Shariyah Graduation Institute Dhaka

Shariyah Graduation Institute Dhaka

Share

ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ
পড় তোমার রবের নামে,যিনি সৃষ্টি করেছেন।
(সূরা আলাক- আয়াত ১৯)

27/05/2026

শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্সের ঈদ পূর্ববর্তী সমাপনী ক্লাসের আজান প্রতিযোগিতার একটি অংশ

25/05/2026

ইলমের মজলিস বরাবরই রহমতে ঘেরা। শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্সের ক্লাসের বিরতিতে তেমনি এক দ্বীনি মুজাকারায় মগ্ন ছিলেন উস্তায মাওলানা বায়েজিদ খান।
ভিডিওতে তাঁর সেই গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনার কিছু বিশেষ অংশ পেশ করা হলো।

23/05/2026

আজকে বাদ মাগরিব শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্সের ঈদুল আজহা পূর্ববর্তী সমাপনী ক্লাস সম্পন্ন হলো

23/05/2026

যুলহিজ্জাহর প্রথম দশকের ফযিলত ও করণীয়

আলোচনা করছেন :
মাওলানা নাজমুল হক সাকিব হাফিযাহুল্লাহ
সহকারী পরিচালক, শরীয়াহ্ গ্রাজুয়েশন ইনিস্টিউট ঢাকা

21/05/2026

মুহাম্মাদ মাশরাফি তানভীর; পেশায় একজন ইঞ্জিনিয়ার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
গতদিন শরীয়াহ্ গ্রাজুয়েশন কোর্সের মশকের ক্লাসে পবিত্র কালামুল্লাহ শরীফের ত্রিশ নাম্বার পারার সূরা নাবা থেকে তিনি কিছু অংশ মুখস্ত শুনালেন উস্তাদকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মুহতারাম মুহাম্মাদ মাশরাফি তানভীরের ইলম অর্জনের এই প্রচেষ্টাকে কবুল করুক।

18/05/2026

"কুফর শিরক থেকে বাঁচার জন্য কুরআন সুন্নাহর ইলম অর্জন করা আবশ্যক"
🎤 উস্তায হাফেজ মাওলানা বায়েজিদ খান

18/05/2026

আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াস সালামু'আলা রাসূলিল্লাহ্।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার অসীম মেহেরবানীতে শরীয়াহ্ গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট ঢাকা শাখার কার্যক্রম শুরু হয়েছে গত এপ্রিল মাসেই। ইতিমধ্যে ইনস্টিটিউটে শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্সের প্রথম ব্যাচে দুইটি সেকশনের কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে। ৩৫+ ছাত্র ভাইয়েরা উস্তাদদের তত্ত্বাবধানে কোর্সের নিয়মিত পড়াশুনা চালিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তবে আগ্রহী বাকি ভাইদের কথা বিবেচনায় নিয়ে শরীয়াহ্ গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট ঢাকা পরবর্তী মাস অর্থাৎ জুন ২০২৬-এ শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্সের দ্বিতীয় ব্যাচ ভর্তি নিবে ইনশাআল্লাহ।

ইলমে ওয়াহীর আলোয় আলোকিত দ্বীনদার,পরহেজগার,মুত্তাকী দ্বায়ী ইল্লাল্লাহ তৈরি করা শরীয়াহ্ গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের মুখ্য উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখে বিগত প্রায় এক দশক ধরে শরীয়াহ্ গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটে শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্সের কার্যক্রম চলছে।

দুনিয়াবী শত ব্যস্ততার মাঝেও আল্লাহর কিছু মুখলেস বান্দারা শরীয়াহ্ গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের মাধ্যমে ইতিমধ্যেই শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করেছেন। যারা এই কোর্স সম্পন্ন করেছেন তারা কেউই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছিলেন নাহ বরং তারা প্রত্যেকেই জাহেলি সেক্যুলার শিক্ষা কাঠামো থেকে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন সমাপ্ত করেছেন। দ্বীন ইসলাম সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে ইলম অর্জন করতে চান জেনারেল ব্যাকগ্রাউন্ডের এমন ভাইদের জন্যই শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্স ডিজাইন করা।

✓কেন আপনি শরিয়াহ গ্রাজুয়েশন ইনস্টিটিউটকে অগ্রাধিকার দিবেন আপনার দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যম হিসেবে? কী এই প্রতিষ্ঠানের অনন্য বৈশিষ্ট্য যা তাকে আলাদা করে অন্য সকল প্রতিষ্ঠান থেকে?

◑ নববী পরম্পরা অনুসারে সরাসরি উস্তাযগণের সুহবতে ইলম অর্জনের সুযোগ।
◑ উপমহাদেশের জমহুর উলামাদের নিকট গ্রহণযোগ্য দ্বীনি সিলসিলা অর্থাৎ দেওবন্দী ধারার মাদরাসার কারিকুলামের অনুকরণে একটি সমৃদ্ধ পাঠদান প্রক্রিয়া।
◑ বিভিন্ন বিষয়ভিত্তিক ও সময়ের চাহিদা অনুসারে দ্বীনি হালাকাহ।
◑ দক্ষ দ্বায়ী তৈরি করার লক্ষ্যে বিভিন্ন বিষয়,প্রেক্ষাপট ও সামাজিক অবস্থা ভিত্তিক দাওয়াতি ওয়ার্কশপ।
◑ বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও এসাইনমেন্টের মাধ্যমে ইলম অর্জনকে গতিশীল ও প্রাণবন্ত করে রাখার সর্বাত্মক চেষ্টা।
◑ শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীরা ইলম পিপাসু, দ্বীন সম্পর্কে সচেতন একটি দ্বীনি সার্কেল খুঁজে পাবেন ইনশাআল্লাহ্।

📌ভর্তি কার্যক্রমের ব্যাপারে বিস্তারিত জানতে পেজে ইনবক্স করুন অথবা প্রদত্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করুন।

02/05/2026

"ইলম অর্জনের ফজীলত"

🎤উস্তায মাওলানা হেলালুদ্দীন পুকুরিয়বী হাফিজাহুল্লাহ
(মুহাদ্দিস, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখানবাজার মাদ্রাসা)

01/05/2026

০১ মে ২০২৬; শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্সের ছাত্রদের পবিত্র কুরআনিল কারিম মশক।

🎤মশক করাচ্ছেন উস্তায মাওলানা বায়েজিদ খান

01/05/2026

পহেলা মে ২০২৬; জুম্মার দিন। রাজধানী ঢাকায় ফজরের পর থেকেই মুষলধারে বৃষ্টিপাত। এর মধ্যেই শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্সের তালিবানে ইলম ভাইয়েরা ক্লাসে উপস্থিত হয়েছেন।

ইলম অর্জনের জন্য ভাইদের এই প্রয়াসকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কবুল করুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka