Arian Education

Arian Education মানুষ হওয়ার জন্য শিক্ষা...
এবং পারকালীন মুক্তির প্রচেষ্টা...
Education to become a human being...
And the effort for eternal liberation...

অভাব কাকে বলে ?অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো, অভাব কাকে বলে ?'অর্...
29/09/2026

অভাব কাকে বলে ?
অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার,
রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?

'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
ছেলেটি উত্তর দিল।

এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ?
অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বল' ...

ছেলেটি এবার বলতে শুরু করল।

১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।

২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ?
বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।

৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।

৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।

৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে 'অভাব'।

৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।

৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....

পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!

স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।

বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!

এটাই বাস্তব !

সংগৃহীত

ইচ্ছা থাকলে উপায় হয়।গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য।ফসলের ক্ষেতে পরিশ্রমরত পিতার পাশে বসে পুত্রের অধ্যায়ন।
29/09/2026

ইচ্ছা থাকলে উপায় হয়।
গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য।
ফসলের ক্ষেতে পরিশ্রমরত পিতার পাশে বসে পুত্রের অধ্যায়ন।

অবিশ্বাস্য!!!৭০% চোখ বন্ধ করে দেখুন!!!চোখ দুটো হালকা করে বন্ধ করুন।। যত চোখে কম দেখার চেষ্টা করবেন তত ভালো দেখতে পাবেন!!...
29/09/2026

অবিশ্বাস্য!!!
৭০% চোখ বন্ধ করে দেখুন!!!
চোখ দুটো হালকা করে বন্ধ করুন।।
যত চোখে কম দেখার চেষ্টা করবেন তত ভালো দেখতে পাবেন!!!

মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে।।হুতোম পেঁচা এবং পেঁচি এভাবেই লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে মাঝেমধ্যে, কিন্তু আপনি জানেন না...
29/09/2026

মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে।।
হুতোম পেঁচা এবং পেঁচি এভাবেই লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে মাঝেমধ্যে, কিন্তু আপনি জানেন না।

গ্রাম বাংলার প্রকৃতি।।এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার নদী পারাপারে ব্যবহৃত হয় বাঁশের সাঁকো/সেতু।।
29/09/2026

গ্রাম বাংলার প্রকৃতি।।
এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার নদী পারাপারে ব্যবহৃত হয় বাঁশের সাঁকো/সেতু।।

শৈশবের স্মৃতিমাখা দিনগুলো।।শৈশবে এভাবে মাছ ধরেছেন কখনো?
29/09/2026

শৈশবের স্মৃতিমাখা দিনগুলো।।
শৈশবে এভাবে মাছ ধরেছেন কখনো?

নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেননামাজে দাঁড়ালে নানা চিন্তা মাথায় আসা খুবই স্বাভাবিক। কাজের কথা, পরিবারের কথা কি...
29/09/2026

নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন
নামাজে দাঁড়ালে নানা চিন্তা মাথায় আসা খুবই স্বাভাবিক। কাজের কথা, পরিবারের কথা কিংবা অন্য কোনো বিষয় মনে পড়লে অনেকেরই মনোযোগ নষ্ট হতে পারে। তবে এভাবে অনিচ্ছাকৃতভাবে কোনো চিন্তা মনে এলে নামাজ নষ্ট হয় না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِنَّ اللَّهَ تَجاوَزَ لِي عَنْ أَمَّةِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ

‘নিশ্চয় আল্লাহ আমার উম্মতের মনে যা আসে, সে ব্যাপারে তাদের ক্ষমা করেছেন, যতক্ষণ না তারা তা কাজে পরিণত করে অথবা মুখে বলে।’ (বুখারি ৫২৬৯)

অর্থাৎ, মনের মধ্যে অনিচ্ছাকৃত কোনো চিন্তা চলে আসা এবং সেটিকে ইচ্ছাকৃতভাবে কাজে পরিণত করা বা মুখে প্রকাশ করা এক বিষয় নয়। তাই নামাজে হঠাৎ দুনিয়াবি কোনো কথা মনে পড়ে গেলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। শান্ত হয়ে মনোযোগ আবার নামাজের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।

মূল কথা হলো, নামাজে হঠাৎ দুনিয়ার চিন্তা চলে আসাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত হলে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শয়তানের এই প্ররোচনাকে পাত্ত না দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মন ফেরানোর চেষ্টা করতে হবে। মনে রাখবেন, নামাজে একাগ্রতা ধরে রাখা রাতারাতি অর্জনের বিষয় নয়, বরং এটি নিয়মিত চর্চা ও অনুশীলনের মধ্য দিয়ে অর্জন করতে হয়। নিয়মিত চেষ্টার মাধ্যমে আমাদের নামাজকে আরও সুন্দর ও মনোযোগী করে তুলতে মহান আল্লাহর সাহায্য কামনা করছি।

28/09/2026

সন্তান মারা গেলে মা কেন কবরে নামতে পারেনা আসল কারনটা কি ?
https://www.youtube.com/watch?v=dvFDGD3wkJk
আল্লামা হাসান জামিল!!! Allama Hasan Jamil.

নিরাপদ থাকার দোয়াউচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নিমাতিকা, ওয়া তাহাওভিলি আফিয়াতিকা, ওয়া ফুজাআতি নিকমাত...
28/09/2026

নিরাপদ থাকার দোয়া

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নিমাতিকা, ওয়া তাহাওভিলি আফিয়াতিকা, ওয়া ফুজাআতি নিকমাতিকা, ওয়া জামিয়ি সাখাতিকা।’



অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সব ক্রোধ থেকে।’



উপকার : ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর বিভিন্ন দোয়ার মধ্যে এই দোয়া অন্যতম। (মুসলিম ও আবু দাউদ, হাদিস : ১৫৪৫)

27/09/2026

মহান আল্লাহর নেয়ামত।
"তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে ?”
১০. তিনি জমিনকে সমস্ত সৃষ্টির জন্যে বিছিয়ে দিয়েছেন।
১১. জমিনে রয়েছে সব ধরনের ফলমূল, খেজুর গাছে নতুন কাঁদি।
১২. নানাধরনের খোসা-আবৃত শস্যদানা আর সুগন্ধি লতাগুল্ম।
১৩. অতএব (হে জ্বীন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকে অস্বীকার করবে?
[সূরা আর রাহমান {আয়াত-১০, ১১, ১২ ও ১৩}]

Address

E-Block, Avenue/3, Mirpur-1
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arian Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share