Alfah polytechnic institute dinajpur,API

Alfah polytechnic institute dinajpur,API

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alfah polytechnic institute dinajpur,API, Alfah Polytechnic Institute, Dinajpur.

01/09/2017

ঈদ আসতে ১ দিন বাকি , এতো খুশী কোথায় রাখি , বলাটা খুব ইজি , ঈদের কাজে সবাই বিজি _ একটি বছর ঘুরে আসবে সেই দিন .. ঈদের খুশী বিলিয়ে দেওয়ার প্রস্ততি নিন - | অনেকেই বিজি ঈদের কাজে আনন্দটা সবার মাঝে "ঈদ মোবারাক"

Photos from Alfah polytechnic institute dinajpur,API's post 27/08/2017
27/08/2017

বোনার পানি বাধ ভাঙ্গার পরে ভিডিও

26/07/2017

অনেক কাল আগের কথা। একজন দরিদ্র লোক
একটি দুর্গম পাহাড়ী এলাকায় পানি বহনের কাজ করত।
তার দুইটি পাত্র ছিল, একটি লাঠির দুই প্রান্তে পাত্র দুটি
ঝুলিয়ে কাঁধে নিয়ে সে পানি বহন করত। রোজ
অনেকটা পথ তাকে হেঁটে পাড়ি দিতে হত।
দুটি পাত্রের একটি কিছুটা ভাঙ্গা, আরেকটি ত্রুটিহীন।
পানি নিয়ে যেতে যেতে ভাঙ্গা পাত্রটি প্রায়
অর্ধেক খালি হয়ে যেত। অপরদিকে ত্রুটিহীন
পাত্রটি প্রতিদিন সুন্দরভাবে কানায় কানায় ভরে পানি
পৌছে দিত। এভাবে দরিদ্র লোকটি রোজ তার
মনিবের বাড়িতে এক পাত্র আর অর্ধেক অর্থাৎ
দেড় পাত্র পানি পৌছে দিত।স্বাভাবিকভাবেই, ভালো
পাত্রটি তার এ কাজের জন্য খুব গর্বিত ও আনন্দিত
থাকত। অপরদিকে ভাঙ্গা পাত্রটির মন খুব খারাপ থাকত।
সে খুব লজ্জিত আর বিমর্ষ থাকত। কেননা তাকে
যে কাজের জন্য বানানো হয়েছিল সে তার সেই
কাজ পুরোপুরিভাবে করতে পারছিল না।
ত্রুটিপুর্ণ পাত্রটি এভাবে অনেকদিন পানি বহনের কাজ
করার পর একদিন আর সইতে না পেরে লোকটির
কাছে তার ব্যর্থতার জন্য ক্ষমা চাইলো। সে বলে
উঠলো, “আমি আমাকে নিয়ে লজ্জিত ও হতাশ, আমি
তোমার কাছে ক্ষমা চাই”। দরিদ্র লোকটি জানতে
চাইলো “কেন তুমি লজ্জা পাচ্ছো” ?
“তুমি কত কষ্ট করে রোজ আমাকে বয়ে নিয়ে
যাও, নদী থেকে আমাকে পানি দিয়ে পূর্ণ করে
নাও, অথচ আমি তোমার মনিবের কাছে যেতে
যেতে অর্ধেক পানি ফেলে দিই, আমার এক
পাশে ফাটল, ঐ ফাটল দিয়ে অর্ধেক পানি ঝরে
পরে যায়”।
লোকটি তার পাত্রটির প্রতি সমবেদনা জ্ঞাপন
করলো, বলল, “মন খারাপ করো না। হয়তো এর
মাঝেও ভাল কিছু আছে যা তুমি এখন বুঝতে পারছো
না”।
ভাঙ্গা পাত্রটি তবু তার অপরাধবোধ আর লজ্জা
থেকে মুক্তি পেল না যদিও স্বান্তনার বাণী শুনে
কিছুটা শান্তি পেল। মন খারাপ করে সে প্রতিদিনের
মতো আজকেও লোকটির কাঁধে চড়ে পানি
বয়ে নিয়ে যেতে লাগলো, আর পথ চলতে
চলতে ফাটল দিয়ে চুইয়ে চুইয়ে পানি পরতে
লাগলো, কান্নার সাথে মিলে মিশে এক হয়ে
ঝরতে লাগলো। পাত্রটি পথে যেতে যেতে
আশেপাশে দেখতে লাগলো, সবাই কত ভালো
আছে সুখে আছে, কি চমৎকার রৌদ্রজ্জ্বল সকাল,
পাহাড়ি পথের পাশে নাম না জানা কত শত ফুল ফুটে
রয়েছে। সকালের রোদে, মন ভোলানো
কোমল হাওয়ায় তারা হেলছে, দুলছে, খেলছে।
“অথচ আমার মাঝে এত কষ্ট কেন” । পাত্রটি ভাবতে
ভাবতে রোজকার মত আজও ধনী লোকটির
বাড়িতে অর্ধেক পানি পৌছে দিল।
ফিরতি পথে আবারও তার ব্যর্থতার জন্য দরিদ্র
লোকটির কাছে সে ক্ষমা চাইলো। তার মন খারাপ
দেখে লোকটি একটু থেমে পথের পাশে
ফুটে থাকা কিছু পাহাড়ি ফুল ছিঁড়ে এনে দিল তাকে।
“দুঃখ করো না। আমি আগে থেকেই তোমার এ
ত্রুটির কথা জানতাম, তাই যাবার বেলা প্রতিদিন তোমাকে
আমার কাঁধের একই দিকে বয়ে নিয়ে যেতাম। আর
যেতে যেতে তুমি তোমার ফাটল দিয়ে পানি
ঝরিয়ে ঝরিয়ে যেতে, কখনো কাঁদতেও।
এভাবে পথের এক পাশে তুমি প্রতিদিন পানি দিতে,
দেখো পথের ঐ দিকে চেয়ে ! কত শত সুন্দর
ফুল ফুটে রয়েছে ! তুমিই তো তাদেরকে পানি
দিয়েছো,
অথচ পথের অপর পাশে চেয়ে দেখো! ধূলো
পাথর ছাড়া কিচ্ছু নেই, কোনো ফুলও ফোটেনি”।

Photos from Alfah polytechnic institute dinajpur,API's post 26/07/2017

সম্পূণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত

আলফাহ পলিটেকনিক ইনস্টিটিটিউট,দিনাজপুর।

Photos 26/07/2017

এসএসসির পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিহ্মা হতে পারে আপনার ক্যারিয়ারের অন্যতম মাধ্যম

বর্তমানে এই প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে যোগ্য ও কর্মদক্ষ হয়ে গড়ে ওঠার জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। ধরা হয়ে থাকে, এসএসসি পাসের মধ্য দিয়ে সূচনা হয় শিক্ষা জীবনের দিক নির্ধারণ করার সঠিক সময়। ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব সময়ের চাহিদা অনুযায়ী অত্যাবশ্যকীয়, কেনোনা বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষায় শিক্ষিতরা প্রতিযোগিতামূলক কর্মসংস্থানের ক্ষেত্রে এগিয়ে থাকে।

ক্যারিয়ার হিসেবে কর্মমূখী/কারিগরি শিক্ষা বেছে নেয়াটা বর্তমানে খুবই নির্ভরযোগ্য একটি সিদ্ধান্ত। বর্তমান তথ্য-প্রযুক্তিগত এবং অর্থনৈতিক উন্নয়নের ধারায় কর্মমূখী/কারিগরি শিক্ষার কর্মপরিধি ব্যাপকভাবে বিস্তৃত। ফলে পেশা হিসেবে কর্মমূখী/কারিগরি শিক্ষা খুবই সমাদৃত এবং ব্যাপক চাহিদা সম্পন্ন হয়ে উঠেছে।

বর্তমান বিশ্বে চাকরির বাজার এখন এতটাই প্রতিদ্বন্ধিতাপূর্ণ যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেও চাকরির নিশ্চয়তা পাওয়া দুস্কর হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে। ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনার শেষে একজন ডিপ্লোমা প্রকৌশলী তার ক্যারিয়ার শুরু করেন উপ-সহকারী প্রকৌশলী হিসেবে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ছাড়াও অসংখ্য দেশি ও বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে এই সেক্টরে।

কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে ক্যারিয়ার গড়তে চাইলে আপনাকে পড়তে হবে পলিটেকনিক ইন্সটিটিউটগুলোতে। দেশে সরকারি এবং বেসরকারি বিপুলসংখ্যক পলিটেকনিক ইন্সটিটিউট রয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসব প্রতিষ্ঠান চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো পরিচালনা করে থাকে। দেশের প্রায় প্রতিটি জেলায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট রয়েছে। এছাড়াও প্রত্যেক জেলাতেই বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট রয়েছে। দেশে এখন সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সংখ্যা ৪৯টি। আর বেসরকারি পলিটেকনিকের সংখ্যা শতাধিক । এসব প্রতিষ্ঠান থেকে প্রতিবছর বিপুল পরিমাণ ছাত্রছাত্রী কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিয়ে নেবেন।

অন্তর্ভুক্ত কোর্সগুলো-

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিভিন্ন বিষয়ের ওপর পড়াশোনা করানো হয়। উল্লেখযোগ্য বিষয়গুলো হল- সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার সাইন্স, ইলেকট্রোমেডিক্যাল, পাওয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়াএছাড়া মেরিন, গ্লাস অ্যান্ড সিরামিকস, কেমিক্যাল, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস অ্যান্ড প্যাটার্ন মেকিং, আর্কিটেকচার, ফুড টেকনোলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিষয়ের ওপর পড়াশোনা করানো হয়। সেমিস্টারভিত্তিক এ পড়াশোনা করে বেকার হয়ে থাকার সম্ভাবনা খুবই কম বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ভর্তির যোগ্যতা-

১. ২০১৭- ১৮শিক্ষাবর্ষে কোনো পরীক্ষা ছাড়াই এস.এস.সি রেজাল্ট ৩.৫০ ও গনিতে
বা উচ্চতর গনিতে ৩.০০ থাকলে ভর্তির জন্য সরাসরি মোবাইলে আবেদন করতে পারবেন
বা ফরম তুলেও আবেদন করতে পারবেন। শুধু মাত্র ২০১৫,২০১৬,২০১৭ সনের এস.এস.সি পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

২. বেসরকারী পলিটেকনিকে ভর্তি হতে হলে এক্ষেত্রে ২.০০ থাকলেই চলবে. ২০০৮-২০১৭ সনের পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
৩. অনলাইনে আবেদন করলে ১০ টা টেকনোলজি/ বা ট্রেডে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ১৫০ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
৪. সরকারি পলিটকনিক সমূহে-অনলাইনে ভর্তির জন্য Website: www.techedu.gov.bd সাইট এ ভিজিট করুন
সরকারি টেক্সটাইলে অনলাইনে ভর্তির জন্য বস্ত্র পরিদপ্তর বরাবর আবেদন করুন
৫. ভর্তি সম্ভ্যাব্যতা রেজাল্টের উপর নির্ভর করবে-এস.এস,সি তে চতুর্থ বিষয়ে ২ পয়েন্ট বাদ দিয়ে সর্বো নম্বর ৪৮ ধরা হবে।
(১০*৫=৫০-২)=৪৮।
৬. মেধা তালিকা বিবেচনায় গণিত ও উচ্চতর গণিতের পয়েন্ট বিব্দচনা করা হবে। এর পরেও মেধাক্রম করা না গেলে-
ইংরেজি,পদার্থ,রসায়ন সাবজেক্টের পয়েন্ট বিবেচনা করা হবে।
৭. ভর্তিতে কোটা পদ্ধতি চালু থাকবে-
মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের সন্তানদের=৫%
এস.এস.সি ভোকেশনাদের উত্তির্ণদের=১৫%
শিক্ষক ,কর্মচারী -০২%

Photos from Alfah polytechnic institute dinajpur,API's post 26/07/2017

Eectrical Technology Lab....(Upgraded)

Photos from Alfah polytechnic institute dinajpur,API's post 26/07/2017

ভর্তির প্রচার মাইকিং....চলছে

Photos 26/07/2017
Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Alfah Polytechnic Institute
Dinajpur
5200