04/03/2026
Vaiya নাকি Sir??
-💁♂️Vaiya Sir
২০২০ সালের করোনা মহামারীর মাঝামাঝি সময়ে, কলেজ ছুটিতে বাড়িতে থাকাকালীন আমার মাথায় নানা চিন্তা ঘুরপাক খেত,যেমন - কখনো মনে হতো আমি প্রোগ্রামিং শিখবো আবার কখনো মনে হতো আমি ভিডিও এডিটিং শিখবো, এরকম অনেক কিছুই ভাবতাম এবং চেষ্টাও করেছি কখনো সফল হয়েছি কখনো হাল ছেড়ে দিয়েছি।
এক পর্যায়ে চিন্তা করলাম যেটা আমি শিখবো সেটা অন্তত একজনকে হলেও শিখাবো। তারপরেই একটা Youtube channel (My Dream) এবং FB Page (My Dream) খুললাম।
আমি যেটাই শিখতাম একটা ভিডিও বানিয়ে অন্যদের সাথে share করতাম। বিশেষ করে নিয়মিত একটা করে বিভিন্ন Olympiad এর Problem solve করতাম।
একদিন একটা ছেলে আমাকে FB Page এ মেসেজ দেয়-
- ভাইয়া, আপনি কি ক্যাডেট কলেজে পড়েন?
- হ্যাঁ।
- কোন কলেজ, ভাইয়া?
- ঝিনাইদহ ক্যাডেট কলেজ।
- ভাইয়া, আমি এবার ক্যাডেট কোচিং করছি, করোনার জন্য কোচিং এ ঠিকমতো ক্লাস হয়না। আপনি আমাকে পড়াবেন?
- কীভাবে পড়াবো?
- মেসেঞ্জারে কল দিয়ে!
- আচ্ছা, কালকে থেকে পড়াবো তাইলে।
কিছুক্ষণ পরে দেখি মেসেঞ্জারে একটা Notification আসলো। আমাকে একটা মেসেঞ্জার গ্রুপে add দেয়া হয়েছে, মোট 4 জন মেম্বার।
ওরা পরিচয় দিলো যে ওরা 3 জন ফ্রেন্ড একসাথে আমার কাছে পড়বে। আমি তো বেশ খুশি হলাম। ওদের তিনজনের বাসা ছিলো রংপুরে।
মেসেঞ্জার গ্রুপে ভিডিও কল দিয়ে ৫-৬ টা বইয়ের উপরে একটু উচুতে মোবাইল রেখে খাতাই লিখে লিখে ওদের Math Class নিতাম। সেদিন থেকেই পড়ানো শুরু, তবে তখনো আমি চিন্তা করিনি যে পড়ালে টাকা ইনকাম করা যায়।
একদিন দেখলাম ওরা আমাকে বলছে -
- ভাইয়া, আপনার বিকাশ নাম্বার দেন!
-কেন?!
- একমাস হয়ে গিয়েছে ভাইয়া।
- 🤐আমার তো বিকাশ নাই🤐
- আচ্ছা, একটা account খুলে নাম্বার দিয়েন,,,
আমি আব্বুর NID কার্ড দিয়ে একটা account খুললাম এবং ওদের নাম্বার দিলাম।
পরেরদিন দেখলাম আমার account এ তিনটা ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ৩০০+ করে মোট ৯০০+ টাকা জমা হয়েছে 😃