Keraniganj TTC-Offical

Keraniganj TTC-Offical

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Keraniganj TTC-Offical, Computer training school, Hazratpur, Keraniganj Model, Dhaka.

কারিগরি প্রশিক্ষণের বিশ্বস্ত কেন্দ্র | Keraniganj
📚 দক্ষতা উন্নয়ন | 🎓 হাতে-কলমে ট্রেনিং।
আমাদের লক্ষ্য হলো যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

10/06/2026

(জুলাই থেকে সেপ্টেম্বর)
📢 ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে!

আপনার ইংরেজি দক্ষতা বাড়িয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করুন।
🏢 কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (KTTC), ঢাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন পরিচালিত ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে নতুন ব্যাচে ভর্তি চলছে।
✅ কোর্সের মেয়াদ: ৩ মাস
✅ আসন সংখ্যা: ৪০ জন (মহিলা/পুরুষ)
✅ বয়সসীমা: ১৮ – ৪০ বছর
✅ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস
✅ ভর্তি ফি: ১,০০০ টাকা
📅 অনলাইনে আবেদন: ০৩/০৬/২০২৬ থেকে ২৭/০৬/২০২৬ (বিকাল ৪টা পর্যন্ত)

📝 ভর্তি পরীক্ষা: ২৮/০৬/২০২৬ সকাল ১০:০০ টায়

🎯 প্রশিক্ষণ শুরু: ০১/০৭/২০২৬ সকাল ৯ থেকে ১২ টা।

🔗 আবেদন করুন: employee.oep.gov.bd/employee/login-with-otp
📍 যোগাযোগ: কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (KTTC) কেরানীগঞ্জ, ঢাকা-১৩১৩

📞 ইংরেজি ভাষা প্রশিক্ষক: ০১৬১৫৭৬২৫৭৮

🌟 মহিলা ও পুরুষ উভয়ের জন্য ভর্তির সুযোগ রয়েছে। সীমিত আসনে ভর্তি চলছে, তাই দ্রুত আবেদন করুন।

03/06/2026

(জুলাই থেকে ডিসেম্বর)
📢 জাপানি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে! 🇯🇵
কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা-এ জাপানি ভাষা শিক্ষা কোর্স (Level-N5 & N4) এ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
✅ কোর্সের মেয়াদ: ৬ মাস
✅ আসন সংখ্যা: ৪০ জন (মহিলা/পুরুষ)
✅ বয়স: ১৮–৪০ বছর
✅ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাশ
✅ ভর্তি ফি: ১,০০০ টাকা মাত্র
✅ প্রশিক্ষণ শেষে সরকারি সনদ প্রদান করা হবে
📅 অনলাইনে আবেদন শুরুর সময়: ০৩/০৬/২০২৬ তারিখ, বিকাল ৪টা পর্যন্ত।
📝 ভর্তি পরীক্ষা: ২৮/০৬/২০২৬, সকাল ১০:০০ টা
📢 ফলাফল প্রকাশ: ২৮/০৬/২০২৬, বিকাল ৪:০০ টা
🎓 প্রশিক্ষণ শুরু: ০১/০৭/২০২৬
🌐 আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য: employee.oep.gov.bd
📍 প্রতিষ্ঠান: কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা
📞 যোগাযোগ: ০১৮১৯৯২৯১৪৯
আপনি যদি জাপানে কর্মসংস্থান বা উচ্চতর দক্ষতা অর্জনের স্বপ্ন দেখেন, তাহলে এখনই আবেদন করুন।
🇯🇵🇧🇩

26/05/2026
19/05/2026

🎓 ভর্তি চলছে (জুলাই থেকে সেপ্টেম্বর) নতুন ব্যাচ।
কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
Keraniganj Technical Training Center (Keraniganj TTC)
📍 হযরতপুর, কেরানীগঞ্জ, ঢাকা–১৩১৩

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) কর্তৃক পরিচালিত কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রামের অধীনে ৩ মাস ও ৬ মাস মেয়াদি বিভিন্ন কোর্সে ভর্তি চলছে।

📚 কোর্সসমূহ (আসন সংখ্যা: প্রতি কোর্সে ২৪ জন)

🎨 ইংরেজি ভাষা
📞 01615-276278

⚡ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস (লেভেল–২,৩)
📞 01711-839920

📱 মোবাইল ফোন সার্ভিসিং (লেভেল–১,২)
📞 01305-705089

❄️ রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং (লেভেল–১)
📞 01711-268152

🔥 ওয়েল্ডিং (লেভেল–১)
📞 01716-324978

👗 গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং (লেভেল–২)
📞 01718-011124

💻 কম্পিউটার অপারেশন (লেভেল–২ ও ৩)
📞 01778-172986

ড্রাইভিং
📞 01614-649929

জাপানি ভাষা
01819292149

📅 গুরুত্বপূর্ণ তারিখ
* আবেদন শেষ: ১৮ মে হতে ২৫ জুন ২০২৬
* ভর্তি পরীক্ষা: ২৮ জুন ২০২৬ (সকাল ১০টা)
* ফলাফল: ২৮ জুন ২০২৬ (দুপুর ২টা)
ভর্তি শুরু : ২৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত।
* ক্লাস শুরু: ০১ জুলাই ২০২৬ ইং

💰 কোর্স ফি
ভর্তি ফি: ৪৮/- টাকা
Assessment ফি এর ৫০%: ৭০০/- টাকা
মোট: ৭৪৮/- টাকা

শুধু কম্পিউটার অপারেশন (লেভেল–২ ও ৩)
ভর্তি ফি- ৯৬/-
Assessment ফি ১৪০০/- মোট= ১৪৯৬৳

📄 ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র
* জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
* শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি
* পাসপোর্ট সাইজ ছবি – ২ কপি
* BMET রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে

🎁 সুবিধাসমূহ
✔ প্রশিক্ষণে ৮০% হাজিরা হলে Assessment এ অংশগ্রহণ
✔ প্রশিক্ষণকালীন দৈনিক ১৫০/- টাকা ভাতা
✔ NSDA ও BMET সনদ প্রদান
✔ এতিম, দুস্থ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার

🌐 অনলাইনে আবেদন:
https://employee.oep.gov.bd/employee/registration

ফেইসবুকে আপডেট পেতে ফোলো করুন
https://www.facebook.com/keraniganjttcofficial/

🗺️ গুগল ম্যাপ লিংক:
https://maps.app.goo.gl/XDYgUx4f96kb2zeR7

13/05/2026

একজন প্রফেসরের কাছে একদল ছাত্র অনেক বছর আগে পড়াশোনা করত। পড়া শেষ করে তারা সবাই বিভিন্ন জায়গায় চাকরি নিয়ে ব্যস্ত জীবনে ঢুকে যায়। অনেকদিন পর একদিন তারা ঠিক করল—চলো, প্রিয় স্যারের সাথে দেখা করে আসি।
সবাই মিলে প্রফেসরের বাসায় গেল। স্যার তাদের দেখে খুব খুশি হলেন। গল্প করতে করতে ছাত্ররা নিজেদের জীবনের ব্যস্ততা, কাজের চাপ, টেনশন—সবকিছু শেয়ার করতে লাগল।
কিছুক্ষণ পর প্রফেসর স্যার বললেন,
“তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি।”
তিনি রান্নাঘর থেকে চা বানিয়ে নিয়ে এলেন। কিন্তু চা দেওয়ার সময় তিনি এক অদ্ভুত কাজ করলেন।
কারো হাতে দিলেন দামী সুন্দর কাপ, কারো হাতে সাধারণ কাপ, আবার কারো হাতে দিলেন সস্তা বা একবার ব্যবহারযোগ্য গ্লাস।
চা দেওয়া হয়ে গেলে স্যার চুপচাপ বসে ছাত্রদের লক্ষ্য করতে লাগলেন।
দেখা গেল, বেশিরভাগ ছাত্র চা খাওয়ার চেয়ে নিজের কাপের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। কেউ নিজের কাপ অন্যের সাথে তুলনা করছে, কেউ ভাবছে—“আমার কাপটা এত সাধারণ কেন?” আবার কেউ খুশি—“আমারটা তো অনেক ভালো!”
তখন প্রফেসর হেসে বললেন,
“আমি একটা বিষয় লক্ষ্য করলাম—তোমরা কেউ চা খাওয়ার দিকে মন দিচ্ছো না, বরং সবাই কাপ নিয়ে ব্যস্ত।”
ছাত্ররা একটু লজ্জা পেল।
স্যার আবার বললেন,
“তোমাদের উদ্দেশ্য ছিল চা খাওয়া। কিন্তু তোমরা চা না খেয়ে কাপ নিয়েই ভাবতে শুরু করলে।
জীবনও ঠিক এমনই। জীবন হলো ‘চা’, আর টাকা, পদ, বড় চাকরি—এসব হলো ‘কাপ’।”
তিনি আরও বললেন,
“কাপ যতই দামী হোক, চায়ের স্বাদ কিন্তু একই থাকে। তেমনি জীবনে কে কত টাকা ইনকাম করল, কে কোন বড় পদে আছে—এগুলো আসল বিষয় নয়। আসল বিষয় হলো—তুমি জীবনের সুখ-দুঃখকে কতটা উপভোগ করতে পারছো।”
শেষে স্যার বললেন,
“তাই কাপ নিয়ে বেশি ভাবো না, চা উপভোগ করতে শেখো।
অর্থাৎ, জীবনকে উপভোগ করো—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
✨ শিক্ষা:
জীবনে বাহ্যিক জিনিস (টাকা, পদ, স্ট্যাটাস) নয়—আসল সুখ আসে জীবনকে উপভোগ করার

12/05/2026
12/05/2026

🛠️ Industrial Visit – Welding Trade

আসসালামু আলাইকুম 🌿

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের Welding Trade-এর
৭ম ও ৮ম ব্যাচের শিক্ষার্থীরা আজ সফলভাবে একটি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন করেছে।

এই ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে
ওয়েল্ডিং-এর আধুনিক প্রযুক্তি, মেশিন পরিচালনা এবং নিরাপত্তা বিধি সম্পর্কে
প্র্যাকটিক্যাল ধারণা অর্জন করেছে।

📍 এমন কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য
প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমরা আশা করি, এই অভিজ্ঞতা তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে ইনশাআল্লাহ।

10/05/2026
10/05/2026

🕒 বৈকালীন ব্যাচে ভর্তি চলছে

🎓 আপনি কাজ জানেন, কিন্তু সার্টিফিকেট নেই?
এখনই সুযোগ নিন!
RPL পদ্ধতিতে NSDA-এর আওতায় আপনার দক্ষতার স্বীকৃতি অর্জন করুন।
💻 Computer Operation (Level-2 & Level-3)
⏳ কোর্স মেয়াদ: ৪ মাস
💰 Registration Fee: ৩,৫০০ টাকা
📌 Assessment Support সহ NSDA Certified Certificate
📞 যোগাযোগ: 01778172986, 01862074076
👉 আসন সীমিত, তাই দ্রুত রেজিস্ট্রেশন করুন।

Photos from Keraniganj TTC-Offical's post 08/05/2026

📢 ০৭-০৫-২০২৬ | Japanese Language Course 🇯🇵

জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের ভর্তি পরীক্ষা ও বাছাইপর্ব আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সকল প্রার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ।

📌 পরবর্তী কার্যক্রম ও ফলাফল সংক্রান্ত আপডেট খুব শীঘ্রই আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে।

ধন্যবাদান্তে,
কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Hazratpur, Keraniganj Model
Dhaka
1313