09/05/2026
আজকে আলোচনা করবো ইনভার্টার প্রযুক্তি ও ইনভার্টার এসির কার্যপদ্ধতি নিয়ে।
১. ইনভার্টার প্রযুক্তি কি ?
Answer: ইনভার্টার প্রযুক্তি হলো একটি আধুনিক পাওয়ার কন্ট্রোল সিস্টেম, যা বিদ্যুৎ সরবরাহকে নিয়ন্ত্রিত ও পরিবর্তনযোগ্য (Variable) করে তোলে।
২. ইনভার্টার প্রযুক্তি কীভাবে কাজ করে ?
Answer: ইনভার্টার প্রযুক্তি মূলত AC বিদ্যুৎকে প্রথমে DC তে রূপান্তর করে, এরপর সেই DC বিদ্যুৎকে প্রয়োজন অনুযায়ী ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজের AC বিদ্যুতে পরিবর্তন করে। এর ফলে মোটর বা লোড প্রয়োজন অনুযায়ী স্পিড ও পাওয়ার পায়।
৩. ইনভার্টার প্রযুক্তির কাজের ধাপ কি ?
Answer: নিম্নে কাজের ধাপগুলো তুলে ধরা হলো।
(A ) Rectifier: AC → DC
(B) DC Bus / Filter: DC ভোল্টেজ স্মুথ ও স্থিতিশীল করে
(C) Inverter Circuit (IGBT/MOSFET): DC → Variable AC
(D) Controller: লোড অনুযায়ী স্পিড ও পাওয়ার নিয়ন্ত্রণ করে
৪. ইনভার্টার প্রযুক্তির ব্যবহার কোথায় হয় ?
Answer: মোটর স্পিড কন্ট্রোল,ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, পানি পাম্প, HVAC সিস্টেম, সোলার ইনভার্টার, ইন্ডাস্ট্রিয়াল মেশিন ইত্যাদি ক্ষেত্রে।
৫. ইনভার্টার প্রযুক্তির সুবিধা কি কি ?
Answer: ইনভার্টার প্রযুক্তির একাধিক সুবিধা রয়েছে যেমন বিদ্যুৎ সাশ্রয়,স্মুথ ও স্থির অপারেশন, কম শব্দ ও কম ভাইব্রেশন, যন্ত্রের আয়ু বৃদ্ধি,ওভারলোড ও ভোল্টেজ ফ্লাকচুয়েশন থেকে সুরক্ষা ইত্যাদি।
৬. ইনভার্টার এয়ার কন্ডিশনার প্রযুক্তি কি ?
Answer: ইনভার্টার এসি প্রযুক্তি হলো আধুনিক এয়ার কন্ডিশনার সিস্টেম, যেখানে কম্প্রেসর বারবার ON/OFF না হয়ে ভ্যারিয়েবল স্পিডে কাজ করে এবং গ্রাহকের চাহিদা মোতাবেক রুমের তাপমাত্রা কনস্ট্যান্ট রাখে।
৭. ইনভার্টার এয়ার কন্ডিশনার কীভাবে কাজ করে ?
Answer: ইনভার্টার এসিতে কম্প্রেসরের গতি ঘরের তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কম–বেশি হয়।
ঘর ঠান্ডা হলে কম্প্রেসর ধীরে চলে এবং তাপমাত্রা বেশি হলে গতি বাড়ায়।
৮. ইনভার্টার এসির প্রধান বৈশিষ্ট্য কী ?
Answer: ইনভার্টার এসির একাধিক বৈশিষ্ট্য যেমন
(A) বিদ্যুৎ সাশ্রয় করে (প্রায় ৩০%–৭০% পর্যন্ত)।
(B) রুমের তাপমাত্রা স্থির রাখে।
(C) দ্রুত কুলিং প্রদান করে।
(D) কম শব্দে কাজ করে।
(E) কম্প্রেসরের আয়ু বেশি হয়।
(F) ভোল্টেজ ফ্লাকচুয়েশনেও স্থিতিশীলভাবে কাজ করে ইত্যাদি।
০৯. ইনভার্টার এসি কেন ব্যবহার করবেন ?
Answer: দীর্ঘ সময় এসি ব্যবহার, কম বিদ্যুৎ বিল, আরামদায়ক কুলিং এবং টেকসই পারফরম্যান্সের জন্য ইনভার্টার এসি সবচেয়ে উপযুক্ত সমাধান।
১০. Inverter AC এর প্রধান মেকানিক্যাল পার্টস কি কি ?
Answer: একাধিক মেকানিকাল পার্টস রয়েছে যেমন Compressor,Expansion Valve, Condenser, Evaporator.
১১. Inverter AC এর প্রধান ইলেকট্রনিক পার্টস কি ?
Answer: ইনভার্টার এসির একাধিক ইলেকট্রিক্যাল পার্টস রয়েছে যেমন ODU PCB, IDU PCB, IDU & ODU Fan motor, Temperature Sensors (Room, Pipe, Ambient).
ধন্যবাদ।