02/06/2022
বৃহস্পতিবার (২ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে দিনাজপুর ব্যাটালিয়ান ৪২ বিজিবির সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর আগে দিনাজপুর বিজিবি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। সেই কাজের জন্য মাদকাসক্ত যুবকের কারণে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি বলেন, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আধুনিক, জ্ঞানভিত্তিক, নীতি-নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ, সুনাগরিক গড়ে তুলতে হবে। একটি প্রজন্ম তৈরি করতে হবে। এজন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ। এছাড়াও দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শরীফ উল্লাহ আবেদ, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ এবং দিনাজপুর ব্যাটালিয়নের অন্যান্য অফিসারসহ সকল স্তরের বিজিবি সদস্যগণ।
প্রসঙ্গত, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি কর্তৃক গত ২১শে নভেম্বর ২০১৯ থেকে ১০ মে ২০২২ পর্যন্ত এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক গত ১ অক্টোবর ২০২১ থেকে ৩০ এপ্রিল ২০২২ পর্যন্ত সর্বমোট তিন কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৭৬৭ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যগুলো আজ ধ্বংস করা হলো।
মাদকদ্রব্য গুলোর মধ্যে রয়েছে ফেনসিডিল, মদ, ইনজেকশন, ট্যাবলেট, যৌন উত্তেজক সিরাপ, গাঁজা, ইয়াবা, পাতার বিড়ি, কোপেজিত ইনজেকশন ও হেরোইন।