সেতাবগঞ্জ কলেজ - অনার্স গ্রুপ Setabganj College - Honours Group
this page only for national university students
24/05/2025
01/05/2025
Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
এত দ্বারা সেতাবগঞ্জ সরকারি কলেজের সকল এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, বাংলাদেশ শিক্ষা বোর্ড হতে নোটিশ দেওয়া হয়েছে, তাই আগামী ১২ তারিখের মধ্যে যে যে কাগজ পত্র কলেজে জমা দিতে হবে :
(১) জি এস সি পরীক্ষার মার্কশিট এর ফটোকপি
(২) এসএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি
(৩) এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি
বি. দ্রষ্টব্য: শুধুমাত্র আইসিটি প্র্যাকটিক্যাল এর মার্ক স্যার নিজে দিবে
19/08/2024
গত ১৮- ই আগস্ট সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে পদত্যাগসহ ২২ টি দাবিতে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা
সেতাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবোধ চন্দ্র রায় ও অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের পদত্যাগ সহ ২২টি দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। এসময় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি সমূহ
১) সকল প্রকার ফি সরকার নির্ধারিত হতে হবে,সকল প্রকার ইনকোর্স ফি অনুসরণ করতে হবে।
২) শহিদ মিনার কেন কলেজ ক্যাম্পাসের বাইরে কেন জবাবদিহিতা করতে হবে।
৩) কলেজ আধুনিক গেট নির্মাণ করতে হবে।
৪) রাজনীতিমুক্ত ও মাদকমুক্ত কলেজ ক্যাম্পাস গড়ে তুলতে হবে।
৪) দুই বিল্ডিং শহিদ মিনারে যাওয়ার রাস্তা করতে হবে।
৫) সমস্ত কলেজ ক্যাম্পাসে দেওয়াল নির্মাণ।
৬) শিক্ষকের ডিজিটাল হাজিরা নির্মাণ।
৭) শিক্ষার্থীদের শতভাগ ক্লাস বাধ্যতামূলক।
৮) বিজ্ঞপ্তি ছাড়া ১১ জন কর্মচারী নিয়োগ বাতিল।
৯) অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের অপসারণ।
২০) আধুনিক লাইব্রেরি তৈরি করা।
১১) ১২৪৯ দাগের কলেজের সম্পত্তি হওয়া শর্তেও কেন আশ্রম তৈরি করা হলো জবাবদিহিতা করতে হবে।
১২) কলেজের জায়গায় পুনরুদ্ধার করে ছাত্রাবাস তৈরি করা।
১৩) কলেজের সেমিনারে বই ক্রয় করার নাম করে অর্থ লুট করা হয়েছে তা পুনরায় হিসাব দিতে হবে।
১৪) আয়া পদে ২০২৩ সালে সরকারিভাবে নিয়োগ এবং কেন তার মূল বেতন দেওয়া হচ্ছেনা তার জবাবদিহিতা করতে হবে।
১৫) সকল প্রকার কলেজে ৩০% কমিশন বাণিজ্য সিন্ডিকেট বন্ধ করতে হবে।
১৬) বঙ্গবন্ধু শিক্ষক সমিতির কমিটি বাতিল করতে হবে।
১৭) আনোয়ারা ও তাজিমুলকে চতুর্থ পদে নিযুক্ত সহ পদে বহাল করতে হবে।
১৮) কলেজের ইমাম ও মোয়াজ্জিনের বেতন বৃদ্ধি করতে হবে।
শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অস্থায়ী ভিত্তিতে ১১ জন কর্মচারী নিয়োগ বাতিলে করে। ১৫ দিনের মধ্যে কলেজের সকল হিসাব বুঝিয়ে দিয়ে পদত্যাগ করবেন। বাংলাদেশ ও ভারত নাগরিক বিধায় তার পাসপোর্ট উপজেলা নির্বাহী অফিসার নিকট জমা দেয়। অফিস সহকারী নির্মল চন্দ্র রায় সকল হিসাব বুঝিয়ে দিয়ে ১৫ দিনের মধ্যে অপসারণ করা হবে। কলেজের দখল হওয়া জমি আগামী ১৯ আগস্ট পরিমাপ করে তা উদ্ধার করা হবে।
পাসপোর্ট জমা দেয়ার বিষয়টি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ডালিম সরকার নিশ্চিত করেন।
সোর্স : bd24live, Bangladesh Pratidin
18/08/2024
দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মনজুর আলমের বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে অধ্যক্ষ ও তার অফিস সহকারী নির্মল চন্দ্র দেবশর্মার বিরুদ্ধে কলেজের বিভিন্ন খাতের অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। তাদের আসামি করে জালিয়াতি ও আত্মসাতের মামলা করেছে দুদক। দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
তাদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহার করে কলেজের দুই কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে, যা দণ্ডবিধির ৪০৯/ ৪৬৭/৪৬৮/ ৪৭১/ ৪২০/ ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অনুসন্ধান প্রতিবেদন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা বিভিন্ন কৌশলে দীর্ঘ ১০ বছর ধরে অর্থ আত্মসাতের ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে অন্যতম প্রধান কৌশল ছিল ক্যাশবইয়ে আয় কম দেখানো। ক্যাশবইয়ে আয় কম দেখিয়ে এক কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৮৪৭ টাকা লুটপাট করা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে তিনটি ভুয়া ভাউচারের মাধ্যমে আট হাজার ২৯৩ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে আটটি ভুয়া ভাউচারের মাধ্যমে এক লাখ ১৪ হাজার ৮৭২ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ১৪টি ভুয়া ভাউচারের মাধ্যমে ৬৪ হাজার টাকা, অনুরূপভাবে ২০১৭-১৮ অর্থবছরে ১৬টি ভুয়া ভাউচারের মাধ্যমে ৫২ হাজার টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ২৩টি ভুয়া ভাউচারের মাধ্যমে ২০ লাখ ৮১ হাজার ৫০০ টাকা এবং ২০১৯-২০ অর্থবছরে ১৯টি ভুয়া ভাউচারের মাধ্যমে এক লাখ ৭৭ হাজার ১৬২ টাকা আত্মসাৎ করা হয়েছে। ভুয়া ভাউচারের মাধ্যমে সবমিলিয়ে ২৪ লাখ ৯৮ হাজার টাকা লুটপাট হয়েছে।ক্যাশ বইতে প্রদর্শন না করে ছয়টি জাল রশিদের মাধ্যমে ৪৩ লাখ ৫৪ হাজার ১২০ টাকা, রসিদের মূল কপি ও কার্বন কপিতে টাকার পরিমাণ পরিবর্তন করে তিন লাখ ৭৯ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন তারা। এছাড়া ভিন্ন দুটি খাতে জাল ভাউচারের যথাক্রমে ৯ লাখ ৩৭ হাজার ৯১৭ টাকা এবং ১৭ লাখ টাকা আত্মসাৎ করে অধ্যক্ষের নেতৃত্বাধীন চক্র।
সবমিলিয়ে আত্মসাতের মোট পরিমাণ দুই কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৬০২ টাকা, যেখান থেকে ২০১৬-১৭ অর্থবছরের ফেব্রুয়ারি মাসের ব্যয় ১০ লাখ চার হাজার ৮৯০ টাকা বাদ দিলে দুই কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ১২ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে।
16/08/2024
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ২০২৪ এর স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচী
BREAKING NEWS
অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
5216