25/05/2026
🌙 সবুজ ম্যাথ একাডেমি 🌙
ঠিকানা: মধ্য বালুবাড়ি,বেঙ্গল টেকনো, দিনাজপুর।
🚨 পবিত্র ঈদ-উল-আযহার ছুটির নোটিশ 🚨
প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,
সবুজ ম্যাথ একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক!
ঈদের আনন্দ উদযাপন এবং নিরাপদ যাতায়াতের সুবিধার্থে একাডেমির সকল ব্যাচের নিয়মিত ক্লাস সাময়িকভাবে বন্ধ থাকবে। ছুটির সময়সূচী নিচে দেওয়া হলো:
ছুটি শুরু: ২৬ মে, ২০২৬ (মঙ্গলবার)
ছুটি শেষ: ০২ জুন, ২০২৬ (মঙ্গলবার)
ক্লাস পুনরায় শুরু: ০৩ জুন, ২০২৬ (বুধবার) থেকে সকল ব্যাচ যথাসময়ে নিয়মিতভাবে চলবে।
📌 বিশেষ অনুরোধ: ছুটির এই দিনগুলোতে আনন্দের পাশাপাশি শিক্ষার্থীরা যেন পেছনের পড়াগুলো একটু রিভিশন দিয়ে নেয়, সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করা হলো।সম্পূর্ণ বাড়ির কাজ(home work) শেষ করে ক্লাসে উপস্থিত হবা সবাই।
সবাই পরিবার-পরিজন নিয়ে সুস্থ ও নিরাপদে ঈদ উদযাপন করুন, এই কামনাই করি।
ধন্যবাদান্তে,
পরিচালক
সবুজ ম্যাথ একাডেমি
📞 ০১৭৭৪১৮২৯৯০,০১৭২২৬৬৯৬৬২