22/02/2026
UK-তে সম্পূর্ণ ফান্ডেড স্কলারশিপে পড়তে চান?
Chevening Scholarship হলো এমন একটি সুযোগ যেখানে আপনি যুক্তরাজ্যের যেকোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারেন সম্পূর্ণ ফান্ডিংসহ। এটি যুক্তরাজ্য সরকারের একটি গ্লোবাল স্কলারশিপ প্রোগ্রাম, যেখানে প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের শিক্ষার্থী নির্বাচিত হয়।
এই স্কলারশিপে কী কী সুবিধা পাওয়া যায়?
Chevening একটি Fully Funded Scholarship। নির্বাচিত হলে আপনি পাবেন:
1. সম্পূর্ণ টিউশন ফি
2. মাসিক স্টাইপেন্ড
3. রিটার্ন এয়ার টিকিট
4. ভিসা খরচ
5. যুক্তরাজ্যে নেটওয়ার্কিং ও লিডারশিপ প্রোগ্রাম
অর্থাৎ, আপনি UK-তে মাস্টার্স করতে পারবেন প্রায় সব খরচ কভার করে।
Chevening-এর বিশেষ বৈশিষ্ট্য-
এই স্কলারশিপ শুধু পড়াশোনা নয়, ভবিষ্যৎ লিডার তৈরি করার জন্য দেওয়া হয়। এখানে গুরুত্ব দেওয়া হয়:
1. Leadership potential
2. Networking ability
3. Future impact in your country
সহজভাবে বললে: শুধু ভালো ছাত্র হলেই হবে না, আপনাকে দেখাতে হবে আপনি ভবিষ্যতে কী পরিবর্তন আনতে চান।
বাস্তব উদাহরণ (বাংলাদেশ থেকে)-
বাংলাদেশ থেকে অনেক Chevening স্কলার পরে কাজ করছেন:
1. আন্তর্জাতিক সংস্থা (UN, NGOs)
2. সরকারি নীতি গবেষণা প্রতিষ্ঠান
3. মিডিয়া ও কমিউনিকেশন সেক্টর
4. ডেভেলপমেন্ট প্রজেক্ট
সাধারণ যোগ্যতা (Eligibility)-
Chevening-এর জন্য সাধারণত দরকার হয়:
1. একটি Bachelor’s degree
2. কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা (ইন্টার্নশিপও অনেক সময় গণনা হয়)
3. Leadership activities
4. UK বিশ্ববিদ্যালয়ে admission offer
5. IELTS/English requirement (অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী)
আবেদনের সময়সীমা-
সাধারণত Chevening আবেদন সময়:
আগস্ট: আবেদন শুরু
নভেম্বর: ডেডলাইন
ফেব্রুয়ারি – এপ্রিল: ইন্টারভিউ
সেপ্টেম্বর: UK-তে ক্লাস শুরু