Osman Hadi Study Circle

Osman Hadi Study Circle Est: 2026

ওসমান হাদি স্টাডি সার্কেল (OHSC) একটি বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক পাঠচক্র। আমাদের মূল লক্ষ্য—আধিপত্যবাদের বিরুদ্ধে জ্ঞানভিত্তিক প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা তৈরি। আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম।

আমরা বিশ্বাস করি, প্রকৃত মুক্তি কেবল স্লোগানে নয়, বরং জ্ঞানের গভীরতায় নিহিত। 'আজাদি' বা মুক্তি অর্জনের লড়াইয়ে অস্ত্রের চেয়ে ক্ষুরধার মস্তিষ্ক বেশি প্রয়োজন।

ওসমান হাদি স্টাডি সার্কেল (OHSC) শিক্ষার্থীদের নিয়ে গঠিত এমন একটি প্ল্যাটফর্ম, যা গতানুগতিক রাজনীতির বাইরে এসে মেধা ও মননের চর্চা করে। আমরা কোনো নির্দিষ্ট ক্যাম্পাসে সীমাবদ্ধ নই, বরং আমরা একটি বৃহত্তর বুদ্ধিবৃত্তিক জাগরণের ডাক দিই।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:

জ্ঞানভিত্তিক প্রতিরোধ: আধিপত্যবাদী এবং ফ্যাসিবাদী চিন্তাধারার বিরুদ্ধে যুক্তি, তথ্য ও ইতিহাসের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা।

পাঠচক্র ও আলোচনা: রাজনীতি, দর্শন, অর্থনীতি এবং সমসাময়িক বিশ্বব্যবস্থা নিয়ে নিয়মিত স্টাডি সেশন আয়োজন করা।

নেতৃত্ব তৈরি: আগামীর বাংলাদেশের জন্য সৎ, যোগ্য এবং ভিশনারি নেতৃত্ব গড়ে তোলা।

আমাদের সাথে যোগ দিন। পড়ুন, জানুন, প্রতিরোধ গড়ুন।

Location: Dhaka, Bangladesh.

Address

Chittaranjan Avenue, Jagannath University
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Osman Hadi Study Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share