01/10/2026
প্রশ্নটা স্বাভাবিক….
এখন ইউটিউবে ফোনিক্স এর প্রচুর resource পাওয়া যায়! একটা ভিডিও চালিয়ে দিলেই বাচ্চা sound শুনতে পারছে, repeat করতে পারছে। তাহলে আলাদা করে teacher-এর কাছে শেখার দরকার কী?
এই প্রশ্নটা অনেকেরই মাথায় ঘোরে, তাই তো?
কিন্তু এখানে একটা ভাবনার বিষয় আছে।
Phonics শুধু ভিডিও দেখে sound repeat করার বিষয় নয়। কোন sound কীভাবে উচ্চারণ করতে হবে, কোথায় ভুল হচ্ছে, কীভাবে সাউন্ডগুলো ব্লেন্ড করতে হবে, কখন কোন প্যাটার্ন শেখাতে হবে—এসব বুঝে শেখানোও জরুরি। ইউটিউব অবশ্যই মাঝে মাঝে একটা ভালো সহায়ক হতে পারে, কিন্তু সেটা কখনোই একজন দক্ষ শিক্ষকের বিকল্প হতে পারে না।
আবার, মা যদি নিজেই শিখে বাচ্চাকে phonics শেখাতে চান—সেটা সত্যিই খুব সুন্দর ব্যাপার! কিন্তু, সেক্ষেত্রে মায়েরও শুধু ইউটিউব এর উপর ভরসা করা ঠিক হবে না। তাঁরও উচিত, আগে সঠিকভাবে একজন দক্ষ লাইভ মেন্টরের কাছে শিখে নেওয়া। তারপর বাচ্চাকে সঠিক নিয়মে ধাপে ধাপে শেখানো।
ইউটিউবের সব রিসোর্স যেমন নির্ভুল না, তেমনি বাংলা ভাষাভাষীদের জন্য সহজ করে সঠিক গাইডলাইন দিয়েও তৈরি না। ইউটিউবে ‘একতরফা’ শুনে আপনি আপনার অগ্রগতিটাও পরীক্ষা করতে পারছেন না।
অন্যদিকে,একজন দক্ষ লাইভ মেন্টর আপনার উচ্চারণ শুনে, আপনার ‘শেখার অগ্রগতি অ্যাসেস’ করতে পারবেন। কোথায় কোথায় আরেকটু খেয়াল রাখতে হবে তা সরাসরি বুঝিয়েও দিতে পারবেন। ইউটিউব কিন্তু আপনাকে এই ‘কাস্টমাইজড সুবিধা’ দিতে পারবে না।
তাই একজন ভালো শিক্ষকের কাছে মা নিজে শিখে নিয়ে, তারপর নিজের সন্তানকে শেখাতে পারেন। এতে মা যেমন আত্মবিশ্বাসের সঙ্গে শেখাতে পারবেন, তেমনি ভুলভাবে শেখানোর আশঙ্কাও অনেক কমে যাবে, ইন-শা-আল্লাহ।
আপনি কি নিজে শিখে বাচ্চাকে phonics শেখাতে চান, নাকি teacher-এর কাছেই শেখাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? আপনার মতামত জানাতে পারেন। 📥
#শিশুশিক্ষা #ফোনিক্স