ভালোবাসা ও সম্মানের সাথে। ক্লাসরুমে ছড়িয়ে পড়ে এক অনন্য উচ্ছ্বাস আর আশার আলো। সিনিয়রদের বন্ধুত্বপূর্ণ আচরণে মজবুত হয় ভ্রাতৃত্ববোধ। 💚
শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং অভিজ্ঞ সিনিয়ররা তাদের মূল্যবান দিকনির্দেশনা ও প্রেরণাদায়ক বাণী দিয়ে নবীনদের মনে জাগিয়ে তোলেন আত্মবিশ্বাস ও আগ্রহ। শক্ত হতে হবে, হতে হবে আত্মবিশ্বাসী পাড়ি দিতে হবে সফলতার পথ ও হারাতে হবে ব্যর্থতা নামক অভিশাপকে। 🌸
এই পথচলা হবে জ্ঞানে, গবেষণায় ও সবুজে ভরা—যেখানে তারা আবিষ্কার করবে প্রকৃতির অপার বিস্ময়।
নতুন স্বপ্ন, নতুন শুরু—উদ্ভিদবিজ্ঞানের সবুজ জগতে তোমাদের স্বাগতম। 🌳💐
চলো, গাছের পাতায় পাতায় জ্ঞানের গল্প লিখে এগিয়ে যাই একসাথে। যেখানে অপেক্ষা করছে সফলতার এক অপার সম্ভাবনা। 🌱📖💚
আয়োজনেঃ Student Welfare Association of Botany-DGC
Environment and Science Club -Botany-DGC