25/05/2026
Last working day before Eid—wrapping up tasks and looking forward to some well-deserved family time. Wishing everyone a peaceful Eid and a refreshing break ahead.
Tax Lawyer, & Vat Consultant, PGD, ICMAB student.
25/05/2026
Last working day before Eid—wrapping up tasks and looking forward to some well-deserved family time. Wishing everyone a peaceful Eid and a refreshing break ahead.
আয়কর আইন অনুযায়ী,একজন করদাতার কেবল একটিমাত্র ই-টিন (e-TIN) থাকতে পারে। নিজের নামে একাধিক (দুটি বা ততোধিক) ই-টিন গ্রহণ করা সম্পূর্ণ বেআইনি।
সম্ভাব্য শাস্তি ও জরিমানা:
■ আর্থিক জরিমানা: আয়কর আইন অনুযায়ী, একজনের নামে একাধিক টিন থাকলে তা নিয়মবহির্ভূত। ডুপ্লিকেট বা নকল টিন ব্যবহার করলে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা কারাদণ্ড হতে পারে।
■ রিটার্ন জমা না দিলে: ই-টিন থাকলে প্রতি বছর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।একাধিক টিন থাকার কারণে রিটার্ন জমা না দিলে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ১০% জরিমানা (সর্বনিম্ন ১,০০০ টাকা) এবং ব্যর্থতার প্রতিটি দিনের জন্য ৫০ টাকা করে জরিমানা আরোপ করা যেতে পারে।
করণীয়:
দুর্ঘটনাবশত বা ভুলবশত দুটি টিন সার্টিফিকেট তৈরি হয়ে থাকলে, করদাতাকে প্রমাণপত্রসহ নিজের সার্কেলের কর কমিশনারের কার্যালয়ে লিখিত আবেদন করে অতিরিক্ত বা ডুপ্লিকেট টিনটি অবিলম্বে বাতিল করে ফেলতে হবে।
゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚ #ব্যক্তিকরদাতা #আয়কর #করযোগ্য #করযোগ্য #আয়কর আয়কর রিটার্ন জমা ও দাখিল
18/05/2026
আসসালামু আলাইকুম
গত ফেব্রুয়ারিতে একজন ট্যাক্স রিটার্ন জন্য কি কি লাগবে, কত টাকা চার্জ করবো, এইসব জেনে নিলো।
এরপর কোনো খোঁজ নাই। আমিও ফলোআপ করি নাই। (অনেক মানুষ যখন শুনে রিটার্নের জন্য হাজার টাকার উপরে চার্জ করা হয়, তখন উনারা আর নক দেন না। কেন দেন না জানি না যদিও 🥲)
তো, আজকে হঠাৎ নক দিলো।
আমিও সুন্দর মতো রিপ্লাই দিলাম। এরপর একটা ছবি পাঠালো। দেখলাম এবং রিটার্নের ফাইল টা চাইলাম।
দেখে বুঝলাম যে, যা ঝামেলা হওয়ার হয়ে গেছে।
জিজ্ঞাসা করলাম - রিটার্ন এইটা কে করে দিছে??
উত্তর আসলো - আমিই করছি ভাই।
আমি - রিটার্ন করার আগে আপনার ট্যাক্স সম্পর্কে একটু পড়াশোনা করা দরকার ছিল।
কিছু ভুল তুলে ধরা হলো -
১) সময় শেষ হওয়ার পর AY 2024-25 এর রিটার্ন সাবমিট করছে।
২) রিটার্নে আয়ের থেকে ব্যয় বেশি।
৩) গতবছরের (AY 2023-24) নীট ওয়েলথ 'x' নিয়ে আসে নাই। অটোফিল দিলেও চলে আসতো। সেটাও করেনাই।
৪) আগের বছরে কোনো জমি দেখানো ছিলো না। এইবার হঠাৎ করে প্রায় ৫০ লাখ টাকার জমি ও দোকান দেখানো হয়ছে। এবং যার বিপরীতে কোনো সোর্স অব ফান্ড নাই।
৫) স্বর্ণ দেখানো হয়ছে ৩ ভরি যার বিপরীতেও কোনো সোর্স অব ফান্ড নাই।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—ডেপুটি কমিশনার মহোদয়ের পক্ষ থেকে ১০ মে ২০২৬ এর মধ্যে উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আমি ব্যক্তিগতভাবে নিজের রিটার্ন নিজে দেওয়ার উদ্যোগকে সম্মান করি। তবে এর আগে প্রাসঙ্গিক আইন, নিয়ম-কানুন এবং প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেওয়া অত্যন্ত জরুরি। নইলে ছোট ভুল থেকেও বড় জটিলতা তৈরি হতে পারে।
ধন্যবাদ।
মোঃ কামরুল হাসান (মামুন)
ভ্যাট ট্যাক্স প্রফেশনাল।
14/05/2026
কোম্পানি কর দাতাদের রিটার্ন সাবমিট করার লাস্ট ডেইট ১৭ মে ২০২৬ ইং পর্যন্ত।
13/05/2026
সঠিক Tax Planning করলেই আপনি সম্পূর্ণ Legal উপায়ে আপনার Tax Liability অনেকটাই কমাতে পারেন!
কীভাবে সম্ভব?
এটাই হলো Smart Tax Planning।
সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার Tax Burden কমিয়ে আনতে পারবেন একদম আইনসম্মতভাবে।
📌 উদাহরণ হিসেবে ধরুন:
আপনার Monthly Salary = BDT 86,500
তাহলে Yearly Salary + Bonus ≈ BDT 11,25,000
আইন অনুযায়ী বিভিন্ন Allowance ও Exemption বাদ দেওয়ার পর আপনার করযোগ্য আয় (Taxable Income) দাঁড়ালো প্রায় BDT 7,50,000।
এক্ষেত্রে আপনার মোট Income Tax আসে প্রায় BDT 41,250।
কিন্তু সঠিক Tax Planning করলে আপনি মাত্র BDT 18,750 Tax দিয়েই Return File Close করতে পারবেন — সম্পূর্ণ Legal Way-তে।
✅ কী করতে হবে?
আপনাকে কিছু নির্দিষ্ট খাতে Investment করতে হবে এবং সেই Investment-এর বিপরীতে Tax Rebate Claim করতে পারবেন।
📊 Tax Rebate Calculation:
🔹 3% of Taxable Income
= 7,50,000 × 3%
= BDT 22,500
অথবা,
🔹 15% of Actual Investment
ধরুন Investment = BDT 1,50,000
তাহলে Rebate = 1,50,000 × 15%
= BDT 22,500
অথবা,
🔹 BDT 10,00,000
👉 উপরের এই ৩টির মধ্যে যেটি কম, সেটিই হবে আপনার Tax Rebate Limit।
অর্থাৎ, মাত্র BDT 1.5 Lac Investment করেই আপনি BDT 22,500 পর্যন্ত Tax Rebate নিতে পারবেন।
🎯 তাই সঠিক Tax Planning করলে আপনি সম্পূর্ণ বৈধভাবে আপনার Tax অনেকটাই কমিয়ে আনতে পারবেন।
⏳ Tax Rebate সুবিধা নিতে 30 June 2026-এর মধ্যে Investment সম্পন্ন করুন।
12/05/2026
Kamrul Vat-tax Consultancy firm এ মাসিক চুক্তিতে যে সকল সেবা পাবেন।
> ভ্যাট রিটার্ন দাখিল
> ভ্যাট রেজিস্ট্রেশন
> মূল্য মোঘণা (৪.৩)হিসাব সংরক্ষণ
> রেয়াত যাচাই ও নির্ধারণ
> উৎসে কর্তন (VDS হিসাব চূড়ান্তকরণ)
> রিফান্ড প্রাপ্তি, অব্যাহতি গ্রহণ
> আফিল ট্রাইবুনাল নিরীক্ষা গোয়েন্দা সহ সকল ধরনের মামলা নিষ্পত্তি।
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
[০১৬৩৩১৬৯০২৯]
12/05/2026
মোটর সাইকেল এর উপর বাৎসরিক অগ্রিম কর ১০,০০০ টাকা পর্যন্ত ধার্য করার পরিকল্পনা নিচ্ছে এন বি আর।
07/05/2026
২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্রগ্রাম কাস্টমস হাউস।
26/04/2026
আলহামদুলিল্লাহ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
VAT এবং TAX রির্টান সংক্রান্ত সকল সেবা পাবেন Kamrul Vat-tax Consultancy firm এ
বাংলাদেশের সকল জেলা থেকে সেবা নিতে পারবেন Online এর মাধ্যমে।
আমাদের ফার্ম সব সময় আপনাদের পাশে থাকবে।
22/04/2026
একক হার কে আমরা সাধুবাদ জানাই, এবং ভ্যাট একক হারেই হওয়ার কথা।
তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে অবশ্যই
১. ইনভয়েস অটোমেশন করতে হবে।
২. ধারা ৪৬ অনুযায়ী রেয়াত গ্রহন এর শর্ত সমূহ বাস্তব সম্মত হতে হবে।
৩. সহগ ঘোষণা সংক্রান্ত বিষয়ে আরো সুস্পষ্ট করতে হবে।
অন্যথায় মূল্য বৃদ্ধি পাবে, মামলার পরিমাণ বাড়বে, করদাতা জিম্মি হয়ে যাবে।
Kamrul Vat-tax Consultancy firm
22/04/2026
একজন প্রশ্ন করেছেন-
১) সাধারণ আদেশ- ৬/মূসক/২০২৫, তারিখ: ১৫ জুলাই, ২০২৫ খ্রি. অনুযায়ী Final Settlement এর ক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারক হিসেবে আমদানি পর্যায়ে ৭.৫% আগাম কর (AT) পরিশোধ করে আমদানি করার পর যদি স্থানীয় বিক্রয় এর ক্ষেত্রে মূল্য সংযোজন এর পরিমাণ ৫০% এর নিচে থাকে তাহলে তাকে কি বিক্রয়ের উপর আরো কোন ভ্যাট দিতে হবে কিনা?
২) এই আদেশের অনুচ্ছেদ ৪ক এ বলা আছে সংযোজনের পরিমাণ ৫০% এর কম হলে আগাম কর সমন্বয় করা যাবে না এজন্যে ভ্যাট অফিস থেকে বলছে আমদানি পর্যায়ে ৭.৫% AT দিয়ে আসা সত্ত্বেও বিক্রয়ের ক্ষেত্রে প্রকৃত বিক্রয়ের উপর ৭.৫% ভ্যাট দিতে হবে।
৩) ফাইনাল সেটেলমেন্টের ক্ষেত্রে মূসক ৯.১ এর প্রকৃত প্রয়োগ টা কি হবে।
৪) প্রতিষ্ঠানটি কোন রেয়াত গ্রহণ করে না।
উত্তর: আপনার প্রশ্নগুলো সরাসরি সাধারণ আদেশ ৬/মূসক/২০২৫, তারিখ: ১৫ জুলাই ২০২৫ অনুযায়ী বিশ্লেষণ করে আইনগত যুক্তিসহ তুলে ধরা হলো।
১) ৭.৫% AT দেওয়ার পর, মূল্য সংযোজন < ৫০% হলে অতিরিক্ত ভ্যাট দিতে হবে কি?
উত্তর:
যদি প্রতিষ্ঠানটি Final Settlement পদ্ধতিতে সিলমেরে সরবরাহ করে থাকে তাহলে তাকে আর অতিরিক্ত ভ্যাট প্রদান করতে হবে না—
ব্যাখ্যা:
আদেশ অনুযায়ী, বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে:
o আমদানির সময় ৭.৫% আগাম কর (AT) প্রদান করা হলে যদি পরবর্তীতে স্থানীয় সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন (Value Addition) ≤ ৫০% হয়, এবং তিনি যদি ফাইনাল সেটেলমেন্ট হিসাবে সিল মারা পদ্ধতিতে সরবরাহ করেন তাহলে এই ৭.৫% AT-ই Final Discharge of VAT Liability হিসেবে গণ্য হবে। বিধায় পুনরায় তাকে প্রথম সরবরাহের ক্ষেত্রে আর নতুন করে ভ্যাট দিতে হবে না।
👉 অর্থাৎ:
• এটি minimum tax না, বরং final tax হিসেবে বিবেচিত হবে।
• ফলে বিক্রয়ের উপর পুনরায় ভ্যাট আরোপের প্রশ্ন আসে না।
২) “AT সমন্বয় করা যাবে না” — তাহলে কি আবার ৭.৫% ভ্যাট দিতে হবে?
উত্তর:
না, তাকে আর পুনঃরায় ভ্যাট দিতে হবে না, যদি ফাইনাল সেটেলমেন্ট হিসাবে আমদানিকারক সরবরাহ করে তাহলে একই হারে আবার ভ্যাট প্রদান করার বাধ্যবাধকতা নেই। যদি Final Settlement প্রযোজ্য হয় তাহলে ভ্যাট অফিসের এই ব্যাখ্যা সঠিক নয় ।
ব্যাখ্যা:
o আদেশের ধারা ৪(ক) অনুযায়ী “আগাম কর (AT) সমন্বয়যোগ্য নয়” বলা হয়েছে।
👉 এর অর্থ:
• এটি হ্রাসকারী সমন্বয় হিসেবে ব্যবহার করা যাবে না।
• কিন্তু এটি final tax liability হিসেবেই গণ্য হবে।
👉 সুতরাং:
• আবার বিক্রয়ের উপর ৭.৫% ভ্যাট নেওয়া হলে তা double taxation হয়ে যাবে, যা আইনের উদ্দেশ্যের পরিপন্থী।
৩) Final Settlement হলে Mushak 9.1 কীভাবে পূরণ হবে?
উত্তর:
Mushak 9.1 এ স্বাভাবিক VAT calculation না করে final settlement ভিত্তিতে রিপোর্টিং করতে হবে। সাধারণ আদেশ এর অনুচ্ছেদ ৫ এ হিসাব সংরক্ষণ ও দাখিলপত্রে প্রদর্শন বিষয়ে বিস্তারিত বলা হয়েছে-
৫। মূসক আদায়, হিসাব রক্ষণ, ইত্যাদি।—
(ক) বাণিজ্যিক আমদানিকারককে নিম্নবর্ণিত পদ্ধতিতে হিসাব সংরক্ষণ, কর চালানপত্র ইস্যু ও ক্রয়-বিক্রয়ের তথ্য দাখিলপত্রে প্রদর্শন করিতে হইবে-
(অ) হিসাব সংরক্ষণ ও কর চালানপত্র ইস্যু- বাণিজ্যিক আমদানিকারককে আমদানির তথ্য সমন্বিত ক্রয়-বিক্রয় হিসাব পুস্তক ‘মূসক-৬.২.১’ এ যথাযথভাবে লিপিবদ্ধ করিতে হইবে এবং প্রতিটি সরবরাহের বিপরীতে ‘মুসক-৬.৩' এ কর চালানপত্র ইস্যু করিয়া অথবা কেন্দ্রীয় নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে ‘মূসক-৬.৫’ এ পণ্য স্থানান্তর চালানপত্র ও ‘মূসক-৬.৩' এ কর চালানপত্র প্রদান করিয়া পণ্য সরবরাহ করিতে হইবে।
(আ) আমদানি ও সরবরাহের তথ্য দাখিলপত্রে প্রদর্শন- আগাম কর চূড়ান্ত হিসাবপূরক (Final Settlement) সরবরাহকারীর ক্ষেত্রে প্রতি কর মেয়াদের দাখিলপত্র 'মূসক- ৯.১' এর অংশ-৩: উৎপাদ কর এর নোট-৮ এ সরবরাহের তথ্য এবং অংশ-৪: উপকরণ ক্রয় অংশের নোট ২২ এ আমদানির তথ্য এন্ট্রি করিতে হইবে। দাখিলপত্র (মূসক-৯.১) এর নোট-৮ এ সরবরাহের তথ্য এন্ট্রি করিবার ফলে ৭.৫% হারে যে পরিমাণ প্রদেয় কর প্রদর্শিত হইবে সেই পরিমাণ কর দাখিলপত্রের অংশ-৬: হ্রাসকারী সমন্বয় অংশের নোট-৩২ এ হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে হইবে।
(খ) উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা দাখিল সংক্রান্ত বিধান- স্থানীয় পর্যায়ে সংযোজনের হার ৫০ শতাংশের অধিক না হইলে এবং আমদানিকালে পরিশোধিত ৭.৫% আগাম কর চূড়ান্ত (Final Settlement) বিবেচনা করিয়া সরবরাহের ক্ষেত্রে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা (মূসক-৪.৩) দাখিল করিতে হইবে না। এছাড়া অন্যান্য বাণিজ্যিক আমদানিকারককে আইনের ধারা ৩২ এর উপ-ধারা (৫) ও মূসক বিধিমালার বিধি ২১ এর বিধান অনুযায়ী ফরম ‘মূসক-৪.৩' তে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট প্রকৃত সরবরাহ মূল্যের ভিত্তিতে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা দাখিল করিতে হইবে।
৪) প্রতিষ্ঠানটি রেয়াত নেয় না — এর প্রভাব কী?
উত্তর: এটি Final Settlement প্রয়োগকে আরও স্পষ্টভাবে সমর্থন করে।
ব্যাখ্যা:
o যেহেতু প্রতিষ্ঠান কোন Input Tax Credit (রেয়াত) গ্রহণ করে না, এবং AT adjust-ও করা যাচ্ছে না, তাই:
• ৭.৫% AT-ই একমাত্র কর প্রদান হিসেবে থাকবে
• এবং সেটিই চূড়ান্ত কর (Final VAT) হিসেবে বিবেচিত হবে