28/05/2026
জুলাই ২০২৬ সেশন এ ভর্তি চলছে।
পিঙ্গু'স ইংলিশ স্কুল একটি আন্তর্জাতিক কিন্ডারগার্টেন কারিকুলাম অনুসরণ করে যা মুলতঃ ফান এবং প্লে নির্ভর। এখানে শিশুরা খেলার ছলে, মজা করে শিখবে বর্ণ, সংখ্যা, ইংরেজি, অংক, বিজ্ঞান ও STEM। এছাড়াও ছবি, গল্প, গান, নাচ ও রোলপ্লের মধ্য দিয়ে শিখবে লাইফস্কিল সহ গুরুত্বপূর্ণ নানা বিষয় যা তাকে আনুষ্ঠানিক স্কুল শিক্ষার জন্য প্রস্তুত করবে এবং ইংরেজিতে বিশেষভাবে দক্ষ করে তুলবে।
শ্রেনীকক্ষে পাঠদানের মাধ্যম ইংরেজী।
আমরা শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করি মাল্টিমিডিয়া, ভিডিও, ছবি এবং ফ্ল্যাশকার্ড, ওয়ার্ডবুক, স্টোরিবুক, সংগসবুক, লার্নিংম্যাট ইত্যাদি। আর রোলপ্লের ক্ষেত্রে ব্যবহার করি নানারকম প্রয়োজনীয় প্রপস।
আমাদের শিক্ষকরা সরাসরি ইউকের ট্রেইনারদের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এবং শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে নির্দিষ্ট করে দেয়া ম্যানুয়াল অনুসরণ করেন।
এই কারিকুলাম ও টিচার্স ম্যানুয়াল তৈরি হয়েছে যুক্তরাজ্যের কিংস্টন ইউনিভার্সিটির সহযোগিতায়, যা এখন পরিচালিত হচ্ছে বিশ্বের ২৫টিরও বেশি দেশে।
প্রথাগত শিক্ষা নয়, আপনার সন্তান এখানে শিখবে খেলতে খেলতে, আনন্দের মধ্য দিয়ে। বেড়ে উঠবে অন্যান্য শিশুদের স্বতঃস্ফূর্ত সংস্পর্শে। এর সুফল হবে দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী। আপনার সন্তানের ভবিষ্যৎ বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা নিশ্চিত করুন আজই, শুরুটা হোক সুন্দর- পিঙ্গু’স স্কুলের সাথে।
পিঙ্গু’স ইংলিশ দিনাজপুর
বাসা # ১০৬০, সড়ক # ০২
ঈদগাহ আবাসিক এলাকা,
দিনাজপুর।
মোবাইল : ০১৩২৮-০৯১৪৯১