সবার আগে বাংলাদেশ

সবার আগে বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সবার আগে বাংলাদেশ, Educational Research Center, Rangpur, Dhaka.

25/02/2026

রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে বনানী সামরিক কবরস্থানে ফুল দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ প্রথমবারের মত ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে ...
23/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ প্রথমবারের মত ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেছেন। প্রধানমন্ত্রী সকাল নয়টায় তাঁর অফিসে পৌঁছেন। এ সময় সেখানে প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর প্রধানমন্ত্রী সেখানে পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি প্রাপ্ত দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

21/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার ঢাকায় তেজগাঁওয়ে প্রথমবারের মত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।

এসময় তাঁর কার্যালয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা এবং আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন।

তেজগাঁও, ঢাকা | ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
21/02/2026

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপন করেন এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়...
21/02/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপন করেন এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ছবি : পিএম অফিস

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করে...
21/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেন।

কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা |
২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার


21/02/2026

বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেন।

কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা | ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার


মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমাদের মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে...
20/02/2026

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমাদের মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের এই দিনে, আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রতিষ্ঠা করেছি মাতৃভাষা বাংলার মর্যাদা।
একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৫২ সালের এদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদ হন আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আব্দুল জব্বারসহ আরও অনেকে। তাদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় শত বছরের শাসন ও শোষণে জর্জরিত তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে আরো মজবুত ও সুদৃঢ়।
একুশের এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা।

বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। একুশের চেতনা আজ বিশ্বজুড়ে সকল ভাষার মর্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনে রূপ নিয়েছে।

গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা ভাষা শহীদ এবং ৭১ সালে স্বাধীনতা অর্জন ও ২০২৪ এর স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ যাবতকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই।

আজকের এই দিনে আমি বিশ্বজুড়ে সকল জাতিগোষ্ঠীর ভাষাসমূহের মর্যাদা সমুন্নত রাখতে কাজ করার জন্য সংশ্লষ্ট সবার প্রতি আহ্বান জানাই। আসুন, আমরা দেশে বিদ্যমান ভাষাবৈচিত্র্যকে সংরক্ষণ করি, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি।
আমি সকল ভাষা শহীদের মাগফিরাত কামনা করি।

আমি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচীর সফলতা কামনা করি।

20/02/2026

আজ সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে বিধিনিষেধ থাকবে। কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা সিসি টিভি'র আওতায় আনা হয়েছে। নিরাপত্তাজনিত কোন হুমকি নেই।

- র‍্যাব মহাপরিচালক

Address

Rangpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবার আগে বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share