13/06/2026
বাজারে প্রবেশের সময় যে দোয়া পড়লে ১০ লক্ষ নেকি এবং ১০ লক্ষ গুনাহ মাফ হয়❤️❤️
উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ইউহ্য়ী ওয়া ইউমীতু, ওয়াহুয়া হাইয়ুন লা ইয়ামূতু, বিয়াদিহিল খাইরু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।
অর্থ:
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব ও প্রশংসা কেবল তাঁরই। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই। তাঁর হাতেই সব কল্যাণ। আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।❤️❤️
ফজিলত ও দলিল❤️
এই দোয়ার ফজিলত সম্পর্কে হাদিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুসংবাদের কথা উল্লেখ রয়েছে।
হাদিস:
হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
"যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য ১০ লাখ নেকি লিখবেন, তার ১০ লাখ গুনাহ মাফ করবেন এবং তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন।"
(সুনানে তিরমিজি, হাদিস নম্বর: ৩৪২৮; সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর: ২২৩৫)