28/06/2023
আসসালামুওয়ালাইকুম/আদাব,
শুভেচ্ছা নিবেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিমলার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ডিমলা (PUSWAD)’ এর উদ্যোগে ‘নবীন বরণ ও শিক্ষা উদ্দীপনামূলক অনুষ্ঠান-২০২৩’ এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ডিমলা উপজেলা থেকে ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ এবং স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দেয়া হবে। এ আয়োজনে ডিমলা উপজেলার সকল সাবেক ও বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করবেন। উচ্চশিক্ষা বিষয়ে পরামর্শ দিবেন বিচারক, ডাক্তার, বিসিএস ক্যাডারের মত সমাজের উচ্চপদে অধিষ্ঠিত ডিমলার কৃতি সন্তানেরা।
এ আয়োজনের মাধ্যমে সকলের হৃদ্যতা মেলবন্ধন হবে এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বিষয়ক সামগ্রিক জ্ঞান অর্জিত হবে বলে আশা করছি।
উক্ত আয়োজনে আপনি সবান্ধব আমন্ত্রিত।
সময়সূচি
০১ জুলাই, রোজ: শনিবার
সময়: দুপুর ২ ঘটিকা
স্থান: ইসলামিয়া ডিগ্রি কলেজ অডিটোরিয়াম
আমন্ত্রণে
মো. মেহেদী হাসান
সভাপতি, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ডিমলা (PUSWAD)
মোবাইল: ০১৭৩৩-০৩১১২১
সূর্যকান্ত রায়
সাধারণ সম্পাদক
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ডিমলা (PUSWAD)
মোবাইল: ০১৭৪০-১৮৭৬৩১
©️পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ডিমলা(PUSWAD)©️