ছায়া সংসদ - Chaya Sangshad

ছায়া সংসদ - Chaya Sangshad পক্ষ এবং নিরপেক্ষ -
মুক্ত মত প্রকাশ লক্ষ্য

24/07/2026

চুপ্পু বিদেশ গিয়ে খু*** সাথে ফোনে কথা বলছে- এতে যারা আশ্চর্য হচ্ছে তারা বোকা। বোকারা এভাবেই বিশ্বাস করে আর ঠকে এবং অভাগ হয়।

৩৬শে জুলাই এর ইতিহাস হয়ে থাকবে এ প্রতিবাদী আগুনঝরা স্লোগান -
12/07/2026

৩৬শে জুলাই এর ইতিহাস হয়ে থাকবে এ প্রতিবাদী আগুনঝরা স্লোগান -

চুদলিং পং
03/07/2026

চুদলিং পং

 #আলম নামটি বাংলাদেশে মহাভাগ্যবান পুরুষদের নাম! আলমেরা হয়তো সিংহ রাশি (Leo) রাজকীয় ভাগ্য নিয়ে জন্মায়। সিংহ রাশির অধি...
19/06/2026

#আলম নামটি বাংলাদেশে মহাভাগ্যবান পুরুষদের নাম! আলমেরা হয়তো সিংহ রাশি (Leo) রাজকীয় ভাগ্য নিয়ে জন্মায়। সিংহ রাশির অধিপতি সূর্য, আর সূর্য মানেই শক্তি, ক্ষমতা আর সাফল্যের প্রতীক!

দেখেন হিরু আলম- জিরু থেকে নিজেকে নিজে স্বঘোষিত হিরো নামে প্রতিষ্ঠিত করছে!

এদিকে এস আলম- 🥭লীগের আমলে এমন অর্থখনি ছিল যে ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলেছে, আর এ সরকারের মন্ত্রীরাও তার গোলামি করতে ব্যস্ত ...

আর এখন এলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি এতটাই ভাগ্যবান যে প্রধানমন্ত্রীর বন্ধু! মাননীয় মন্ত্রী গর্ভবতী হয়ে নিজের এলাকা শিবগঞ্জে কাকতালীয়ভাবে ইউনিয়ন জন্ম দিচ্ছেলেন! এই জননী মন্ত্রী দুই ইউনিয়নের গর্ভধারনী হয়েই থামেননি; বগুড়া বিশ্ববিদ্যালয়ও পেটে নিয়ে নিজের নির্বাচনী এলাকায় নিয়ে যাচ্ছেন। নিজের পরিবারের নামেই ১৮টি প্রতিষ্ঠান জন্ম দিয়েছে জনগণের জননী এ মন্ত্রী।

সুতরাং, যে কেউ চাইলে নিজের ছেলের নাম “আলম” রাখতে পারেন। বাংলাদেশে যে সরকারই আসুক, নামের বরকতেই ক্ষমতা, অর্থ আর সেলিব্রিটি হওয়ার সম্ভাবনা নিশ্চিত!

নারীর শত্রু সব সময় পুরুষ নয়; এদেশে অনেক নারীও পুরুষতান্ত্রিক মানসিকতার সবচেয়ে বিশ্বস্ত বাহক হয়ে ওঠেন- এরা পুরুষের চে...
15/06/2026

নারীর শত্রু সব সময় পুরুষ নয়; এদেশে অনেক নারীও পুরুষতান্ত্রিক মানসিকতার সবচেয়ে বিশ্বস্ত বাহক হয়ে ওঠেন- এরা পুরুষের চেয়েও বড় পুরুষতান্ত্রিক পোষা পালিত মানুষ। তারা নিজেরাই অন্য নারীর অধিকার, স্বাধীনতা ও মর্যাদার বিরুদ্ধে অবস্থান নেন- জুলুম করে। এই ব্যাধি পরিবার থেকে সমাজে এখন সংসদ পর্যন্ত চলে গেছে।

সংসদে বিরোধীদলীয় নারী এমপিদের হিজাব নিয়ে কটাক্ষ করা হলে, নারী সদস্যরাও হাততালি দিয়ে সেই বিদ্রূপকে সমর্থন করেন, তাহলে সেটি শুধু একটি ধর্মীয় পোশাকে অপমান করা নয়- সমগ্র নারীসমাজের মর্যাদাকেই ছোট করা। কে হিজাব পড়বে কে শাড়ি এটা নির্ধারণ করবে যে পড়বে সে নারী নিজে। এটা নিয়ে কোন গণতান্ত্রিক গন্ডার বিদ্রুপ মন্তব্য করতে পারেনা।

যে নারী অন্য নারীর অপমান দেখে নীরব থাকে, খুশি হয়, টেবিল থাপড়িয়ে সমর্থন দেন বা তাতে আনন্দ খুঁজে পায়, সে কেবল একজন দর্শক নয়; সে বৈষম্যের সংস্কৃতির অংশীদার।

নারীর মুক্তির সবচেয়ে বড় শত্রু নারী নয়, বরং সেই মানসিকতা- যে মানসিকতা নারীকে নারীর প্রতিপক্ষ বানিয়ে রাখে। আর সেই মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করাই আজ সবচেয়ে জরুরি। - ওমর অক্ষর

প্রধানমন্ত্রী তারেক জিয়ার অ্যাকশন খুব ভালো লেগেছে-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ৫ জন কর্মকর্তার...
02/06/2026

প্রধানমন্ত্রী তারেক জিয়ার অ্যাকশন খুব ভালো লেগেছে-

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ৫ জন কর্মকর্তার মশা নিধনের উপায় শিখতে ফ্লোরিডা (যুক্তরাষ্ট্র) যাওয়ার আবেদন করেছিলেন। সে প্রস্তাব প্রধানমন্ত্রী বাতিল করে- প্রস্তাব পত্রের লিখে দিয়েছেন-
"বিদেশে গিয়ে মশা মারা শেখার প্রয়োজন নেই; বরং দেশের জমে থাকা পানির ড্রেনে সন্ধ্যাবেলা ২-৩ ঘণ্টা বসে থাকলেই মশার উদ্ভাবনী সমাধান বের করা সম্ভব।" 😂

আরেকটি ভালো কাজ হল শোনা যাচ্ছে যে- শিলং মন্ত্রীকে বিশেষ আইনি ধারায় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অব্যাহতি দিচ্ছেন- এই খবর এখনো প্রকাশিত হয়নি। কিন্তু এই সবজান্তা সমীপেষুর জন্য দ্বারা উপদারায় বাঁশ রেড়ি। যে বাংলাদেশের লক্ষ্যে- আমরা তার পক্ষে।

পল্লবীর শিশু রামিসা হ'ত্যা মামলা: আদালতে চাঞ্চল্যকর বক্তব্য, ‘ডলার’ ঘিরে নতুন বিতর্ক-“আমি শুধু বাচ্চারে দুই টু'ক'রো করেছ...
01/06/2026

পল্লবীর শিশু রামিসা হ'ত্যা মামলা: আদালতে চাঞ্চল্যকর বক্তব্য, ‘ডলার’ ঘিরে নতুন বিতর্ক-

“আমি শুধু বাচ্চারে দুই টু'ক'রো করেছি।”

এই একটি বাক্য- যা শুনলে স্বাভাবিকভাবেই যে কারও বুক কেঁপে উঠতে পারে।

রাজধানীর পল্লবীর ৮ বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলায় আজ (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চার্জ গঠন করা হয়েছে। বিচারক মাসরুর সালেকীন দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামীকাল মঙ্গলবার (২ জুন) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

চার্জ গঠনের সময় আদালত কক্ষে ও বাইরে একাধিক ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়।

আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ আদালতে আবেদন জানিয়ে বলেন, তদন্ত তড়িঘড়ি করে সম্পন্ন করা হয়েছে এবং মামলায় কোনো প্রত্যক্ষদর্শী নেই। তবে আদালত ওই আবেদন নাকচ করে চার্জ গঠন কার্যক্রম এগিয়ে নেন।

চার্জ পড়ে শোনানোর পর আসামি সোহেল রানা কথা বলতে চাইলে আদালত তাকে অনুমতি দেননি। পরে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ পড়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। বিচারকের প্রশ্নে- তিনি নিজেকে দোষী মনে করেন কি না- স্বপ্না কাঁদতে কাঁদতে স্বামীর দিকে তাকিয়ে বলেন, “তুমি বলো আমি দোষী কি না?”

পরবর্তীতে কাঠগড়ায় দাঁড়িয়ে সোহেল রানা আইনজীবীদের উদ্দেশে বলেন, “আমি ধ'র্ষ'ণ করি নাই, শুধু লা'শ কে'টে'ছি। ধ'র্ষ'ণ করেছে #ডলার নামে একজন।”

আদালত থেকে বের হওয়ার সময় প্রিজন ভ্যানে উঠতে উঠতে সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও চিৎকার করে বলেন, “মিরপুর-১১ নম্বর লাইনে ডলারের বাড়ি। ধ'র্ষ'ণও ডলার করেছে, মা'র'ছেও ডলার। ডলার আমাকে দুই লাখ টাকা দিয়েছে। আমার কোনো DNA টেস্ট নেয়নি। আমি শুধু বা'চ্চা'রে দু'ই টু'ক'রো করেছি।”

এদিকে এই বক্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে ‘ডলার’ নামের ব্যক্তিকে নিয়ে।

চার্জশিটে ‘ডলার’ নামে কোনো ব্যক্তির উল্লেখ নেই। তদন্ত কর্মকর্তাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে এর আগে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা হ'ত্যা'র কথা স্বীকার করেছিলেন, যা মামলার নথিতে রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় ‘ডলার’ নামে একজন মা'দ'ক ব্যবসায়ীর পরিচিতি রয়েছে। তবে আলোচিত ওই ব্যক্তি এবং আদালতে উল্লিখিত ‘ডলার’ একই ব্যক্তি কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ বিষয়ে Special PP আজিজুর রহমান দুলু বলেন, বিষয়টি “matter of trial”- বিচার চলাকালীন সাক্ষ্য ও প্রমাণের মাধ্যমে তা নির্ধারিত হবে।

এখন মূল প্রশ্নগুলোর উত্তর এখনও অমীমাংসিত-‘ডলার’ নামে সত্যিই কেউ আছে কি না, দুই লাখ টাকার কোনো লেনদেন হয়েছিল কি না, এবং DNA পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না?

এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আদালতের বিচার প্রক্রিয়াতেই।

তবে সমাজের সামনে বড় প্রশ্ন থেকে যায়- আমরা শুধু শাস্তি চাই, নাকি সত্য উদঘাটনসহ ন্যায়বিচার? - অক্ষর

যারা বাপের খেয়ে নেতাদের পিছে শ্রম দেয়, গলা ফাটিয়ে স্লোগান দেয়, আর সমঝোতায় চাঁদা তোলে- নিজের পড়াশোনা বিসর্জন দিয়ে,...
01/05/2026

যারা বাপের খেয়ে নেতাদের পিছে শ্রম দেয়, গলা ফাটিয়ে স্লোগান দেয়, আর সমঝোতায় চাঁদা তোলে- নিজের পড়াশোনা বিসর্জন দিয়ে, নেতার ছেলে-মেয়েদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেয়। সেই নিবেদিত প্রাণ ফুটফুটে সুন্দর ভাইদের প্রতি #শ্রমিক #দিবসের শুভেচ্ছা।

Address

Jatiya Sangsad Bhaban
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছায়া সংসদ - Chaya Sangshad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share