26/08/2026
২৪-২৫ সেশনকে ২য় বর্ষ থেকেই সেমিস্টার পদ্ধতির আওতায় আনার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের!
২৪-২৫ এবং ২৫-২৬ সেশনের সমসাময়িক সমস্যা সমাধানের আশ্বাস এবং প্রতিশ্রুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ আসসালামুয়ালাইকুম । গতকাল আমরা ২৪-২৫ সেশন সাতটি ক্যাম্পাসের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করি । উক্ত আলোচনায় আমরা ২৪-২৫ সেশনের জন্য স্মারকলিপিতে দেয়া বিষয়গুলোর সম্ভাবনা নিয়ে কথা বলি এবং প্রশাসন খুব আন্তরিকতার সাথে আমাদের কথাগুলো শুনেছেন ।
উক্ত সম্ভাবনা নিয়ে প্রশাসনের বক্তব্য নিম্নরূপ :-
১ / ফর্ম ফিলাপ এবং বার্ষিক নবায়ন ফি পূর্বে যেটা নেয়া হতো তা পর্যালোচনা করে কমানোর আশ্বাস এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিপার্টমেন্ট ভিত্তিক ফি আলাদা হবে , আগের মতো কলেজ ভিত্তিক নয় অর্থাৎ ৭টি ক্যাম্পাসেই পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টের জন্য একই ফি নির্ধারণ করা হবে ( উদাহরণ স্বরূপ ) ।
২/ স্ব-স্ব ক্যাম্পাসেই ২৪-২৫ সেশনের পরীক্ষা নেয়ার আশ্বাস ।
৩/ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সকল কার্যক্রম পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরিচালনা করবে ।
৪/ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কোনো সংকট না থাকলে ২৪-২৫ সেশনকে ২য় বর্ষ থেকে সেমিস্টার পদ্ধতির টআওতায় আনতে তেমন বাধা নেই ।
৫/ যাতায়াত ব্যবস্থার জন্য সেন্ট্রাল ইউনিভার্সিটির নামেই পরিবহন সেবা চালু করা হবে ( আমাদের পক্ষ থেকে প্রস্তাব হয়েছে যাতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরিবহনে বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী যাতায়াত করতে পারে অর্থাৎ কোনো পরিবহন যাতে একটি ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ না থাকে । এতে করে প্রথম পর্যায়েই চাইলে স্বল্প পরিবহনের মাধ্যমে একাধিক রুটে সার্ভিস দেয়া সম্ভব হবে ) ।
৬/ আবাসন সংকট নিরসনের জন্য আউটসাইডে হল ভারা করা অথবা আবাসন ভাতা দেয়ার প্রস্তাব করেছি । এক্ষেত্রে সোহরাওয়ার্দী ক্যাম্পাসকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে ।
যেহেতু চাইলেও ৫ বছরের নিচে নতুন হল নির্মাণ করা সম্ভব নয় ।
৭/ ২৫-২৬ সেশনকে বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যক্রমে পাঠদান করানো হবে এবং সেমিস্টার পদ্ধতির মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ।
উপরিউক্ত বিষয়গুলো বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আশ্বস্ত করেন এবং আমরা আশা করি , খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা উক্ত সম্ভাবনার সুফল ভোগ করবেন ।
#ঢাকা_সেন্ট্রাল_ইউনিভার্সিটি #ঢাকা_কেন্দ্রীয়_বিশ্ববিদ্যালয়
#ঢাকা_সেন্ট্রাল_ইউনিভার্সিটি
DCU VIBES