Glow Guide BD

  • Home
  • Glow Guide BD

Glow Guide BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Glow Guide BD, Education, .

এই ৩টা ভুল তোমার skin নষ্ট করছে — অথচ তুমি জানোই না! 😱আমরা প্রতিদিন face wash করি, moisturizer দিই — কিন্তু কিছু common ...
11/06/2026

এই ৩টা ভুল তোমার skin নষ্ট করছে — অথচ তুমি জানোই না! 😱

আমরা প্রতিদিন face wash করি, moisturizer দিই — কিন্তু কিছু common ভুল আছে যেগুলো আমরা সবাই করি।
আমি নিজেও করতাম, যতদিন না জানলাম।
নিচে comment করো "GUIDE" — আমি তোমাকে পুরো mistake list পাঠাবো। 👇
"GUIDE" to get the full list

☀️ SPF 30 নাকি SPF 50 — বাংলাদেশের আবহাওয়ায় কোনটা সেরা?সাথে আছে বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন গাইড বাংলাদেশে রোদের তীব্রত...
09/06/2026

☀️ SPF 30 নাকি SPF 50 — বাংলাদেশের আবহাওয়ায় কোনটা সেরা?
সাথে আছে বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন গাইড

বাংলাদেশে রোদের তীব্রতা সারা বছরই অনেক বেশি। আর এই বছর তো এর নিনোর বছর তাই সানস্ক্রিন ছাড়া বাইরে বের হওয়া মানে ত্বকের সরাসরি ক্ষতি। কিন্তু কোনটা কিনবেন — SPF 30 নাকি SPF 50? চলুন সহজ ভাষায় জেনে নিই 👇

SPF 30 আর SPF 50 এর পার্থক্য কী?

সংখ্যায় পার্থক্য মাত্র ১% — কিন্তু বাংলাদেশের মতো গরম, আর্দ্র দেশে যেখানে ঘামেই শরীরের অর্ধেক ওজন বের হয়ে যায় , সেইখানে SPF 50 টা একটু বেশি নিরাপদ। 🌞

বাংলাদেশিদের ত্বকের জন্য সেরা পছন্দ কোনটি?

PA+++ মানে UV-A রশ্মি থেকেও সুরক্ষা দেয়, যেটা ত্বক কালো করে ও বয়সের ছাপ ফেলে দেয় অতি সহজেই
বাংলাদেশে বাইরে বেশি থাকলে বা রিকশায়/হেঁটে চললে অবশ্যই SPF 50 নিন।

বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন :দামে কম,মানে ভালো অপশন

১. Neutrogena Ultra Sheer SPF 50
দাম: ৳৬০০–৳৮০০
হালকা টেক্সচার, তৈলাক্ত ত্বকেও ভালো কাজ করে

২. Sun Bless SPF 50 (Local Brand)
দাম: ৳২৫০–৳৩৫০
বাংলাদেশি ব্র্যান্ড, গরমের বেস্ট চয়েস, সহজলভ্য

3. Lakme Sun Expert SPF 50
দাম: ৳৪০০–৳৫৫০
ভারতীয় পণ্য, তবে বাংলাদেশেও সহজেই পাওয়া যায়, কার্যকরী

৪. Garnier Bright Complete SPF 40
দাম: ৳৩৫০–৳৪৫০
ময়েশ্চারাইজার + সানস্ক্রিন একসাথে, নতুনদের জন্য ভালো চয়েস

সব থেকে কমন প্রশ্ন 👀
টিনেজারদের জন্য কোন সানস্ক্রিন ভালো?

টিনেজ বয়সে ত্বক সংবেদনশীল থাকে, ব্রণও বেশি হয়। তাই দরকার পড়ে
Oil-freeবা Non-comedogenic সানস্ক্রিন
Gel-basedসানস্ক্রিন :ক্রিমের চেয়ে হালকা, ব্রণ বাড়ায় না

টিনেজারদের জন্য সেরা চয়েস
⭐ Neutrogena Clear Face SPF 55 :ব্রণপ্রবণ ত্বকের জন্য তৈরি
⭐ Sun Bless Gel Sunscreen SPF 50: সাশ্রয়ী, বাংলাদেশে সহজলভ্য

⚠️ একটা জরুরি কথা না বললেই নয়
সানস্ক্রিন একবার লাগালেই হয় না!
প্রতি ঘন্টা দুয়েক পর একবার করে আবার লাগান, বিশেষত যদি আপনার ওয়েলি স্কিন হয়। সাধারণত ওয়েলি স্কিনে সানস্ক্রিন দ্রুত সরে যায়।

💬 আপনি কোন সানস্ক্রিন ব্যবহার করেন?কমেন্টে জানান! আর টিনেজার ভাই-বোন বা বন্ধু আছে? তাদের সাথে শেয়ার করুন তাদেরও কাজে আসবে!🤍

পেইজটা ফলো করুন, যাতে প্রতিদিন পেতে পারেন এমন সহজ ও কার্যকর স্কিনকেয়ার তথ্য 😊

ট্যাগ করো তোমার সেই বন্ধুকে যে "র‌ইদে" পুড়ে কাইল্লা হবে তাও সানস্ক্রিন এর ধারে-কাছে যায় না কিপ্টামির জন্য 😁

আসসালামু আলাইকুম সবাইকে 💛আমি আজকে শুরু করলাম "Glow Guide BD"বাংলাদেশের আবহাওয়া, ত্বক আর বাজেট এর কথা মাথায় রেখে একটা স...
09/06/2026

আসসালামু আলাইকুম সবাইকে 💛

আমি আজকে শুরু করলাম "Glow Guide BD"
বাংলাদেশের আবহাওয়া, ত্বক আর বাজেট এর কথা মাথায় রেখে একটা সৎ স্কিনকেয়ার পেইজ

এই পেইজে আপনারা যা যা পাবেন :

👉 সৎ প্রোডাক্ট রিভিউ : কোনটা আসলেই কাজ করে, কোনটা না
👉 বাজেট ফ্রেন্ডলি গাইড : কম টাকায় ভালো স্কিনকেয়ার ঘরোয়া টিপস — দেশীয় উপাদানে ত্বকের যত্ন
👉 বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী পরামর্শ: গরম, আর্দ্রতা সব মাথায় রেখে

ছেলে হও কিংবা মেয়ে ,ত্বকের যত্ন দরকার সবার 🙋


কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন
ইনবক্স করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ 🙇

পেইজটা Like & Follow করে রাখতে পারেন যাতে কোনো পোস্ট মিস না হয়!

💬 তোমাদের কাছে একটাই অনুরোধ র‌ইলো
নিচে কমেন্টে বলো তোমার সবচেয়ে বড় স্কিন সমস্যা কী? আমি সেই অনুযায়ী পোস্ট দিব

ট্যাগ করো তোমার সেই বন্ধু/ বান্ধবীকে যার স্কিনকেয়ার টিপস প্রয়োজন কিন্তু প্রোপার গাইডেন্স পাচ্ছে না

Happy Facebooking 😊

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Glow Guide BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share