06/05/2026
💥 ০৯ দিনেই প্রিলি প্রস্তুতি:
👉কি করেছেন, কি হয়েছে, কি হবে তা না ভেবে সামনে যা আছে তাকেই কাজে লাগাতে হবে।
👉সময় আছে আজকের দিন নিয়ে ০৯ দিন; তাই যা করার এই সময়েই করতে হবে।
কিভাবে কি পড়বেন? 🤔
👉প্লান করে দিলাম ভালো লাগলে এই প্লান অনুসারে পড়া শুরু করতে পারেন।
➡️০৬/০৫/২০২৬-০৭/০৫/২০২৬:
ইংরেজি শুধু গ্রামার অংশ থেকে Parts of Speech, Subject verb Agreement, Right form of verb, Preposition, Idioms & Phrases, Substitution, Correction পড়ুন।
➡️০৮/০৫/২০২৬ -০৯/০৫/২০২৬:
বাংলা ব্যাকরণ: ধ্বনি ও বর্ণ, কারক ও বিভক্তি, সমাস, সন্ধি, প্রকৃতি ও প্রত্যয়, এক কথায় প্রকাশ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, পরিভাষা, বাচ্য পড়ুন।
➡️১০/০৫/২০২৬: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে অর্থনীতি ও ব্যাংকিং রিলেটেড অংশটুকু দেখুন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে তথ্য উপাত্ত, ব্যাংকিং টার্মিনোলজি ও সংজ্ঞা দেখতে পারেন।
➡️১১/০৫/২০২৬: বিসিএস লিখিত পরীক্ষায়(৩৫-৫০) আসা মানসিক দক্ষতার প্রশ্নগুলো পড়ুন। পাশাপাশি সময় পেলে প্রিলিও দেখতে পারেন।
➡️১২/০৫/২০২৬-১৩/০৫/২০২৬:
গণিতের সূত্রগুলো নোট করে নিন। এফবিএস এর প্রিভিয়াস ৪/৫ বছরের প্রশ্ন থেকে গণিত অংশ সলভ করে নিন। শতকরা, মুনাফা, গড়, পরিমিতি, দুরত্ব ও উচ্চতা, ঘন-জ্যামিতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রবগুলো দেখুন।
➡️১৪/০৫/২০২৬: ইজি কম্পিউটার থেকে প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন এবং ঘুমানোর আগে ম্যাথের সূত্রগুলো দেখে নিন।
➡️মনে করবেন এই জবটা আপনার লাগবেই, এমন টার্গেট করে প্রস্তুতি নিন।