24/05/2026
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ২৩ ব্যাচের সময়কাল আড়াই বছর পেরিয়ে ৩ বছর হতে চললো, এখনো রেজাল্ট প্রকাশ হলো না। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ২৪ ব্যাচ রেজাল্ট হয়েছে। বিএড নামক বৈষম্যের বাঁধা অপসারণ করতে হবে। বিএড গ্রেড পরিবর্তনের হাতিয়ার হতে পারে না।
23/05/2026
হিসাববিজ্ঞান শিক্ষক মাদ্রাসা কারিকুলাম বিশেষজ্ঞ কেন! গুজব নয় আসল তথ্য জেনে নিন!
২০২৭ সাল থেকে মাদ্রাসা পর্যায়ে ব্যবসায় শিক্ষা / কর্মাস চালু হবে। তারই ধারাবাহিকতায় মাদ্রাসা কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে হিসাববিজ্ঞান শিক্ষক থাকবে এটাই স্বাভাবিক। হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ,ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের বই অবশ্যই, বাণিজ্য বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষকরাই লিখবে/প্রণয়ন করবে এটাই স্বাভাবিক বিষয়।
এটা নিয়ে গুজব নয়! এটাই স্বাভাবিক বিষয়!
23/05/2026
নির্ধারিত সময়ের মধ্যেই তথ্য আপডেট করুন।দূরের শিক্ষকরা তথ্য আপডেট করার জন্য প্রতিষ্ঠান প্রধানকে স্মরণ করিয়ে দিবেন।
22/05/2026
M.Ed পরীক্ষার জন্য নির্ধারিত TMA, প্রতিটি বিষয়ের জন্য TMA এর নম্বর ২০!
পরীক্ষা ঈদের পরপরই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
21/05/2026
পত্নীতলা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আমাইড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মোছাঃ হাবিবা খাতুন। শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন পত্নীতলা উপজেলার, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব রিফাত আরা। এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মোরশেদুল আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার জন্য আমাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক - কর্মচারী ও শিক্ষার্থীদের তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
21/05/2026
বদলির জন্য এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য সংরক্ষণ কার্যক্রম শুরু -
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য সংরক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
সকল প্রতিষ্ঠান প্রধানকে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের তথ্য অনলাইনে ইনপুট, ভেরিফাই ও চূড়ান্ত অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
👉 গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
👉 প্রতিষ্ঠান প্রধান কর্তৃক তথ্য ইনপুট শেষ তারিখ: ১০/০৬/২০২৬
👉 উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার যাচাই: ১৮/০৬/২০২৬
👉 জেলা শিক্ষা অফিসার/আঞ্চলিক পরিচালক কর্তৃক অনুমোদন: ৩০/০৬/২০২৬
21/05/2026
২০২৫ সালের #বিএড #বিএমএড পরীক্ষার রুটিন!
👉 ০১ বছর মেয়াদী (নতুন ও পুরাতন) সিলেবাস অনুযায়ী ১ম সেমিস্টার পরীক্ষার সময়সূচি।
21/05/2026
কারিগরী শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬!
প্রকাশ - ২০-০৫-২০২৬ খ্রি.
20/05/2026
সভাপতি পদ,বিশেষ ব্যক্তির জন্য মেট্রিক ফেইল হলেও সমস্যা নেই।
স্নাতক পাশ ছাড়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নয় এবং জনপ্রতিনিধি অথবা একই জেলায় কর্মরত ৯ম গ্রেড ধারী ব্যাক্তি হতে পারবেন সভাপতি।