07/05/2026
সরকারকে সমালোচিত করতে একটি কুচক্রী মহল হাজার হাজার ওয়াটের লাইটিং করে রাতে অসাধারণ একটি খেলার আয়োজন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
৫১৭ নং. রুমের পক্ষে—
সরকারের অনুগত নাগরিক
হুদা দ্য পলিম্যাথ
14/04/2026
সাংসদ রুমিন ফারহানার হাঁসকে হল হাডুডু খেলার পুরস্কার হিসেবে রাখায় তীব্র নিন্দা জানাই।
13/04/2026
পয়লা বৈশাখ উপলক্ষ্যে পান্তা-ইলিশের পরিবর্তে হলে গরু নিয়ে আসা হয়েছে। বৈশাখসংস্কৃতির ব্যত্যয় ঘটিয়ে বিশাল সাইজের গরু জবাই করার সিদ্ধান্তকে আনন্দের সহিত তীব্র নিন্দা জানাই।
৫১৭-এর পক্ষে—
হুদা দ্য পলিম্যাথ
12/04/2026
রুম নং. ৫১৭ এর কাউকে মেডেল ও ট্রফি দিতে না পারা পুরোপুরি হল প্রশাসনের ব্যর্থতা। ব্যর্থতার দায় অবশ্যই হল প্রশাসন ও হল সংসদকে নিতে হবে। আমরা দয়াপরবশ হয়ে শোকজ করলাম না, তবে তীব্র নিন্দা জানিয়ে রাখলাম।
৫১৭-এর পক্ষে—
হুদা দ্য পলিম্যাথ
11/04/2026
নিরপরাধ আমের উপর রাতের অন্ধকারে নৃশংস হামলা করায় তীব্র নিন্দা জানাই। কাটা গায়ে নুনের ছিটা দিয়ে রাক্ষসের মতে পৈশাচিক আনন্দ নিয়ে খাওয়াকেও তীব্র নিন্দা জানাই।
11/04/2026
৫১৭ নং. রুম থেকে ধন্যবাদের সহিত তীব্র নিন্দা জানাচ্ছি। এদের কেন হাত-পা ভাঙা হলো না এজন্য আবারও তীব্র নিন্দা জানাচ্ছি।
দেশের আইনে সম-কামিতা নিষিদ্ধ হওয়ার পরও এদের আটক না করায় সরকারকেও তীব্র নিন্দা জানাই।
10/04/2026
রুমমেটদের ট্রিট না দিয়ে হানিমুনে যাওয়া ভাইকে তীব্র নিন্দা জানাই।
— হুদা দ্য পলিম্যাথ