7 College - DCU Admission Information & Helpline

7 College - DCU Admission Information & Helpline ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU)-এর ভর্তি পোর্টালে আপনাকে স্বাগতম।

05/09/2026

সেশন ২৪-২৫ এর আপডেট 🔥

রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি:

এতদ্বারা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে, প্রদত্ত তথ্যের অসামঞ্জস্যতার কারণে কতিপয় শিক্ষার্থীর রেজিস্ট্রেশন অদ্যাবধি সম্পন্ন করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট তথ্যসমূহ যথাযথভাবে যাচাই ও সংশোধন সাপেক্ষে পর্যায়ক্রমে তাঁদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

যে সকল শিক্ষার্থী এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি, তাঁদের করণীয় বিষয়ে আগামীকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক একটি আনুষ্ঠানিক নির্দেশনা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এমতাবস্থায়, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধারণপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে,
ইএমএস(EMS) সাপোর্ট সেল

03/09/2026

ঢাকেবি ২৫–২৬ সেশনের শিক্ষার্থীদের ১ম বর্ষের ক্লাস আগামী ৬ সেপ্টেম্বরের পরিবর্তে ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে।

27/08/2026

🔥Update🔥

সম্ভাব্য নভেম্বরের ৩য় সপ্তাহে শুরু হবে অর্নাস ২য় বর্ষ ২৩/২৪ সেশনের ফাইনাল পরীক্ষা..!

27/08/2026

🔥Update🔥

সম্ভাব্য জানুয়ারীর ১ম সপ্তাহে শুরু হবে অর্নাস ৩য় বর্ষ ২২/২৩ সেশনের ফাইনাল পরীক্ষা..!

২০২৫ সনের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি...
27/08/2026

২০২৫ সনের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি...

27/08/2026
24/08/2026

💥ব্রেকিং💥
অনার্স ৩য় বর্ষ ২০২৪ সনের মার্কেটিং বিষয়ের ফলাফল প্রকাশ।
এর মধ্যে দিয়ে ৩য় বর্ষের সকল বিভাগের ফলাফল প্রকাশিত।

24/08/2026

🔥Update🔥

২০২৪ সনের অনার্স ১ম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষার পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ।
১ জনের "Change"

22/08/2026

🔥ব্রেকিং🔥

আগামী ২৩ আগষ্ট রবিবার দুপুর ২ টায় ঢাকা কলেজে ১৩ দফা দাবি নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন!

21/08/2026

#গুরুত্বপূর্ণ তথ্য:
নাম: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নতুন পদ: বাংলাদেশের রাষ্ট্রপতি
কততম রাষ্ট্রপতি: ২৩তম
নির্বাচনের তারিখ: ২০ আগস্ট ২০২৬
পেয়েছেন: ২৫৫ ভোট
মোট ভোট: ৩৪৯টির মধ্যে ৩৪৩টি ভোট পড়ে।

#প্রতিদ্বন্দ্বী প্রার্থী: কর্নেল (অব.) অলি আহমদ
দল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি বিএনপির মহাসচিব ছিলেন।

#৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলো। এর আগে ১৯৯১ সালে সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল।

#তাঁর শপথ নেওয়ার কথা শুক্রবার।

#রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন তাঁর বর্তমান সংসদীয় আসনটি শূন্য হবে এবং পরে সেখানে উপনির্বাচন হবে।

📚 #পরীক্ষার জন্য ১০টি সাধারণ জ্ঞান
প্রশ্ন: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি কে?
উত্তর: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রশ্ন: মির্জা ফখরুল কবে রাষ্ট্রপতি নির্বাচিত হন?
উত্তর: ২০ আগস্ট ২০২৬।
প্রশ্ন: তিনি কত ভোট পেয়েছেন?
উত্তর: ২৫৫ ভোট।
প্রশ্ন: তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
উত্তর: অলি আহমদ।
প্রশ্ন: রাষ্ট্রপতি নির্বাচনের ফল কে ঘোষণা করেন?
উত্তর: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
প্রশ্ন: মির্জা ফখরুল কোন দলের নেতা?
উত্তর: বিএনপি।
প্রশ্ন: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তাঁর পদ কী ছিল?
উত্তর: বিএনপির মহাসচিব।
প্রশ্ন: এবার কত বছর পর সংসদে প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হলো?
উত্তর: ৩৫ বছর পর।
প্রশ্ন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনে মোট কতটি ভোট পড়েছে?
উত্তর: ৩৪৩টি।
প্রশ্ন: মির্জা ফখরুল বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
উত্তর: ২৩তম রাষ্ট্রপতি।

Address

Dhaka College Campus
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when 7 College - DCU Admission Information & Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share