খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়

খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় — আমরা গড়ি আগামী প্রজন্ম।

শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার আলোয় আলোকিত হোক প্রতিটি শিক্ষার্থী,

এই আমাদের লক্ষ্য। 🌿📚

14/09/2026

শিক্ষার্থীরা তাদের প্রশিক্ষণ শেষে হাতে-কলমে তারা ব্লাড প্রেশার (রক্তচাপ) মেপে নিজেদের দক্ষতার পরীক্ষা দিল। বইয়ের পাতায় শেখা বিদ্যা যখন তারা এভাবে বাস্তবে প্রয়োগ করে। এটি একটি অসাধারণ মুহূর্ত শিক্ষার্থীদের জন্য।

12/09/2026

সাফল্য কখনো রাতারাতি আসে না; এর পেছনে থাকে নিয়মিত চর্চা ও গভীর ভালোবাসা।

মোছা: এ্যামি খাতুন এর হাতের স্পর্শে হারমোনিয়ামে যে মিষ্টি সুর ভেসে আসে, তার পেছনে রয়েছে দিনের পর দিন অক্লান্ত সাধনা ও একনিষ্ঠ ধৈর্য।

মোছা: এ্যামি খাতুন এর এই অর্জনে আমাদের পুরো স্কুল পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ওর সামনের সুরের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা রইল! 🎵

11/09/2026

শুক্‌নো পাতার নুপুর পায়ে
নাচিছে ঘূর্ণী বায়।
জল-তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি
ঢেউ তুলে সে যায়

অত্র বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র স্কাউটস সদস্য মোঃ সিয়াম বাবু তার কন্ঠে নজরুল সংগীত।

🏆 কবি নজরুল প্রতিযোগিতায় খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের বিশাল সাফল্য! 🏆অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, "গোপালনগর ই...
10/09/2026

🏆 কবি নজরুল প্রতিযোগিতায় খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের বিশাল সাফল্য! 🏆
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, "গোপালনগর ইউ.এ.কে. উচ্চ বিদ্যালয়"-এ অনুষ্ঠিত কবি নজরুল প্রতিযোগিতা (ইউনিয়ন পর্যায়)-এ আমাদের খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অসাধারণ পারফরম্যান্স করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে।

প্রতিযোগিতায় একাধিক ক্যাটাগরিতে ১ম ও ২য় স্থান অর্জন করে আমাদের ৫ জন সেরা প্রতিযোগী এখন উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছে!

বিজয়ী শিক্ষার্থীদের সাফল্য ও অর্জন তালিকা:

মোছাঃ এ্যমি খাতুন
🥇 ১ম স্থান – কবিতা (খ-গ্রুপ)
🥇 ১ম স্থান – সংগীত (খ-গ্রুপ)

মোঃ সিয়াম বাবু
🥇 ১ম স্থান – সংগীত (ক-গ্রুপ)

মোছাঃ সিনহা খাতুন
🥈 ২য় স্থান – কবিতা (ক-গ্রুপ)

মোছাঃ আয়শা খাতুন
🥈 ২য় স্থান – নৃত্য (ক-গ্রুপ)

বিজয়ী সকল শিক্ষার্থী, তাদের সম্মানিত অভিভাবক এবং সার্বিক দিকনির্দেশনাকারী শিক্ষকবৃন্দের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন। উপজেলা পর্যায়ে আমাদের এই কৃতি শিক্ষার্থীদের সাফল্য ও বিজয়ের ধারা অব্যাহত থাকুক—এই শুভকামনা রইল! 🌺

07/09/2026

কার্বনেট যৌগ ও এসিডের বিক্রিয়া
সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে -

মো: শরিফুল ইসলাম
সহকারী শিক্ষক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়

01/09/2026

বিজয় উল্লাস 💪🏆⚽
শুধু ম্যাচ জিতিনি, জয় করেছি হাজারো সমর্থকের হৃদয় - বিদ্যালয় শিক্ষার্থী । গর্জে উঠুক ফুটবলের লাল-সবুজ আবেগ!

ধন্যবাদ।
31/08/2026

ধন্যবাদ।

🏆 প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে চ্যাম্পিয়ন খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় ⚽🔥

তিন ইউনিয়নের ১৭টি বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় ফুটবল দল।

মথুরাপুরের পীরহাটি মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বহরিগাছা বহালগাছা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়। 🏆

খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ উপস্থিত শিক্ষক ও অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও সম্মাননা গ্রহণ করেন খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

⚽ দুর্দান্ত খেলায় শিরোপা জয়—অভিনন্দন খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় ফুটবল দল! ❤️🏆

🏆 চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন! 🏆৩ টা ইউনিয়নের ১৭ টা স্কুল কে পিছনে ফেলে ১ম স্থান অর্জন। অদম্য মাঠের লড়াই, অসা...
31/08/2026

🏆 চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন! 🏆
৩ টা ইউনিয়নের ১৭ টা স্কুল কে পিছনে ফেলে ১ম স্থান অর্জন।

অদম্য মাঠের লড়াই, অসাধারণ ক্রীড়াশৈলী আর দারুণ টিমওয়ার্কের মাধ্যমে 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনালে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে আমাদের প্রিয় খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় ফুটবল দল! ⚽🔥

নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ফুটবল খেলে শক্ত প্রতিদ্বন্দ্বী বিশ্বহরিগাছা বহালগাছা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়-কে ২-০ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিয়েছে আমাদের তরুণ তুর্কিরা।

ফাইনাল স্কোর:
🥇 খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় - ০২
🥈 বিশ্বহরিগাছা বহালগাছা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় - ০০

খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় শিক্ষকবৃন্দ এবং অতিথিবৃন্দের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও সম্মাননা গ্রহণ করেন খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়। 🏆💐

মাঠে ঘাম ঝরানো পারফর্ম করা বিজয়ী দলের সকল খেলোয়াড়, কঠোর পরিশ্রমী কোচ, দিকনির্দেশনা প্রদানকারী শিক্ষকবৃন্দ এবং গ্যালারি মাতানো সকল শিক্ষার্থী ও সমর্থকদের প্রতি রইল অন্তরের অন্তস্তল থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমাদের এই অনন্য অর্জন আমাদের পুরো প্রতিষ্ঠানের গৌরব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। জয়ের এই ধারাবাহিকতা বজায় থাকুক প্রতিটি অঙ্গনে!

🚩⚽💪

অভিনন্দন 🎉ফাইনাল খেলায়ও এমন মুহূর্ত দেখতে চাই। প্রথম রাউন্ড থেকে একদম ফাইনালি বিজয় পর্যন্ত। সবার জন্য শুভ কামনা 🌻🌻
30/08/2026

অভিনন্দন 🎉
ফাইনাল খেলায়ও এমন মুহূর্ত দেখতে চাই।

প্রথম রাউন্ড থেকে একদম ফাইনালি বিজয় পর্যন্ত।

সবার জন্য শুভ কামনা 🌻🌻

অভিনন্দন 🎉🎉​প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ক্রীড়াশৈলী প্রদর্শন করে জয়লাভ করায় খাটিয়ামারী উচ...
30/08/2026

অভিনন্দন 🎉🎉
​প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ক্রীড়াশৈলী প্রদর্শন করে জয়লাভ করায় খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।

খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় - (বিজয়ী)
পীরহাটি উচ্চ বিদ্যালয় -

​তোমাদের এই অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। মাঠে প্রতিটি খেলোয়াড়ের পরিশ্রম, দলগত প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন সমর্থনই এই বিজয় ছিনিয়ে এনেছে।

Address

খাটিয়ামারী বাজার সংলগ্ন
Dhunat
5841

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category