Rashed Express

Rashed Express

Share

Hello
This is Rashed
Founder of RASHED EXPRESS

16/05/2026

অনলাইনে সাত ধরনের প্রতারণা

দিন দিন অনলাইনে প্রতারণা বাড়ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে একধরনের পুকুর। সেখানে আমরা হচ্ছি মাছ। প্রতারকরা অনবরত বরশি ফেলছে—অনেকেই না বুঝে সেই টোপ গিলছি। তারপর জীবন হচ্ছে ছারখার।

সাত ধরনের অনলাইন প্রতারণা নিয়ে আপনাদের সাবধান করার জন্যই এই লেখা।



১) হানি ট্র্যাপ
এই ফাঁদে পুরুষরা বেশি পড়েন। সোশ্যাল মিডিয়ায় অপরিচিত নারী তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। সাধারণত তাঁদের প্রোফাইল পিকচার খুব সুন্দর থাকে। বাস্তবেও হয়তো অনেকেই সুন্দরী। মেল হরমোনের বৈশিষ্ট্য হচ্ছে রূপবতী নারীদের প্রতি আকর্ষিত হওয়া। তাই অনেক পুরুষ এদের ফাঁদে পা দেন।

মেয়েরাও এ ফাঁদে পড়তে পারেন। একসময় পূর্ব জার্মান ইন্টেলিজেন্স পশ্চিম জার্মানির নারী কর্মকর্তাদের ফাঁদে ফেলার জন্য সুদর্শন পুরুষ ব্যবহার করত।

সমাধান হলো—তীক্ষ্ণ সাবধানতা এবং আত্মসংযম।



২) অচেনা লিংক
কিছুদিন আগে এক ভদ্রলোক তাঁর টেলিগ্রামে একটি ওয়েবসাইটের লিংক পেলেন। মেসেজে লেখা—‘উপরের ওয়েবসাইটে আপনার একটি ছবি আছে।’

ভদ্রলোক কৌতূহলী হয়ে ওয়েবসাইটের লিংক খুললেন। সঙ্গে সঙ্গে হ্যাকাররা তাঁর টেলিগ্রাম আইডির দখল নিয়ে নিল।

অপরিচিত লিংক খুলবেন না।



৩) অনলাইনে কেনাকাটা
অনলাইনে কেনাকাটা করার সময় শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে কিনুন। পণ্য পাওয়ার পর তা দেখে মূল্য পরিশোধ করুন। এমন সময় ডেলিভারি দিতে বলুন, যখন বাসায় লোকজন থাকে।

তবে ডেলিভারির জন্য দ্বিতীয় একটি ঠিকানা ব্যবহার করতে পারলে ভালো। যেমন-/অফিস। এটি বাংলাদেশের ক্ষেত্রে বেশি প্রযোজ্য)।



৪) ইমোশনাল ব্ল্যাকমেইল
সোশ্যাল মিডিয়ায় নিজের বিষণ্ণতা নিয়ে লিখবেন না। অনেকেই এ ধরনের পোস্টের জন্য ওৎ পেতে বসে থাকে। এ ধরনের পোস্টের সূত্র ধরে যোগাযোগ করা হয়। সহানুভূতি দেখিয়ে বন্ধুত্ব গড়ে তোলা হয়।

তারপর সুযোগ বুঝে কিছু ভুল করতে প্ররোচিত করা হয়। এরপর শুরু হয় ব্ল্যাকমেইল।

মনে রাখবেন—দুনিয়ায় সবচেয়ে সহজ টার্গেট হলো বিষণ্ণ মানুষ।



৫) দেখাসাক্ষাৎ
অনেক সময় সোশ্যাল মিডিয়ায় পরিচিত হওয়া বন্ধু আমন্ত্রণ জানাতে পারে। কোনো দরকারেও তার সঙ্গে দেখা করতে হতে পারে।

এক্ষেত্রে কোনো প্রাইভেট জায়গায় দেখা করা উচিত নয়। পাবলিক প্লেস—যেমন রেস্টুরেন্ট, পার্ক—এসব জায়গায় দেখা করুন। একা যাবেন না। সঙ্গে কাউকে নিন।

মেয়েদের এ ধরনের দেখাসাক্ষাৎ না করাই ভালো। নিতান্ত প্রয়োজন হলে পুরুষ সঙ্গী সঙ্গে নিন।



৬) ইনবক্স
কেউ মেসেজ পাঠালে তা যদি অস্বস্তিকর হয়—বা ষষ্ঠ ইন্দ্রিয় যদি সাবধান করে—তবে সে ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিন।

সাধারণত অনলাইন প্রতারণা শুরু হয় ইনবক্স থেকে।



৭) অপরিচিতের বন্ধুত্বের প্রস্তাব
সোশ্যাল মিডিয়ায় বিপদে পড়ার অন্যতম কারণ এটি। যার-তার বন্ধুত্ব গ্রহণ মানে আপনার ব্যক্তিজীবনে অপরিচিত আগন্তুককে প্রবেশ করতে দেওয়া।

আপনার বাসায় কি আপনি তা করতে দেবেন? তাহলে আপনার সোশ্যাল মিডিয়া আইডিতে কেন দেবেন?



পৃথিবীটা এমনিতেই কঠিন জায়গা। বাঁকে বাঁকে ঝামেলা। তার সঙ্গে যোগ হয়েছে অনলাইন প্রতারণা।

এর থেকে মুক্ত থাকার সবচেয়ে বড় উপায় হলো আত্মসম্মানবোধ।

মনে রাখতে হবে, যে নিজেকে রক্ষা করতে পারে না—তাকে আর কেউ রক্ষা করতে পারে না।

লিখেছেন: বাদল সাইদ

06/05/2026

ফেসবুকে বা সোস্যাল মিডিয়ায় ডিলেট বা আনসেন্ট করা মেসেজ কি রিকভারি করা যায়??

উত্তর - হ্যা যায়!!
কিভাবে?

তার আগে বলি, এই যে অনলাইনে বা সোস্যাল মিডিয়ায় কাওকে ব্লাকমেইল করে বা হ্যারাজ করে ধরা পড়লে মেসেজ আনসেন্ট করে দেন আর ভাবেন, প্রমান তো নেই!!

এই ভাবনা থেকে বের হয়ে আসেন!!!
মেসেঞ্জার বা WhatsApp বা সোস্যাল মিডিয়া প্লাটফর্ম যতই বলুক তাদের মেসেজিং সিস্টেম এনক্রিপ্টেড ,এই সেই বা সিকিউর! কেও হ্যাক করলেও দেখতে পারবেনা বা আনসেন্ট , ডিলেট করলে পাবেনা, এটা শুধুই সাধারণ ব্যবহারকারীদের জন্য!!!
রিসেন্ট একটা কেইস থেকে দেখেছি, প্রশাসন বা Law enforcement agency চাইলে, এবং প্রোপার ভ্যালিড & সিরিয়াস রিজন দেখাতে পারলে, সব প্লাটফর্ম-ই তাদেরকে আনসেন্ট বা ডিলেট হওয়া তথ্য-ও দেয়!!

কারণ, এসব ডিলেট বা আনসেন্ট তো ইউজার-এন্ডে হয়, কিন্তু প্লাটফর্মগুলোর সার্ভারে সব-ই থাকে + ব্যাক-আপ ও থাকে।
সুতরাং, অনলাইনে অপকর্ম করে ভাব্বেন, কেও চাইলে ধরতে পারবেনা এটা ভ্রান্ত ধারণা...

ফেইক পেইজ, একাউন্ট বা মেসেজ আনসেন্ট সব-কিছুরই সমাধান আছে দুনিয়ায়!! ১০ দিন ভুল করে , যেদিন ধরাটা খাবেন, সেদিন-ই সব শেষ!! আর, ভিক্টিম'রাও ইস্যুগুলো সিরিয়াসলি নিয়ে, প্রোপারলি স্ট্রংলি লিগ্যাল স্টেপ নিলে, এসব থেকেও মুক্তি সম্ভব!
©
আমাদের প্রশাসন চাইলেই সব পারে!
I believe this..

05/05/2026

কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে, অনুমতি ছাড়া কারো ভিডিও ধারণ করলে বা সোস্যাল মিডিয়ায় শেয়ার করলে, দ্রুত বিচারের আওতায় আনা হবে!!

- ICT Minister

সো-কল্ড রোস্টার, ভালগার ভিডিও বানানো সস্তা কনট্রেন্ট খ্রিয়েটরসহ মোটামুটি অনেকের বিজনেস এবার শেষ!
আর মোবাইল সাংঘাতিকদের ব্যবসায় তো পুরাই লাল বাত্তি।

সুতরাং, কেও এমন ক্রাইমের শিকার হলে দ্রুত লিগ্যাল স্টেপ নিন, আইনীভাবে সমাধান করুন।
©

05/05/2026

ফেসবুক পেইজে নতুন করে মোডারেটর এ্যাড করার সিস্টেম বন্ধ করে দিয়েছে মেটা
এখন উপায়???

ঘটনা হচ্ছে, ফেসবুক নতুন এক আপডেট এনেছে যেটা অনুযায়ী নতুন করে কাওকে ফেসবুক পেইজে এডমিন বা মোডারেটর হিসেবে এ্যাড করা বা ইনভাইট করা যাবেনা!! কাওকে এডমিন বা মোডারেটর বানাতে হলে তাকে সরাসরি পেইজের সাথে যুক্ত Business Portfolio তে Full Control বা Partial Control দিয়ে তারপর পেইজে এ্যাড করা লাগবে!!!

এতে লাভের চেয়ে ক্ষতি-ই হয়েছে বেশি!!
কারন, প্রথমত সব মোডারেটর বা ইডিটর-রাও বিজনেস পোর্টফোলিওর সব টুলসের মোটামুটি এক্সেস পেয়ে যাবে, এবং চাইলে ডেটা নেওয়া থেকে শুরু করে আন-ইউজুয়াল এক্টিভিটি ও করতে পারবে!!
ইভেন, ইজিলি কম্প্রোমাইজ ও করতে পারবে!!!
এখন উপায়??

- প্রথমত আগের চেয়ে এখন বেশি সচেতন হতে হবে
- পেইজে অপরিচিত কাওকে মোডারেটর বা এক্সেস দেওয়ার দরকার নেই।
- ইডিটর বা মোডারেটর বানানোর সময়, যদি কেও বলে বিজনেস ম্যানেজার এর ফুল এক্সেস দিতে ভুলেও দেওয়া যাবেনা। কারণ শুধু যারা পেইজের ওউনার বা এডমিন বা বিশ্বস্ত তা্দের-কেই বিজনেস ম্যানেজার এর ফুল এক্সেস দেওয়া যেতে পারে যেন ভবিষ্যতে ক্ষতি না করে।
সর্বোপরি পেইজের নিরাপত্তা নিয়ে আগের চেয়েও বেশি কনসার্ণ হওয়া জরুরী হয়ে পড়েছে এখন!


07/05/2025

Reality is very difficult.

03/05/2025

ভালো আছি, ভালো থেকো;

02/05/2025

ফেসবুক থেকে ই-মেইল আসা নোটিফিকেশন OFF করার উপায়

01/05/2025

ব্যক্তিগত ছবি/ভিডিও অনলাইনে ছড়িয়ে পরলে নিজে নিজে রি’মোভ করার পদ্ধতি
-
(সচেতনতা বৃদ্ধি এবং তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে। ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

01/05/2025

পুরনো ছবি
📌 ঢাকা।

27/04/2025

এখন দোয়া পাওয়া যেত সহজ মনে হয়, পেজে ফলোয়ার পাওয়া তারচেয়ে অনেক কঠি'ন🤩

21/04/2025

গ্রীন স্কিন, সাউন্ড ইফেক্ট এবং ফ্রি মিউজিকের জন্য বেস্ট ০৩ টি ওয়েবসাইড

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dinajpur
5210