The Sun Shine Teaching & Computer Learning Place

The Sun Shine Teaching & Computer Learning Place Education

25/03/2026

প্রেস রিলিজ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন

২০২৬ সাল থেকে সকল বোর্ডে এইচএসসির অভিন্ন প্রশ্নপত্র এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে সরকার

ঢাকা, ২৫ মার্চ ২০২৬: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাইসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেয়ার বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি এই বিষয়ে আলোচনা করেন।

বর্তমানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে যে বছর দশম শ্রেণীর ক্লাস শেষ করে তার পরবর্তী বছর এস এস সি পরীক্ষা দেয়ার সুযোগ পায় এবং এইস এস সি পরীক্ষার ক্ষেত্রেও একই অবস্থার সম্মুখীন হয়। এর ফলে ঐ শিক্ষার্থীর শিক্ষাজীবনের প্রায় দুইবছর সময় তার শিক্ষাজীবন থেকে হারিয়ে যায়। এই বিষয়টি শিক্ষার্থীদের জীবনে ও আমাদের জাতীয় জীবনে একটা বড় রকমের ক্ষতি । এই প্রেক্ষিত্রে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কক্ষে বাধ্যতামূলকভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করার বিষয়েও আলোচনা করা হয়।

আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা ও সমস্যা চিহ্নিত করতে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে কেন্দ্র পরিদর্শন করে মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়েও আলোচনা হয় আজকের সভায়।

পরীক্ষায় নকল ও অনিয়ম চিরতরে নির্মূল করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মন্ত্রী নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের এস এস সি পরীক্ষা কেন্দ্রে বিগত ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে দীর্ঘসূত্রতার বিষয়টি খতিয়ে দেখতে নথিপত্র তলব করেছেন এবং ভবিষ্যতে পরীক্ষার সময়ে যেকোন অনিয়ম দূর করতে সরকার যে বদ্ধপরিকর তা তিনি ব্যক্ত করেন।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভবিষ্যতে বিষয় সংখ্যা হ্রাসের প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে যেভাবে নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছিল, আগামীতেও আমরা সেই ধারা বজায় রাখব। বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র সচিব ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়ের মাধ্যমে একটি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।"

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত,
(খালিদ মাহমুদ)
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

09/12/2025
15/11/2025

প্রিয় ৫ম-৬ষ্ঠ-৭ম-৮ম-৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার্থী বন্ধুরা,
একথা সত্য যে তোমাদের অধিকাংশের কাছেই গণিত বিষয়টি অনেক জটিল মনে হয় এবং এ নিয়ে তোমাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। ফলে শিক্ষাজীবনের প্রারম্ভিক স্তর থেকেই গণিতে তোমাদের কনসেপ্টের ঘাটতি থাকে। তবে, যেহেতু তোমাদের জন্য গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শিক্ষাজীবনের প্রতিটি স্তর সাফল্যের সাথে অতিক্রমে গণিতে ভালো করা আবশ্যক; এজন্য গণিতে রাখতে হবে ক্লিয়ার কনসেপ্ট। আর এর মাধ্যমে গণিতে তোমাদের স্ট্রং ভিত্তি তৈরি হবে, যা একাডেমিকে ভালো রেজাল্ট ছাড়াও ভবিষ্যতের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে।⚡

এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করেই তোমাদের জন্য দেশব্যাপী ৬৪ জেলায় উদ্ভাস-উন্মেষ এর ১১৩টি শাখায় অফলাইনে আমরা আয়োজন করছি- “MCQ ম্যাথ অলিম্পিয়াড”। এই অলিম্পিয়াডের মাধ্যমে গণিতে স্বচ্ছ ধারণা তৈরি, লজিক ও সমস্যা সমাধানের কৌশল আয়ত্তকরণ, গণিতের দূর্বলতাগুলো চিহ্নিত করে পরবর্তী ক্লাসের জন্য নিজেকে তৈরি করার পাশাপাশি দেশব্যাপী মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের অবস্থান যাচাই করতে পারবে। আর হ্যাঁ, এই অলিম্পিয়াডে সর্বমোট ১৫ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার হিসেবে থাকবে ক্রেস্ট।🏆🥇

তাই আর দেরি না করে, এখনই করে ফেলো ফ্রি রেজিস্ট্রেশন!

✍ পরীক্ষার তারিখ
৫ম-৯ম শ্রেণি: ১২ ডিসেম্বর, ২০২৫ (শুক্রবার)
৬ষ্ঠ-৭ম-৮ম শ্রেণি: ১৩ ডিসেম্বর, ২০২৫ (শনিবার)।

বিস্তারিত জানতে ও সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করতে👉 https://cutt.ly/mcqmoly25
📲 09666-775566

13/11/2025

৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আসছে দারুণ কিছু!✨

কি হতে পারে বলে মনে হচ্ছে?🤔

Address

Janata More
Dinajpur
5200

Telephone

+8801737889049

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Sun Shine Teaching & Computer Learning Place posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to The Sun Shine Teaching & Computer Learning Place:

Shortcuts

Share

Category