The Student Welfare Association

The Student Welfare Association Education Is The Backbone Of The Nations

নিচের যুক্তবর্ণের তালিকা বাংলা সঠিকভাবে লিখতে সহায়ক হতে পারে। এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর ব...
18/10/2024

নিচের যুক্তবর্ণের তালিকা বাংলা সঠিকভাবে
লিখতে সহায়ক হতে পারে। এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে।
এর বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়।

18/10/2024
১০ই অক্টোবর থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা
13/09/2024

১০ই অক্টোবর থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET), ঢাকা ও  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান
13/09/2024

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET), ঢাকা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল এনসিটিবিচলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা সৃজনশীল প্...
13/09/2024

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল এনসিটিবি

চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আর গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। তবে আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করতে অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এনসিটিবি জানিয়েছে, চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা প্রতি বিষয়ে ১০০ নম্বরে নেওয়া হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত, বর্ণনামূলক প্রশ্ন, সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ। সামষ্টিক মূল্যায়নে ৭০ শতাংশ আর শিখনকালীন মূল্যায়ন হবে ৩০ শতাংশে।

সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ড.এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা। আবার পরীক্ষার ফল প্রকাশেও থাকছে না আলোচিত-সমালোচিত ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত। এর পরিবর্তে আবারও চালু করা হবে নম্বরভিত্তিক গ্রেডিং পদ্ধতি।’

তিনি বলেন, ‘একটা অংশ থাকবে যে, সংক্ষিপ্ত এমসিকিউ বাকি সিকিউ ধরনের প্রশ্ন এবং যে উদ্দীপক থাকে সেটা ছাড়াও কিছু প্রশ্ন রাখা হবে। সংক্ষিপ্ত প্রশ্ন-শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা এগুলোও থাকবে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্নদিক থেকে প্রশ্ন রেখে মূল্যায়ন করা হবে।’

এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানদণ্ডগুলো আছে, তার ওপর ভিত্তি করেই আমরা মেধা ঠিক করব। সেটা প্রথমে নম্বরের ভিত্তিতে করে গ্রেডে পরিবর্তন করা হবে। চলতি বছর সাময়িক সময়ের জন্য পুরনো সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রচলনকে ইতিবাচক আখ্যা দিয়ে দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের দাবি অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনকারীদের।’

সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল সাহা বলেন, ‘আমরা জানি যে, সৃজনশীল মূল্যায়ন পদ্ধতির মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু তারপরও আমাদের সেখানে আপাতত অন্তর্বর্তীকালীন পদ্ধতিতে যেতে হচ্ছে।’

আওয়ামী লীগ সরকার পতনের পর শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের কাজ। তারই ধারাবাহিকতায় সংস্কার হচ্ছে শিক্ষা খাতও। অন্তর্বর্তী সরকার বাতিল করেছে নতুন কারিকুলামের সমালোচিত মূল্যায়ন পদ্ধতি। তবে সৃজনশীল প্রশ্নপত্রেই চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা।

05/09/2024

শহিদি মার্চ , ৫ সেপ্টেম্বর, ২০২৪
টিএসসি (T.S.C)

05/09/2024

মানুষ মারার রাজনীতির অবসান চাই।
হুম, এর শেষ চাই।

05/09/2024

"পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।"

অতঃপর রক্তপথ পারি দিয়ে, বুলেটের ভয়কে পাশ কাটিয়ে, সহস্র শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা।

Asif Mahmud Shojib Bhuyain

04/09/2024

আস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য ঘোষিত ১০ কোটি টাকার মহাপ্রকল্প চলমান আছে। এই প্রকল্পে এখন পর্যন্ত ১২৮৩ জন আহতকে ৩ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। অবশিষ্ট আহতদের কাছে সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া চলমান আছে।

এছাড়া চোখের আলো হারানো, পঙ্গুত্ব বরণকারীদের জন্য ২ কোটি এবং নিহতদের পরিবারের জন্য ২ কোটি ও উপার্জনে অক্ষম ব্যক্তিদের স্বাবলম্বীকরণ প্রকল্পে ২ কোটি টাকা ব্যয়ের কাজ আমরা শুরু করেছি।

যাদের কাছে সহায়তা পৌঁছে দেয়া হয়েছে, তাদের ট্রাঞ্জেকশড ডিটেইলসহ বিস্তারিত বিবরণ আগামী সপ্তাহে পোস্ট করা হবে ইনশাআল্লাহ।

Ahmadullah

04/09/2024

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে আগামীকাল সারাদেশে ❝শহীদী মার্চ❞ করবে ছাত্র-জনতা।

সেন্ট্রালি আয়োজনের স্থানঃ সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সময়ঃ বিকাল ৩টা।

ঢাকায় অবস্থিত সকলকে রাজু ভাস্কর্য চত্বরে আগামীকাল উপস্থিত থাকার জন্য আহ্বান করা গেলো।

সমন্বয়ক
Abdul Hannan মাসুদ

গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে আগামীকাল সারাদেশে ‘শহীদি মার্চ’ করবে ছাত্র-জনতা।
04/09/2024

গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে আগামীকাল সারাদেশে ‘শহীদি মার্চ’ করবে ছাত্র-জনতা।

Address

Birampur
Dinajpur
5266

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Student Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share