কি আঁকবো

কি আঁকবো কি আঁকবো বুঝি না, তাই যা মাথায় আসে তাই আঁকি 🎨

২৬ জুলাই, ২০২২ছবিটা তৎকালীন প্রিন্সিপালের জন্য এঁকেছিলাম, তবে আম্মুর ছবিটা খুব পছন্দ হয়। ড্রয়িংরুমে ছবিটা ঝুলানো দেখে আম...
18/07/2026

২৬ জুলাই, ২০২২
ছবিটা তৎকালীন প্রিন্সিপালের জন্য এঁকেছিলাম, তবে আম্মুর ছবিটা খুব পছন্দ হয়। ড্রয়িংরুমে ছবিটা ঝুলানো দেখে আমার সরল সহজ আম্মু হয়তো ভাবেনাই এটা শুকানোর জন্য ঝুলিয়ে রাখা। আম্মুর মুখে প্রশংসা শুনে মনে হয়েছিলো এরকম একটা ছবি বাসায় ঝুলানোর জন্যও আঁকবো। অনেককিছুই করা হয়না যা আমরা করবো করবো ভাবি।

জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনাই থাকে।যেমন এইবছর আমার জন্মদিনে কেক কাটার ছবি যখন আমার মেজবা তুলছিলো,তখন আমরা দুইজনের একজনও জানতাম না যে আমি আর কয়েকমাস পর আর এই বাসায় থাকবোনা। অতীত নিয়ে ভাবতে আমরা খুব পছন্দ করি।এইযে এখন আমিও ভাবছি।আর বর্তমান? তার কথাও ভাববো,তবে সেটা যখন অতীত হয়ে যাবে ঠিক তখন।এভাবেই চলছে দিন। তবুও চলতেই হবে,থেমে থাকা চলবেনা।

-forgottenbeing

১৫ জুন, ২০২২ছবিটা আঁকতে আঁকতেই আম্মু জিজ্ঞেস করে বসলো, "সবুজ ওইটা কি দৈত্য?" আম্মুর নাকি মনে হচ্ছিল বাড়িটাকে সবুজ দৈত্য ...
17/07/2026

১৫ জুন, ২০২২

ছবিটা আঁকতে আঁকতেই আম্মু জিজ্ঞেস করে বসলো, "সবুজ ওইটা কি দৈত্য?" আম্মুর নাকি মনে হচ্ছিল বাড়িটাকে সবুজ দৈত্য উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার সিনিওর সিটিজেন আম্মুর ছেলেমানুষি প্রশ্নে আমি কোন যুক্তি দেওয়ার চেষ্টা করিনি। কিছু মূহুর্তে আমাদের কোন যুক্তিই কাজে লাগেনা। ছবিটা প্রদর্শনী থেকে ঘুরে এসে বাসার ড্রয়িংরুমে জায়গা হয়েছিলো,এখনো সেখানকারই শোভা বাড়ায়। শুধু আমার ছেলেমানুষ মনের আম্মুটার মুখে ছবিটা দেখে, "সুন্দরই লাগছে এখানে ছবিটা" শুনতে পারার শূন্যতা কোনকিছু দিয়েই পূরন হয়না।

এক্রিলিক রঙ যখন অনেক বেশি লাগতো, আম্মুর সহজ প্রশ্ন থাকতো "তুমি কি এগুলা খাও?" আমি উত্তরে বলতাম,খাইতে তো মন চায় কিন্তু খাওয়া তো যায়না। এতো জ্বালাতনের পরও আম্মু কখনো বলতোনা "এগুলা বাদ দাও"

মাঝে মাঝে বাধা না দেওয়াটাই সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়ায়, এটা আম্মুর অনুপস্থিতিতে বুঝতে পারি।

মানবজাতির খুবই আশ্চর্যজনক একটা বৈশিষ্ট হচ্ছে সামনে কতটুকু সময় হাতে আছে না জেনেই কতো জল্পনা কল্পনা করতে থাকি।কখনো সফলতা হাতে ধরা দেয়,কখনো চোখের পলকে সব পালটে যায়।
খুব জনপ্রিয় একটা উক্তি আছে,"The show must go on" জীবনে যা কিছুই হয়ে যাক,থেমে যাওয়াটা সবচেয়ে বড় ব্যর্থতা।অপেক্ষা করা যাবেনা।তবুও মনের মাঝে কোথাও অপেক্ষাটা থেকেই যায়।
প্রকৃতি নাকি শূন্যস্থান পছন্দ করেনা।কিন্তু আমাদের সবার জীবনেই কিছু শূন্যস্থান থেকেই যায় যা পৃথিবীর কোন কিছু দ্বারাই পূর্ন করা সম্ভব হয়ে উঠেনা।

-forgottenbeing

"Two hands. One beginning." 🤍A hand-painted tribute to my bhabhi's wedding — mehndi, bangles, gold, and all the quiet be...
26/04/2026

"Two hands. One beginning." 🤍

A hand-painted tribute to my bhabhi's wedding — mehndi, bangles, gold, and all the quiet beauty of a new chapter starting.

Acrylic on canvas | Made with love 🌿

ছবিটা আঁকার পর থেকেই এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল।শিল্পকলায় সাবমিট করবো,ঘরের ড্রয়িংরুমে টাঙায় রাখবো ইয়া বড় ছবি আমার।ছ...
07/04/2026

ছবিটা আঁকার পর থেকেই এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল।শিল্পকলায় সাবমিট করবো,ঘরের ড্রয়িংরুমে টাঙায় রাখবো ইয়া বড় ছবি আমার।ছবিটা উইপোকা খেয়ে ফেলেছে।শুধু সিমেন্টের হৃদয়টাই খেতে পারেনাই🤣।উইপোকায় খাওয়ার ঘটনাটা কষ্টের না।কষ্টের ঘটনা হলো,ছবিটা আমার একটা মাস্টারপিস ছিলো।যা আমি রক্ষা করতে পারিনাই।

ঘটনাটা আমাকে শিখিয়েছে যে,আমরা মনে করি আমাদের কাছে অনেক সময় আছে।এই করবো,ওই করবো,না জানি কতকিছু করবো।কিন্তু সময় যে বয়েই যাচ্ছে,কোন এক সময় এলার্ম ছাড়াই সময় ফুরিয়ে যায় অথচ আমরা বুঝতেও পারিনা।

খেয়াল করে দেখবেন এমন অনেকের সাথে আমাদের শেষ সাক্ষাৎ হয়ে গিয়েছে অথচ আমরা জানিনা।একটা বছর চলে যেতে যেতেই আরেক বছরের পরিকল্পনা করতে থাকি।কিন্তু সেই বছরে আমরা থাকবো কিনা অথবা যাকে নিয়ে পরিকল্পনা করছি তারা থাকবে কিনা আমরা কিছুই জানিনা।
তারপরও স্বপ্ন দেখি,বুক ভর্তি আশা রাখি।কথায় আছেনা,আশায় বাঁচে চাষা।শুধু চাষা নয়,মনুষ্যজাতিই মূলত একরাশ আশা নিয়ে বেঁচে থাকে।তবে হঠাৎ সময় শেষ হয়ে গেলেই সব আশা ফুরিয়ে যায়।ঠিক আমার এই উইপোকা খাওয়া ছবিটার মতোই।

যেমন আমি পুনরায় আবার ছবিটা আঁকার সাহস করতে পারিনা,মানুষও আবার আশা রাখতে ভয় পায়।তবুও আমি অন্য ছবি আঁকি।তেমনই,মানুষ অন্য কারনে আশা রাখে।ঠিক যেমন প্রতিদিন সকালে এলার্ম ঠিক করি,ঘুম থেকে উঠার জন্য।জীবনীশক্তির একটা উপাদান হয়তো আশা,নাহয় নিরাশ মানুষগুলা এতো দু:খি কেন?

-Forgottenbeing

Competing with Whispers Of The Yarns 🌚These cute coin pouches are made for my beloved sisters who stood by my side when ...
15/02/2026

Competing with Whispers Of The Yarns 🌚
These cute coin pouches are made for my beloved sisters who stood by my side when I was alone❤️
Thank you is not enough for them.

I swim oceans for people, who won’t even cross the bridges for me.חוסלו-
14/02/2026

I swim oceans for people, who won’t even cross the bridges for me.

חוסלו-

“Those who believe and whose hearts find rest in the remembrance of Allah. Verily, in the remembrance of Allah do hearts...
10/02/2026

“Those who believe and whose hearts find rest in the remembrance of Allah. Verily, in the remembrance of Allah do hearts find rest.”
— (Qur’an 13:28)

Here is the final reveal ✨
This artwork is a set of three 16×20 inch canvases, thoughtfully painted to enhance the beauty and soul of our home.
Customization and commission work are available to turn your vision into art.
✨ Come & enjoy the journey of painting.

Had a truly wonderful time at the invitation of Titumir Art Club - TAC  . Seeing the energy, creativity, and enthusiasm ...
09/02/2026

Had a truly wonderful time at the invitation of Titumir Art Club - TAC . Seeing the energy, creativity, and enthusiasm of the new members was incredibly inspiring. You are the future of this club, and I wish you all success, growth, and endless creativity in the days ahead. As your senior, it makes me genuinely proud to welcome you and stand beside you on this artistic journey. May Titumir Art Club continue to shine through your passion and dedication 🎨✨

07/02/2026

Dekho na guys ami ki paint kortesi🌚

Forgive others, like you would like Allah to forgive you. (24:22)חוסלו-
04/02/2026

Forgive others, like you would like Allah to forgive you. (24:22)

חוסלו-

Address

Dhaka.
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কি আঁকবো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category