ThinkEcon

ThinkEcon Where money meets logic ��
Decode the world through Economics
Simple, Smart, Powerful

02/08/2026

মুরগির পা (Chicken Feet) মুরগির শরীরের সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশগুলোর একটি। তাই বিশ্বের অনেক দেশে এটি ঐতিহ্যবাহী স্যুপ ও বোন ব্রথ তৈরিতে ব্যবহৃত হয়।

দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে রান্না করলে এর সংযোজক টিস্যু (connective tissue) ভেঙে জেলাটিনে পরিণত হয়। এই জেলাটিনে গ্লাইসিন, প্রোলিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড থাকে।

এসব পুষ্টি উপাদান যা করতে সাহায্য করে:
• কোলাজেন তৈরির জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে জয়েন্ট ও কার্টিলেজের স্বাস্থ্য সমর্থন করে।
• সুষম খাদ্যের অংশ হিসেবে ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে।
• জেলাটিনের মাধ্যমে অন্ত্রের (গাট) স্বাস্থ্যে সহায়ক ভূমিকা রাখতে এবং অন্ত্রের আবরণ (intestinal lining) সুস্থ রাখতে সাহায্য করে।
• ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম - এর মতো কিছু খনিজও অল্প পরিমাণে সরবরাহ করে।

তবে মনে রাখতে হবে, মুরগির পা কোনো অলৌকিক খাবার নয়। এতে প্রচুর প্রাকৃতিক কোলাজেন থাকলেও, শরীর কোলাজেনকে প্রথমে অ্যামিনো অ্যাসিডে ভেঙে তারপর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে।

এছাড়া শরীরে পর্যাপ্ত কোলাজেন তৈরির জন্য ভিটামিন C, পর্যাপ্ত প্রোটিন, জিঙ্ক এবং কপার-ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যকর বোন ব্রথ তৈরির জন্য:
• মুরগির পা ভালোভাবে পরিষ্কার করুন।
• সবজি ও হার্বসের সঙ্গে ৪–৮ ঘণ্টা ধীরে ধীরে সিদ্ধ করুন।
• চাইলে উপরে জমে থাকা অতিরিক্ত চর্বি তুলে ফেলুন।
• এটি প্রোটিনসমৃদ্ধ ও সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে গ্রহণ করুন।

সবশেষে, মুরগির পা একটি পুষ্টিকর খাবার, যা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে উপকারী হতে পারে। তবে এটি একাই জয়েন্ট, ত্বক বা গাটের সব সমস্যার সমাধান নয়, সর্বোত্তম ফল পেতে সুষম খাদ্য ও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি।
-©Racksun

ইলন মাস্কের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী!"২০৩৬ সালে টাকার আর কোনো গুরুত্ব থাকবে না" — সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্...
29/07/2026

ইলন মাস্কের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী!
"২০৩৬ সালে টাকার আর কোনো গুরুত্ব থাকবে না" — সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
তাঁর যুক্তি— এআই ও রোবট যখন মানুষের প্রয়োজনের চেয়ে বেশি পণ্য ও সেবা উৎপাদন করতে সক্ষম হবে, তখন অর্থের প্রয়োজনীয়তাই ফুরিয়ে যাবে। তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে, আর কাজও হয়ে উঠবে ঐচ্ছিক—অনেকটা শখের মতো।
তবে অর্থনীতিবিদদের একাংশ এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাঁদের মতে, রোবট পণ্য সস্তা করলেও জমি, শক্তি বা মানুষের মনোযোগের মতো জিনিস চিরকালই সীমিত থাকবে— তাই অর্থের ভূমিকা পুরোপুরি হারাবে না।
আপনার কী মনে হয়? এই ভবিষ্যদ্বাণী কি বাস্তবসম্মত, নাকি নিছক কল্পনা?

24/07/2026

বিশ্বকাপ ফুটবল ২০২৬:
চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (এক নজরে)
🔹 এবার ২৩তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
🔹 আয়োজক দেশ ৩টি—🇺🇸 যুক্তরাষ্ট্র, 🇨🇦 কানাডা ও 🇲🇽 মেক্সিকো।
🔹 প্রথমবারের মতো ৩টি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে।
🔹 প্রথমবারের মতো ৪৮টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করে।
🔹 মোট গ্রুপ ১২টি (A–L)। প্রতি গ্রুপে ৪টি দল।
🔹 মোট ম্যাচ অনুষ্ঠিত হয় ১০৪টি।
🔹 গ্রুপপর্ব শেষে ৩২টি দল নকআউট পর্বে উন্নীত হয়।
🔹 প্রথমবার Round of 32 চালু হয়।
🔹 মোট আয়োজক শহর ১৬টি। মোট স্টেডিয়াম ১৬টি।
🔹 টুর্নামেন্টের সময়কাল ৩৯ দিন।
🔹 উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় Estadio Azteca, Mexico City-তে। Estadio Azteca প্রথম স্টেডিয়াম, যেখানে তৃতীয়বার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
🔹 ফাইনাল অনুষ্ঠিত হয় MetLife Stadium (New York New Jersey Stadium), East Rutherford, New Jersey, USA-এ।
🔹 মেক্সিকো প্রথম দেশ হিসেবে তিনবার পুরুষ বিশ্বকাপ আয়োজন করে (১৯৭০, ১৯৮৬ ও ২০২৬)।
🔹 যুক্তরাষ্ট্র দ্বিতীয়বার বিশ্বকাপ আয়োজন করে (১৯৯৪ ও ২০২৬)।
🔹 কানাডা প্রথমবার পুরুষ বিশ্বকাপ আয়োজন করে।
🌍 মহাদেশভিত্তিক আসন (Qualification Slots)
🔹 UEFA (ইউরোপ) – ১৬টি
🔹 CAF (আফ্রিকা) – ৯টি
🔹 AFC (এশিয়া) – ৮টি
🔹 CONMEBOL (দক্ষিণ আমেরিকা) – ৬টি
🔹 CONCACAF (উত্তর ও মধ্য আমেরিকা) – ৬টি
🔹 OFC (ওশেনিয়া) – ১টি
🔹 Intercontinental Play-off – ২টি
🌟 অভিষেককারী (Debut) দল
🔹 Curacao 🇨🇼
🔹 Uzbekistan 🇺🇿
🔹 Jordan 🇯🇴
🔹 Cape Verde 🇨🇻
🏆 টুর্নামেন্টের ফলাফল
🥇 চ্যাম্পিয়ন — স্পেন 🇪🇸
🥈 রানার্স-আপ — আর্জেন্টিনা 🇦🇷
🥉 তৃতীয় স্থান — ইংল্যান্ড 🏴
🏅 চতুর্থ স্থান — ফ্রান্স 🇫🇷
⚽ ফাইনাল: স্পেন ১–০ আর্জেন্টিনা
👉ফাইনালের সেরা ফেরান তোরেস (ম্যাচের একমাত্র গোলদাতা)
🌟 ব্যক্তিগত পুরস্কার
⚽ গোল্ডেন বল (সেরা খেলোয়াড়) — Rodri (Spain)
⭐ গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা) — Kylian Mbappé (France) — ১০ গোল
🧤 গোল্ডেন গ্লাভ (সেরা গোলরক্ষক) — Unai Simón (Spain)
⭐ Best Young Player — Pau Cubarsí (Spain)
🤝 Fair Play Award — Netherlands

বিশ্বকাপ ২০২৬ এর প্রাইজমানি
• চ্যাম্পিয়ন স্পেন — ৬১৬ কোটি টাকা
• রানার্সআপ আর্জেন্টিনা — ৪০৬ কোটি টাকা
• তৃতীয় স্থান ইংল্যান্ড — ৩৫৭ কোটি টাকা
• চতুর্থ স্থান ফ্রান্স — ৩৩৩ কোট

চীনে নির্মাণকাজের কারণে সৃষ্ট ধুলো ও শব্দদূষণ কমাতে এক অভিনব প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে...
13/04/2026

চীনে নির্মাণকাজের কারণে সৃষ্ট ধুলো ও শব্দদূষণ কমাতে এক অভিনব প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। দেশটির Jinan শহরে একটি বড় নির্মাণ প্রকল্পকে সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হয়েছে বিশাল একটি ইনফ্ল্যাটেবল গম্বুজ দিয়ে। প্রায় ৫০ মিটার উচ্চতার এই স্বচ্ছ ডোমটি প্রায় ২০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা একাধিক ফুটবল মাঠের সমান।

এই গম্বুজের প্রধান উদ্দেশ্য হলো নির্মাণস্থল থেকে ছড়িয়ে পড়া ক্ষতিকর ধুলো এবং উচ্চ শব্দ নিয়ন্ত্রণ করা। সাধারণত বড় নির্মাণকাজের সময় বাতাসে বিপুল পরিমাণ সূক্ষ্ম ধূলিকণা ছড়িয়ে পড়ে, যা আশেপাশের মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। কিন্তু এই ডোম ব্যবহারের ফলে সেই ধুলো বাইরে বের হতে পারে না। এর ভেতরে বিশেষ ফিল্টারিং সিস্টেম, পানি স্প্রে প্রযুক্তি এবং শক্তিশালী বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হয়, যা বাতাসকে পরিষ্কার রাখতে সাহায্য করে।

একইসঙ্গে, এই কাঠামো শব্দদূষণ কমাতেও কার্যকর ভূমিকা রাখে। নির্মাণযন্ত্রের তীব্র শব্দ গম্বুজের ভেতরেই অনেকাংশে আটকে যায়, ফলে বাইরের পরিবেশ তুলনামূলকভাবে শান্ত থাকে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় নির্মাণকাজের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডোমটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর পুনর্ব্যবহারযোগ্যতা। নির্মাণকাজ শেষ হলে এটি সহজেই খুলে অন্য স্থানে ব্যবহার করা সম্ভব, যা একে অর্থনৈতিক ও পরিবেশবান্ধব করে তোলে। স্বচ্ছ উপাদানে তৈরি হওয়ায় প্রাকৃতিক আলো ভেতরে প্রবেশ করে, ফলে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজনও কমে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য শহরেও এটি ব্যবহার করা হতে পারে, যা নগর উন্নয়নকে আরও পরিবেশবান্ধব করে তুলবে।
©️Science Galaxy

13/04/2026

ইরানের জেদটা দেখুন ! তারা পার-মাণবিক বানাবেই! তারা হরমুজ প্রণালী একাই নিয়ন্ত্রণ করবে। কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে , হরমুজে দাদাগিরি করতে।

ইরান পারমাণবিক না বানাইতে! কিন্তু ইরানও সাহসের সাথে সাফ জানিয়ে দিছে, পারমাণবিক বানানোর নিষেধাজ্ঞা তারা মানবে না। হরমুজ প্রণালীতে আমেরিকার আধিপত্য মানবে না!

ইরানের শক্তির জায়গা হইলো চীন ,রাশিয়া আর উত্তর কোরিয়া! কারণ হরমুজ প্রণালী খোলে দেয়ার বিরুদ্ধে চীন ,রাশিয়া জাতিসংঘে ভেটো দিছে! বড় কারণ হইলো ,হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় কৌশলের জায়গা।

এখানে যদি যুক্তরাষ্ট্র ঢুকে পড়ে চীন -রাশিয়া মোটামুটি বড় ধরনের বাঁশ খাবে। মানে অর্থনৈতিক যুদ্ধে পরাজিত হবে!

এবার আমেরিকার হাতে অপশন দুইটা!
১, যুদ্ধ কন্টিনিউ করা!
২, মধ্যপ্রাচ্য থেকে লেজগুটিয়ে চলে যাওয়া।

যুদ্ধ কন্টিনিউ চললে আমেরিকার সাম্রাজ্য পতন হতে পারে এমনকি তৃতীয় বিশ্ব-যু*দ্ধ পর্যন্ত হতে পারে।

কারণ পুরো পৃথিবীতে যুদ্ধের প্রভাব পড়বে ,আর আমেরিকার মিত্রদেশগুলো পর্যন্ত আমেরিকার বিরোধিতা করতে পারে। আর যদি কৌশলে মধ্যপ্রাচ্য থেকে লেজগুটিয়ে নেয়। তাহলে চীন রাশিয়ার বলয়ে পুরো বিশ্ব ঢুকে পড়বে!

সব কথার বড় কথা ইরান মুসলিম বিশ্বকে শিখিয়ে গেছে, ইরান শত্রুর সামনে কখনো মাথা নত করে না। ইরান শুধু একবার মাথা নত করে, সিজদায় সৃষ্টিকর্তার সামনে!
©️

ফার্স নিউজ আরও জানায়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা–সংক্রান্ত বেশ কিছু বিষয়ে ...
12/04/2026

ফার্স নিউজ আরও জানায়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা–সংক্রান্ত বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলো ছিল ‘অতিমাত্রায় উচ্চাভিলাষী’, যা তেহরান মেনে নেয়নি। যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানকে এমন শর্ত দিয়েছে, যা তারা যুদ্ধের মাধ্যমেও আদায় করতে পারেনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আলোচনার পর এক্সে দেওয়া বিবৃতিতে ইরান জানিয়েছে, এখন উচ্চপর্যায়ের আলোচনা থেকে বিষয়টি কারিগরি পর্যায়ে চলে গেছে। সেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে তেহরান।
©️

নাসা এটিকে 'বিশ্বের জন্য একটি উপহার' হিসেবে বর্ণনা করেছে
11/04/2026

নাসা এটিকে 'বিশ্বের জন্য একটি উপহার' হিসেবে বর্ণনা করেছে

আশ্চর্যজনক হলেও সত্য, বিশ্ব বাণিজ্য অল্প কিছু সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল, যেগুলোকে প্রায়ই সামুদ্রিক "বটলনেকস বা চলাচলে...
11/04/2026

আশ্চর্যজনক হলেও সত্য, বিশ্ব বাণিজ্য অল্প কিছু সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল, যেগুলোকে প্রায়ই সামুদ্রিক "বটলনেকস বা চলাচলের সরু পথ" বলা হয়ে থাকে

10/04/2026

Who is your Favourite Economist...???

Orange Economy
10/04/2026

Orange Economy

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ThinkEcon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category