The Holy Quran School And Madrasah

The Holy Quran School And Madrasah যুগোপযোগী শিক্ষার বিশ্বস্ত আলয়।

11/03/2025

আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ ,আপনারা জেনে আনন্দিত হবেন, উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ মানসম্পন্ন , আন্তর্জাতিক মানের একটি হিফজখানা আমরা ওপেন করেছি আলহামদুলিল্লাহ। এখানে খরচ একটু বেশি হলেও আপনার সন্তান পড়াশোনায় আর ১০ জনের চাইতে স্পেশাল ভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ মানের নমুনা দেখতে পারেন আমাদের ক্যাম্পাসে

11/03/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অভিভাবক মণ্ডলী এই প্রথম দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় আমরা একটি প্রতিষ্ঠান...
22/12/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অভিভাবক মণ্ডলী এই প্রথম দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় আমরা একটি প্রতিষ্ঠান ওপেন করেছি। এবং মহান আল্লাহর কাছে আশা করছি অন্যান্য শাখার মত ফুলবাড়ি শাখায় ও আমরা সর্বোচ্চ মান দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠানটিতে আমরা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি নিচ্ছি। পর্যায়ক্রমে তা বাড়তে থাকবে ইনশাআল্লাহ।
আবাসিক- অনাবাসিক ডে কেয়ার সুবিধা থাকবে। বালক -বালিকা উভয়ই পড়াশোনার সুযোগ পাবে। প্রতিষ্ঠানটি শীতাতপ নিয়ন্ত্রিত।

সম্পূর্ণ আপডেট এবং কৌশল পূর্ণ পাঠদান করার ফলে উত্তরবঙ্গে সর্বোচ্চ মানসম্পন্ন প্রতিষ্ঠান গুলোর সমপর্যায়ের মান আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ।

যেহেতু প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সম্পূর্ণ স্পেশাল ভাবে শিক্ষাদান করার বাধ্যবাধকতা আমরা গ্রহণ করেছি তাই খরচ একটু বেশি হবে এটাই স্বাভাবিক।

তাছাড়াও বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে সাবলীল ভাবে ইংলিশ এবং আরবীতে দক্ষ উপস্থাপক, লেকচারার ও নিউজ প্রেজেন্টার হিসেবে দক্ষ করে গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি নিরন্তর।

ভর্তির নিয়মাবলী

২০০ টাকা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তির জন্য আবেদন করতে হবে। কর্তৃপক্ষ সুবিধা জনক সময়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করবেন। শিশু শ্রেণী হলে তার মেধা যাচাই এবং পরবর্তী কোনো শ্রেণীতে হলে তার পূর্ববর্তী শ্রেণীর বেসিক বিষয়গুলোর উপর লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তির জন্য ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগ সমূহ: স্কুল, মাদ্রাসা, হিফয নূরানী নাজরা মাকতাব

ব্যয় সংক্রান্ত তথ্য :
অনাবাসিক ভর্তি ফি ৩০০০
বেতন ৩০০০
আইডি কার্ড ২০০

আবাসিক ভর্তি ফি ৫০০০
বেতন ৭০০০
ভর্তির সময় যা যা লাগবে
শিক্ষার্থীর সদ্য তোলা দুই কপি রঙ্গিন ছবি,
এবং জন্ম নিবন্ধের এর ফটোকপি। এবং
বাবা-মায়ের আইডি কার্ডের ফটোকপি। এবং দুই কপি করে ছবি।

ছাত্র-ছাত্রীর ড্রেস
আকাশী রঙের পাঞ্জাবি এবং পায়জামা সাথে সাদা টুপি
ছাত্রী: আকাশী রং রংয়ের ফ্রক এবং পায়জামা এবং সাদা স্কার্ফ।

12/12/2024

সাংবাদিক ইলিয়াস বেঁচে আছে যতদিন, ভারতের দালালি করে ছাড় পাবে না কেউ তত দিন । বিস্তারিত কমেন্টে

Address

যমুনা শোরুমের সামনে, মেইন রোড, ফুলবাড়ি।
Dinajpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 12:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Holy Quran School And Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category