NTRCA মিটিং এ আজকে যা যা সিদ্ধান্ত হইলো তা হলো:
👉 বয়স ও সনদের মেয়াদ পার হলে আবেদন করা যাবে না।
👉 সনদের মেয়াদ থাকবে ৩ বছর।
👉 ১ম থেকে ১৬তম নিবন্ধিত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
👉 ১৭তম নিবন্ধিত প্রার্থীদের মধ্যে বয়স ৩৫+ হলে তারাও আবেদন করতে পারবেন না।
👉 ইদের আগেই আসতে পারে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল।
👉 জুনেই আসছে লক্ষাধিক শূন্যপদের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি।
👉 পরবর্তী কার্যক্রম — ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার।
ICT Learning Hub with Rayhan
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ICT Learning Hub with Rayhan, Tutor/Teacher, Village: Akargram, Dinajpur.
সহজ ভাবে ICT শিক্ষা গ্রহণ, SSC, HSC, Versity Admission এবং নিবন্ধন, প্রাইমারি, বিসিএস সহ বিভিন্ন চাকুরি প্রত্যাশি ভাইবোনদের কাছে ICT Subject কে সহজ ভাবে উপস্থাপন করা।
💥ব্রেকিং নিউজ💥
👉 ১৮তম শিক্ষক নিবন্ধনের চুড়ান্ত ফলাফল হতে পারে আগামী ৪ জুন রোজ বুধবার।
বিস্তারিত কমেন্টে..
22/05/2025
➡️ আলহামদুলিল্লাহ 🥰
➡️ নারী কোঠা বাতিলের প্রজ্ঞাপন
21/05/2025
শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন শপথ...
জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।
এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।
[collected]
”৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি” প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে।
সোর্স: কমেন্টে
17/04/2025
31/03/2025
আসসালামু আলাইকুম। ঈদ মোবারক
❑''মানুষকে অপমান না করেও
সংশোধন করার অসাধারণ শিক্ষা।''
হঠাৎ একদিন রাস্তায় এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা। যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, -স্যার,আমাকে চিনতে পেরেছেন? উত্তরে বৃদ্ধ লোক বললেন, -না বাবা, আমি তোমাকে চিনতে পারিনি। অতপর বৃদ্ধ লোক জানতে চাইলেন, "তুমি কে?"
তারপর যুবক বললো, "আমি একসময় আপনার ছাত্র ছিলাম। ও আচ্ছা! বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলাদি জানার পর জিজ্ঞাসা করলেন এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিলো, আমি একজন শিক্ষক। বর্তমানে শিক্ষকতা করছি।"
সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন, বাহ্! বেশ তো! খুব ভালো! খুব ভালো! ঠিক আমার মতো হয়েছো তাহলে!" যুবক মৃদুহেসে জবাব দিলো,"জী,আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি।" তখন সেই যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে বললো, -"আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার!"
বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নেপথ্য কারণ জানতে চাইলে, যুবক তার শিক্ষক হয়ে উঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষক'কে ষ্মরণ করিয়ে দিলো, স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা। পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বললো-
"মনে আছে স্যার? একদিন আমার এক সহপাঠি বন্ধু, যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন হাতঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল। তার ঘড়িটি এতোটাই সুন্দর ছিল যে, আমি কোনভাবেই লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম, যেভাবেই হোক ঘড়িটি আমার চাই। অতঃপর, সুযোগমতো আমি তার পকেট থেকে ঘড়িটি চু*রি করি। কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন, "আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চু*রি হয়েছে, যেই চু*রি করে থাকো, ঘাড়িটি ফিরিয়ে দাও।"
আপনার নির্দেশ শুনেও আমি ঘাড়িটি ফেরত দিতে পারিনি। কারণ, ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয়, তাছাড়া, আমরা খুবই গরীব ছিলাম, এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্যও আমাদের ছিল না। তারপর আপনি দরজা বন্ধ করে সবাই কে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশন দিলেন, অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন। আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নিরবে দাঁড়িয়ে রইলাম।
এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন তখন ভয়ে, লজ্জায় আমার শরীর কাঁপছিল। কিন্তুু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি কিছু বলেন নি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটই চেক করছিলেন। সবশেষে আপনি সবাইকে বললেন ঘড়ি পাওয়া গেছে, এবার তোমরা সবাই চোখ খুলতে পারো। ঘড়িটি পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল, "ঘড়িটি কার পকেটে পাওয়া গিয়েছিল? কিন্তুু আপনি তাকে বলেছিলেন, ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয়। তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ।
সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি। এমনকি সে কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন। অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, কৌশল অবলম্বন করে চু*রি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন।
সে ঘটনার পর আমি অনেকদিন অনুশোচনায় ভোগেছি। ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সে দিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে। বিবেকের যুদ্ধে বার বার দংশিত হয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম এই সব অনৈতিক কাজ আর কখনো করব না। একজন ভালো মানুষ হবো। একজন শিক্ষক হবো। সত্যিকার অর্থে মানুষ গড়ার কারিগর হবো। আপনার কাছ থেকে সে দিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কি ধরণের একজন শিক্ষাবিদ হওয়া উচিত। অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসীন করেছে।
সাবেক ছাত্রের কথাগুলো শোনতে শোনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়লো! চোখের জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বললেন, "হ্যাঁ, সেই ঘটনা আমার দিব্যি মনে আছে। কিন্তুু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সে সময় শুধু তোমাদের নয় আমার চোখও বন্ধ ছিল। তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, "তুমিই বলো বাবা, কোন শিক্ষক কি সন্তানতূল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে? শিক্ষক চায় তার ছাত্রদের বীরের বেশে দেখে গর্ববোধ করতে।
#জীবন_চক্র
#আমার #আমার
N.B: Copied
💥সর্বশেষ আপডেট:-
০১। ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা শেষ হতে যাচ্ছে "মে" মাসে। জুন মাসে ভাইভা রেজাল্ট। জুলাই মাসে ১৭/১৮তমদের নিয়ে ৬ষ্ঠ গনবিজ্ঞপ্তি।
০২। ৭ম ধাপ শেষে ১৮তম স্কুল/কলেজ মোট ভাইভাপ্রার্থী শেষ হবে ৩০ এপ্রিল পর্যন্ত ৭২,২০৬ জন।লিখিত পাস করেছিলো মোট ৮৩,৮৬৫ জন।
০৩। সবশেষ কলেজ পর্যায়ের ৮ম ধাপের ভাইভার শেষ ধাপের সিডিউল প্রকাশ হবে ২৫/২৭ এপ্রিল ২০২৫ ইং এর মধ্যে।এটা বাকী ১১,২৬৫ জন ভাইভা প্রার্থীর সিডিউল।
০৪। এ যাবতকালের সব নিবন্ধন পরীক্ষার চেয়ে ১৮তমরা কঠিন পরিক্ষা দিয়ে সর্বকালের রেকর্ড সংখ্যক ১ লাখ + পোস্টের ৬ষ্ঠ গনবিজ্ঞপ্তি পেতে যাচ্ছে।যার মধ্যে অন্তত ৩০-৪০ হাজার পদ আবারো ফাঁকা থাকবে ১৯তম নিবন্ধন প্রত্যাশীদের জন্য।
০৫। ১৮ তম প্রভাষক পদের ভাইভা চলাকালীন সার্কুলার হলে এপ্রিল বা মে মাসে ১৯ তম নিবন্ধন সার্কুলার পাবেন।আর ভাইভা শেষ করে সার্কুলার হলে জুন বা জুলাই মাসে নতুন সার্কুলার পাবেন। ইনশাআল্লাহ।
✍️তাই ১ম বারেই নিবন্ধন পাসের জন্য সার্কুলারের অপেক্ষায় না থেকে এখন থেকেই প্রিলি ও লিখিত সমন্বিতভাবে অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকুন।
_______________
৭ম ধাপে ১৮তম #কলেজের ভাইভা পরীক্ষার সর্বশেষ সময়সূচি (মোট ১১,২৯২ জন)
✅ বাংলা (৪০১):
▪️ ১৯/০৩/২৫ - ২০/০৩/২৫ = ৮৪০ জন
▪️ ০৬/০৪/২৫ - ০৭/০৪/২৫ = ১,১৭৯ জন
✅ ইংরেজি (৪০২):
▪️ ০৮/০৪/২৫ - ১৩/০৪/২৫ = ২,২০৪ জন
✅ অর্থনীতি (৪০৩):
▪️ ১৩/০৪/২৫ - ১৫/০৪/২৫ = ৪৩৯ জন
✅ রাষ্ট্রবিজ্ঞান (৪০৪):
▪️ ১৫/০৪/২৫ - ১৭/০৪/২৫ = ১,০২১ জন
✅ ইতিহাস (৪০৫):
▪️ ১৭/০৪/২৫ = ৩৩১ জন
✅ ইসলামের ইতিহাস (৪০৬):
▪️ ১৭/০৪/২৫ - ২১/০৪/২৫ = ১,১০৯ জন
✅ দর্শন (৪০৭):
▪️ ২১/০৪/২৫ - ২২/০৪/২৫ = ৩৩৪ জন
✅ সমাজবিজ্ঞান (৪০৮):
▪️ ২২/০৪/২৫ = ২৩৮ জন
✅ সমাজকর্ম (৪০৯):
▪️ ২২/০৪/২৫ = ২২৭ জন
✅ মনোবিজ্ঞান (৪১০):
▪️ ২৩/০৪/২৫ = ১৬৬ জন
✅ পদার্থবিজ্ঞান (৪১২):
▪️ ২৩/০৪/২৫ - ২৪/০৪/২৫ = ৫৩৫ জন
✅ পদার্থবিজ্ঞান (৪৫৯):
▪️ ২৪/০৪/২৫ = ১৮৩ জন
✅ রসায়ন (৪১৩):
▪️ ২৪/০৪/২৫ - ২৭/০৪/২৫ = ৫৫১ জন
✅ রসায়ন (৪৬০):
▪️ ২৭/০৪/২৫ = ১৫৪ জন
✅ গণিত (৪১৪):
▪️ ২৭/০৪/২৫ - ২৯/০৪/২৫ = ১,০৩৪ জন
✅ প্রাণিবিজ্ঞান (৪১৫):
▪️ ২৯/০৪/২৫ = ২১৩ জন
✅ উদ্ভিদবিদ্যা (৪১৬):
▪️ ২৯/০৪/২৫ - ৩০/০৪/২৫ = ২১৫ জন
✅ ভূগোল ও পরিবেশ (৪১৭):
▪️ ৩০/০৪/২৫ = ২০২ জন
✅ পরিসংখ্যান (৪১৮):
▪️ ৩০/০৪/২৫ = ১০৮ জন
✅ গার্হস্থ্য অর্থনীতি (৪২০):
▪️ ৩০/০৪/২৫ = ১০০ জন
১৮তম শিক্ষক নিবন্ধন আপডেট।
06/03/2025
বিস্তারিত কমেন্টে...
১৮তম নিবন্ধনের ৭ম ধাপের ভাইভা সিডিউল প্রকাশ।
পরিক্ষা: ০৯ মার্চ থেকে ২০ মার্চ এবং ৬ এপ্রিল ৩০ এপ্রিল পর্যন্ত।
বিস্তারিত কমেন্টে..
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Dinajpur
5210