10/01/2026
#ক্যাডেট কলেজে ভর্তি লিখিত পরীক্ষার রেজাল্ট তৈরি হয় কিভাবে ? এবং কত নম্বর পেতে হবে?
১ নম্বর কত গুরুত্বপূর্ণ?
#ক্যাডেট কলেজে ভর্তি লিখিত পরীক্ষায় প্রায় ২৫ হাজার শিক্ষার্থীদের মধ্যে গড়ে সর্বচ্চ নম্বর প্রাপ্ত ১০০০ থেকে ১৩০০ জন শিক্ষার্থী উত্তির্ন হয়। ২৩ ডিসেম্বর ২০২৪ এর পরীক্ষায় ১৯০০ শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তির্ন হয় । যার তিন ভাগের দুইভাগ ছেলে এবং একভাগ মেয়ে।
#চারটি বিষয়ে কত শতাংশ নম্বর পেতে হবে , এই বিষয়টি নির্ভর করে মুলত প্রশ্নের উপর। প্রশ্ন যদি সহজ হয়, তাহলে শিক্ষার্থীদের প্রতি বিষয়ে ৮৫ শতাংশ এর বেশি নম্বর পেতে হবে। আর যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। কিন্তু প্রশ্ন কেমন এই চিন্তা না করে । কিভাবে একজন শিক্ষার্থী ছেলে প্রথম ৫০০ জনের মধ্যে এবং মেয়ে প্রথম ২৫০ জনের মধ্যে থাকা যায় সেই চিন্তা করতে হবে। কারণ সর্বোচ্চ( ক্যাডেট কলেজ যতজন নিবে) প্রাপ্ত শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তির্ন হবে।
#প্রচলিত আছে সব বিষয় মিলেয়ে ২০০+ নম্বর পেলে লিখিত পরীক্ষায় উত্তির্ন হওয়া যায়। এটা চরম ধোঁকাবাজি। (যেমন ৭০+৮০+৪০+১৫) যদি ৩০০০ শিক্ষার্থী ২০০+ নম্বর পায় তাহলে কি হবে? যখন ভালো শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তির্ন হয় না, তখন বলা হয় উত্তর ভুল লিখছে ও ভাগ্য খারাপ। সুতরাং লক্ষ্য হবে ১০০%।
মনে রাখবেন, ক্যাডেট কলেজ অলরাউন্ডার নেয়। তারমানে ৪ বিষয়ে দক্ষ , চৌকস সুস্থ শিক্ষার্থী বাঁচাই করে
#ধরাযাক একজন শিক্ষার্থী গনিতে ৯০,ইংরেজিতে ৮৫,সাধারণ জ্ঞানে ৩৫, বাংলায় ৪০ নম্বর পেলো, এতে শিক্ষার্থীর মোট নম্বর হলো ২৫০, যার গড় নম্বর হয় ৮৩ শতাংশ। কিন্তু বাংলায় ৪০ নম্বর পাওয়ার জন্য তার গড় নম্বর হবে ৬৬ শতাংশ বা ১৯৭ নম্বর।
#অতএব, বোঝা যাচ্ছে বাস্তবে ৮৩ শতাংশ বা ২৫০ নম্বর পেলেও যোগ্যতা বিচারের সময় তার নম্বর ধরা হলো ৬৬ শতাংশ বা ১৯৭ নম্বর । তাই এই কারণে একজন শিক্ষার্থী সব মিলিয়ে ২৫০+ নম্বর পেয়েও লিখিত পরীক্ষায় উত্তির্ন হয় না । কিন্তু এই বিষয়টি আমরা ভিন্ন ভাবে উপস্থাপন করি। (যেমন কোটার জন্য কম নম্বর, হয়তো বড়ো কোনো অফিসার ইত্যাদি)
ভেঙে যায় স্বপ্ন। আর এসব মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে যায় ভুল দিকনির্দেশনার কারণে।
আপনার কাছে প্রশ্ন, আপনি শিক্ষার্থী বাচাই করেন, ক শিক্ষার্থীর নম্বর ৯০+৮৫+৪৫+১৬=২৩৬ এবং খ শিক্ষার্থীর নম্বর ৮৩+৮১+৪৩+২৯=২৩৬ এখন আপনি কাকে বাচাই করবেন নিশ্চয় খ।
এখন আসি ১ নম্বর কত গুরুত্বপূর্ণ? আর ক্যাডেট কলেজ কেনো শিক্ষার্থীদের নম্বর জানায় না?
ধরুন ক্যাডেট কলেজ ১০০০ ছেলে আর ৫০০ মেয়ে নিবে। এখন ২১২+ নম্বর পেয়েছে ৮০০ শিক্ষার্থী । কিন্তু ২১১ পেয়েছে ৬০০ শিক্ষার্থী। কিন্তু ক্যাডেট কলেজ ছেলে নিবে ১০০০ জন । তারমানে ২১১ নম্বর প্রাপ্ত ৬০০ শিক্ষার্থী থেকে ২০০ শিক্ষার্থী বাচাই করতে হবে । এক্ষেত্রে ২১১ পেয়ে কেউ লিখিত পরীক্ষায় উত্তির্ন হবে। আবার কেউ ২১১ পেয়ে লিখিত পরীক্ষায় উত্তির্ন হতে পারবে না। এটাই বাস্তবতা।
আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে ২১১ নম্বর প্রাপ্ত ৬০০ শিক্ষার্থী থেকে ২০০ শিক্ষার্থী কিভাবে বাচাই হবে? এক্ষেত্রে বাঁচাইয়ে যে ইংরেজি তে কম নম্বর পেয়েছে সে বাদ, তারপর যে গনিতে কম নম্বর পেয়েছে সে বাদ। আবার এভাবে বাংলা। আবার সাধারণ। তবুও যখন দেখা যায় আরও শিক্ষার্থী বাদ দিতে হবে তখন লেখা, মন্তব্য, অন্য ছোটখাটো বিষয় চলে আসবে ।
সুতরাং বোঝা যায় ২১১ নম্বর পেয়ে কেউ লিখিত পরীক্ষায় উত্তির্ন হবে আবার কেউ উত্তির্ন হবে না। এমন বিষয় যদি অভিভাবক দেখে, তাহলে তো আন্দোলন হবে। তাই ক্যাডেট নম্বর প্রকাশ করেনা
২১১ পাওয়া শিক্ষার্থী ১ নম্বর বেশি পেলে তাকে এত বাঁচাইতে পড়তে হতো না। আবার যারা ২১০ পেয়েছে তারা।
#ধরুন একটা বিল্ডিং এর চারটা পিলার। তিনটি পিলার শক্তিশালী এবং একটি পিলার দূর্বল। তাহলে কি বিল্ডিং টা টিকবে? না ধসে পরবে। ঠিক তেমনি তিন সাবজেক্ট ভালো করলে এবং এক সাবজেক্ট খারাপ করলে। রেজাল্ট ধসে পরবে। ক্যাডেট কলেজ খুঁজে অলরাউন্ডার জেন্টেলম্যান।
#সুতরাং প্রশ্নের উত্তর লেখার সময় সকল বিষয়কে সমান গুরুত্ব দিয়ে লিখতে হবে।যদি প্রথম ২ ঘন্টায় সকল বিষয়ে ৭০ শতাংশ নম্বর এর উত্তর করা যায়, তাহলে পরবর্তী ১ ঘন্টায় ৩০ শতাংশ প্রশ্নে উত্তর লেখা এব রিভিশন করতে সমস্যা হবে না। শুধু তাই নয় প্রতিটি বিষয়ের সকল প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করতে হবে।
#কত শতাংশ নম্বরের জন্য কোন বিষয়ে কত নম্বর পেতে হবে এবং সময় অনুযায়ী কত শতাংশ উত্তরের জন্য কোন বিষয়ে কত নম্বর এর উত্তর লিখতে হবে, তা উল্লেখ করা হলো
৬৫ শতাংশ নম্বর পেতে হলে ইংরেজিতে ৬৫,গনিতে ৬৫, বাংলাতে ৩৯, সাধারণ জ্ঞানে ২৬ নম্বর পেতে হবে
৭০ শতাংশ নম্বর পেতে হলে ইংরেজিতে ৭০, গনিতে ৭০, বাংলায় ৪২, সাধারণ জ্ঞানে ২৮ নম্বর পেতে হবে
৭৫ শতাংশ নম্বর পেতে হলে ইংরেজিতে ৭৫, গনিতে ৭৫, বাংলায় ৪৫, সাধারণ জ্ঞানে ৩০ নম্বর পেতে হবে
৮০ শতাংশ নম্বর পেতে হলে ইংরেজিতে ৮০, গনিতে ৮০, বাংলায় ৪৮, সাধারণ জ্ঞানে ৩২ নম্বর পেতে হবে
৮৫ শতাংশ নম্বর পেতে হলে ইংরেজিতে ৮৫, গনিতে ৮৫,বাংলায় ৫১,সাধারণ জ্ঞানে ৩৪ নম্বর পেতে হবে
৯০ শতাংশ নম্বর পেতে হলে ইংরেজিতে ৯০, গনিতে ৯০,বাংলায় ৫৪, সাধারণ জ্ঞানে ৩৬ নম্বর পেতে হবে
আপনি নিজের স্বার্থে যা কিছু কমেন্ট লিখতে পারেন।
প্রয়োজনে
01328 44 33 66