10/07/2026
নাম হাসান আলী, যাকে প্রতিদিন ভৈরব আইডিয়াল স্কুলের প্রধান ফটকে হাসিমুখে দেখা যায়, যার প্রতি শিক্ষার্থীদের রয়েছে অগাধ ভালোবাসা,তিনি শিক্ষার্থীমহলে দারোয়ানচাচা নামে পরিচিত।
আজ তাঁর পরিবার এক কঠিন পরীক্ষার মুখোমুখি। তাঁর বড় সন্তান হক মিয়া(৩২ বছর)ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন । একজন বাবার বুকের এই অসহ্য যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায়না!!
আইডিয়াল পরিবারের সকল পরিচালক,শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষক ও শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিক অনুরোধ, আপনারা সবাই তাঁর সন্তানের জন্য মন থেকে দোয়া করবেন। মহান রাব্বুল আলামীন যাতে তার সন্তানকে সুস্থ করে দেন, সকল কষ্ট লাঘব করেন এবং তার পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।