Bannal Lukkhu Hazi High School

Bannal Lukkhu Hazi High School বান্নল লাক্ষু হাজী উচ্চ বিদ্যালয় (১০৭৯৩০)
বান্নল,ধামরাই,ঢাকা।
E-mail : [email protected]
Whatsapp : +8801924470051

অর্ধবার্ষিক ও প্রাকনির্বাচনী পরীক্ষা -২০২৬ এর সময়সূচি।
15/06/2026

অর্ধবার্ষিক ও প্রাকনির্বাচনী পরীক্ষা -২০২৬ এর সময়সূচি।

এস.এস.সি-২০২৬  এর ব্যবহারিক পরিক্ষার সময়সূচী:
07/06/2026

এস.এস.সি-২০২৬ এর ব্যবহারিক পরিক্ষার সময়সূচী:

এস.এস.সি-২০২৬  এর ব্যবহারিক পরিক্ষার আসন বিন্যাস।
06/06/2026

এস.এস.সি-২০২৬ এর ব্যবহারিক পরিক্ষার আসন বিন্যাস।

ইংরেজি ১ম ও ২য় পত্র পরীক্ষায় অনিয়মিত  শিক্ষার্থীদের সিট প্লান।
25/04/2026

ইংরেজি ১ম ও ২য় পত্র পরীক্ষায় অনিয়মিত শিক্ষার্থীদের সিট প্লান।

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রত...
20/04/2026

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ২০ মে। আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।

সূচি অনুযায়ী পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা। সেগুলো হলো–

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।

৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছে থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করবে।

৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাতে হবে।

৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনও অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনও অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে না।

৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনও জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন।

১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনও ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।

১২. সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।

১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণ জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকায় এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

Copied from: https://rtvonline.com/

SSC পরীক্ষা ২০২৬ এর আসন বিন্যাস।কেন্দ্র নং:১৩৯- কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়।
19/04/2026

SSC পরীক্ষা ২০২৬ এর আসন বিন্যাস।
কেন্দ্র নং:১৩৯- কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়।

যানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের কেন্দ্রে সাড়ে ৮টার থেকে প্রবেশের নির্দে...
19/04/2026

যানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের কেন্দ্রে সাড়ে ৮টার থেকে প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে,
এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষা কেন্দ্রগুলোর আশ-পাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার সময়সূচি
13/04/2026

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার সময়সূচি

08/04/2026

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলায় বান্নল লাক্ষু হাজী উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণ।

Address

Bannal, Dhaka
Dhamrai
1350

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bannal Lukkhu Hazi High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share