Aftab HSC English

Aftab HSC English ইংরেজী শিখো আধুনিক পদ্ধতিতে এবং টেকনিক ও কৌশল অবলম্বনে Learn English in easy way

গর্বিত মা_💗
11/06/2023

গর্বিত মা_💗

ইংরেজি শিখার ১২ স্টেপ (প্রথম পর্ব)Skill puts a dump person ahead of smart oneআমরা ইংরেজি পত্রিকা পড়ে, সাব-টাইটেল ওয়ালা ম...
11/02/2018

ইংরেজি শিখার ১২ স্টেপ (প্রথম পর্ব)
Skill puts a dump person ahead of smart one

আমরা ইংরেজি পত্রিকা পড়ে, সাব-টাইটেল ওয়ালা মুভি দেখে, কিংবা ইংলিশ মিডিয়ামের কারো সাথে টাঙ্কি মেরে ইংরেজি শিখার চেষ্টা করি। আবার ইংরেজি গান শুনে, পকেটে ডিকশনারি নিয়ে, এমনকি কোচিং সেন্টারেও ভর্তি হই। তবে ফ্রেন্ডদের সামনে ইংরেজিতে কথা বলতে গিয়ে শব্দ খুঁজে না পেয়ে, হাসির পাত্র হয়ে, ইংরেজি শিখার চেষ্টাকে চিরদিনের জন্য আনফ্রেন্ড করে দেই।

স্টেপ-০: কেনো শিখতে গিয়েও ব্যর্থ হই
পত্রিকা পড়ে, ইংরেজি শিখতে গিয়ে, এক লাইনের মধ্যে, চৌদ্দবার ডিকশনারিতে শব্দের অর্থ খুঁজতে হয়। তারপরেও পুরা সেন্টেন্সের মিনিং অর্ধেকও বুঝতে পারি না। এইভাবে ১৫-২০ মিনিট ইংরেজির অত্যাচার সহ্য করে টায়ার্ড হয়ে যাই। দুই দিন পরে ভুলে যাই, কি খবর পড়তেছিলাম, আর কেনোইবা ইংরেজি পত্রিকা পড়তেছিলাম।

ইংরেজি রেডিও বা অডিও শুনতে গেলেও একই সমস্যা হয়। শব্দের অর্থ জানি না। দুই একটা পরিচিত ওয়ার্ড শুনলে, মাথার মধ্যে- "আরে, এই ওয়ার্ড এর মিনিং তো আমি জানতাম!, কি জানি মিনিং?" করতে থাকে। শব্দের অর্থ মনে করার চেষ্টা করতে করতে, অডিও কিন্তু বসে থাকে না। চিন্তা করার কারণে, অডিও এর দুই এক লাইন মিস হয়ে যায়। তারপর না পারি অডিও ঠিক মতো শুনতে। না পারি শব্দের মিনিং বুঝতে। ভিডিও বা ইংরেজি সিনেমা দেখতে গেলে আরও বেশি বিপদ। এক সাথে তিনটা সমস্যা- না পারি সাব টাইটেল পড়ে ঠিকমতো মিনিং বুঝতে, না পারি উচ্চারণ শুনে নিজে নিজে উচ্চারণ ঠিক করতে, না পারি সিনেমাটা উপভোগ করতে। শেষপর্যন্ত মুভিটাও এনজয় করতে পারি না, আবার ইংরেজি শিখার আগ্রহও ধরে রাখতে পারি না।

এইভাবে সপ্তাহ-খানেক চেষ্টা করার পরে- আমরা টায়ার্ড হয়ে যাই। টায়ার্ড হয়ে গেলে, মনে মনে ভাবি- একদিন রেস্ট নিয়ে আবার শুরু করবো। তবে আমাদের একদিন রেস্ট নিতে গেলে, দুই মাস শেষ হয়ে যায়, মাগার রেস্ট নেয়া শেষ হয় না।

তাই বিগিনার লেভেলে ইংরেজি শিখার জন্য দৈনিক ১৫ থেকে ৩০ মিনিট সময় দিলেই হবে। সেটা একটানা না হলেও চলবে। ধরেন, ক্লাসে যাওয়ার পথে, বাসে বা ঘুম থেকে উঠে, ৫ মিনিট করে ভেঙ্গে ভেঙ্গে সময় দিলেও হবে।

স্টেপ-১: 3W
শুনেন, ইংরেজি একটা সমুদ্র। দুই তিন মাসে এই সমুদ্র গিলে খাওয়া সম্ভব না। সো, পুরা সমুদ্র টার্গেট না করে, ছোট একটা অংশকে টার্গেট করতে হবে। সেই টার্গেট সেট করতে হবে তিনটা প্রশ্ন দিয়ে Why, What, When (3W)।

Why: প্রথমেই বুঝতে হবে, আপনি কোনো ইংরেজি শিখতে চান?

=> হতে পারে- হায়ার স্টাডি করতে চান বা চাকরির ইন্টারভিউতে ভালো করতে চান , কিংবা বিদেশী ক্লায়েন্ট হ্যান্ডেল করতে ইংরেজি শিখতে চান।

What: আপনি, ইংরেজির কি শিখতে চান?
=> হয়তো বলবেন- সব, বা স্পিকিং, বা লিসেনিং, বা এই দুইটা। এগুলার কোনটাই গ্রহণযোগ্য উত্তর না। আরো স্পেসিফিক হতে হবে। আবারও জিজ্ঞেস করবেন, স্পিকিং এর কি? হয়তো বলবেন কিভাবে অফিসিয়াল কথাবার্তা। এটাও স্পেসিফিক না। অফিসে হাজারো রকমের কথাবার্তা বলতে হয়। আরো বেশি স্পেসিফিক হওয়া লাগবে। এমন স্পেসিফিক হওয়া লাগবে যেটা একদিন, দুইদিন, সর্বোচ্চ তিনদিনের মধ্যে শিখে ফেলা যায়। তার চাইতে বড় কোন টার্গেট নিলে, কোনদিনও করে উঠতে পারবেন না। তাই খুবই ছোট একটা টার্গেট নিতে হবে হবে। যেমন, "কিভাবে কাস্টমারকে ওয়েলকাম জানাতে হয়"। এইটা খুব ছোট এবং স্পেসিফিক হইছে। কারণ দুই-তিনদিনের মধ্যে এইটা শিখে ফেলা যাবে।

When: তারপর জিজ্ঞেস করতে হবে -কখন শিখতে চান?
=>সবসময় এই প্রশ্নের উত্তর হতে হবে- আজকেই, এক্ষুনি। এই মুহূর্তে। কখনোই কালকে বা পরের সপ্তাহে বলা যাবে না। তাইলে শুরু করাই হবে না। আপনি যেই গাধা মার্কা আছেন, সেই গাধা মার্কাই থেকে যাবেন।
স্টেপ-২: জাস্ট লিসেন
অনলাইনে বা ইউটিউবে সার্চ দিয়ে একটা অডিও বের করতে হবে। তিন মিনিটের অডিও। সর্বোচ্চ পাঁচ মিনিটের হতে পারে। ভিডিও হলে, ভিডিও না দেখে, শুধু হেড-ফোন কানে দিয়ে শুনতে হবে। অটো রিপ্লে দিয়ে, কমপক্ষে ১০-১৫ বার শুনবেন। শুধু শুনবেন। চোখ বন্ধ করে রিলাক্স হয়ে একই জিনিস বারবার শুনবেন।

যদি খেলা দেখার সখ থাকে, ভিডিও বন্ধ করে শুধু কথা শুনবেন। তবে পুরা খেলার ধারাভাষ্য শুনা যাবে না। শুধু চার পাঁচ মিনিটের অংশ নিয়ে, একই জিনিস বারবার শুনতে হবে। কোন অভিনেতা বা মডেলের ক্রাশ খাইলে, তার সাক্ষাৎকার এর অডিও মোবাইলে নিয়ে হেড-ফোন দিয়ে বারবার শুনবেন। ইংরেজি খবর দেখলে ভিডিও বন্ধ করে শুধু অডিও শুনবেন।

মনে রাখবেন, আপনার উদ্দেশ্য লিসেনিং। ইংরেজি শুনা। বুঝা কিন্তু না। বুঝা পরে আসবে। আগে শুনতে হবে। জাস্ট শুনবেন। শুনতে গিয়ে একই সাথে ওয়ার্ড শিখা, উচ্চারণ শিখা, গ্রামার শিখা, সব করা যাবে না। বি ফোকাসড, ফোকাসড এন্ড ফোকাসড।

স্টেপ-৩: ডোন্ট ফোকাস অন ওয়ার্ড, জাস্ট লিসেন
বাচ্চারা কিভাবে কথা শিখে? তারা কিন্তু মিনিং জানে না। আব্বু কি জিনিস, আম্মু কি জিনিস বুঝে না। ডিকশনারি খুলেও মিনিং বের করার চেষ্টা করে না। বরং একই জিনিস বারবার শুনতে থাকে। এক দুই মাস শুনতে শুনতে নিজে নিজেই একটা ধারণা তৈরি হয়ে যায়- এই লোকটা যখন আসে, তখন লোকটাই আব্বু আব্বু বলে। আবার ঐ মহিলাটা যখন আসে, তখন সে আম্মু, আম্মু বলে। এই শুনতে শুনতেই বাচ্চারা শিখে ফেলে। সো, আপনিও খালি শুনার চেষ্টা করবেন। শিখার চেষ্টা পরে দেখা যাবে।

বাংলায় কেউ কিছু বললে, কয়েকটা শব্দ শুনলেই আপনি ধরে ফেলতে পারেন, সে কি নিয়ে কথা বলতেছে। প্রত্যেকটা শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে ডিকশনারিতে মিনিং খুঁজে বের করার চেষ্টা করেন না। একইভাবে ইংরেজি শুনার সময়, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং খুঁজে বের করার চেষ্টা করবেন না। কাগজ কলম নিয়ে ওয়ার্ড লিখতে যাবেন না। কোন শব্দ ইম্পরট্যান্ট হলে, সেটা বিভিন্ন ভিডিওতে বার বার ফিরে আসবে। বারবার ফিরে আসতে আসতে আপনিও বাচ্চাদের আব্বু আম্মু শিখার মতো করে, নিজের অজান্তেই শিখে ফেলবেন।

এই লিসেনিং চলবে এক মাস। ছয় সাতটা পাঁচ মিনিটের ভিডিও ১০-১৫ বার করে শুনবেন। আর একটাই কথা মনে রাখবেন- when you are listening ...just listen ...relax and don’t worry...don’t stop...you don’t have to understand every word ...

স্টেপ -৪: তোতা পাখি
গত এক মাস যে অডিওগুলা শুনছিলেন, সেগুলা বার বার শুনতে শুনতে অনকেটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। যদিও পুরাপুরি মিনিং নাও জানতে পারেন। এখন সেই অডিওগুলা হেড-ফোন কানে দিয়ে, দরজা বন্ধ করে, অটো রিপ্লে দিয়ে, অডিও চলার সাথে সাথে, শুধু প্রথম সেন্টেন্সটা বলার চেষ্টা করবেন। বলতে না পারলে, অডিও থামানোর দরকার নাই। রিপ্লে হয়ে আবার যখন আসবে, তখন বলার চেষ্টা করবেন। প্রথম সেন্টেন্সটা এইভাবে তিনবার বলার চেষ্টা করবেন। প্রথম সেন্টেন্স প্রাকটিস হয়ে গেলে, পরের সেন্টেন্স বলার চেষ্টা করবেন। এইভাবে প্রথম পাঁচটা সেন্টেন্স প্রাকটিস হয়ে গেলে, আজকের জন্য খতম। কালকে আবার অডিও এর মাঝখানের পাঁচটা সেন্টেন্স ট্রাই করবেন। তারপরের দিন লাস্টের পাঁচটা সেন্টেন্স ট্রাই করবেন।

বাচ্চাদের শিখানোর সময়, তাদের কানের কাছে একই শব্দ বার বার বার বলতেই থাকে। বলতেই থাকে। শুনতে শুনতে বাচ্চাদের কান ঝালাফালা করে ফেললে, বাচ্চারা দুই-একটা শব্দ বলা শুরু করে। তারপর ভুল ভাল দুই-একটা সেন্টেন্স। আপনিও একইভাবে শুরু করবেন।

স্টেপ-৫: জাস্ট স্পিক
সপ্তাহের প্রথম তিনদিন যে অডিওটা, কানে হেড-ফোন লাগিয়ে, অডিও এর সাথে সাথে বলার চেষ্টা করছিলেন, সেটাই পরের তিনদিন একটা দুইটা সেন্টেন্স বলবেন। তবে এইবার কানের সাথে হেডফোন না লাগিয়ে বলবেন। নিজে নিজে বলার চেষ্টা করবেন। যখন বলবেন, তখন শুধু বলবেন। অডিও থেকে কি রকম শুনছিলেন, সেটার মতো উচ্চারণ হইছে কিনা, সেটার মতো গ্রামার হইসে কিনা, তার মতো স্পিড আসতেছে কিনা, চিন্তা করা যাবে না। ভুল, কি ঠিক হইছে, চিন্তা করতে যাবেন না। শুধু মুখ দিয়ে শব্দ বের করতে থাকবেন।

বশুনেন, আপনি বাংলা বলার সময় গ্রামার ঠিক করে কথা বলেন না। উচ্চারণ সব ঠিক হয় না। আর কোন পিচ্চি বাচ্চা যদি বাংলা কোন শব্দ ধীরে ধীরে কিংবা ভুল উচ্চারণ করে, সেন্টেন্স ঠিক মতো বলতে না পারে, আমরা কিন্তু তার কথা বুঝে ফেলি। সে কি বলতে চাইছে, সেটা কিন্তু ধরে ফেলতে পারি। একইভাবে আপনি ইংরেজি প্রথম প্রথম শিখতেছেন। আপনি বাংলায় পাকনা হইলে, ইংরেজিতে কাঁচা। ইংরেজিতে একটা কাঁচা বাচ্চা। তাই আপনার উচ্চারণ ঠিক না হলে, গ্রামারে ভুল হইলে, থেমে থেমে বলে দিতে পারলেই, যে শুনতেছে সে বুঝে ফেলবে।

আর ইংরেজি প্রাকটিস করার জন্য, আরেকজন লাগবে এমন কোন কথা নেই। ইংরেজিতে ভালো এমন কাউকেও লাগবে না। আপনি নিজে নিজেই পারবেন। Speak English fluently without thinking about the rules and logic.

স্টেপ-৬: একসাথে
এই যে লিসেনিং এবং স্পিকিং এর স্টেপ চালাচ্ছিলেন, এই দুইটা স্টেপ কয়েকবার রিপিট করতে হবে। এবং ইংরেজি শিখাটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। যত কিছুই হোক না কেনো, আপনার ভাত খাওয়া কিন্তু বাদ যায় না। সো, একইভাবে ইংরেজি শিখা বাদ দেয়া যাবে না। প্রয়োজন হলে, নিজেই নিজেকে শর্ত দিবেন। আগে ১৫ মিনিট ইংরেজি প্রাকটিস করে নেই, তারপর ভাত খাবো।

রিডিং, রাইটিং, ভুকাবুলারী, গ্রামার, প্রাকটিস করার উপায়সহ আরো কয়েকটা বিষয় নিয়ে পরের পর্বে কথা হবে।

সঙ্গেই থাকুন::
হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে

22/07/2017

▐█░░【 হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ মনে
রাখার কৌশল】░░█▌

》 াপি_টাকে_ফিথাই_বাধ
✷ পা → পাইরল
✷ পি → পিরিডিন
✷ টাকে → টেট্রাহাইড্রোফিউরান
✷ ফিথাই → ফিউরান,থায়োফিন
,ইথিলিন,ইথিলিন
অক্সাইড

06/07/2017

repost
রসায়ন এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় (সংক্ষিপ্ত আকারে)
১।ইপসাম লবণ-MgSO₄.7H₂O
২।প্রডিউসার গ্যাস-CO+N₂
৩।অলিয়াম এর সংকেত-H₂S₂O₇
৪।চাইনিজ হোয়াইট-ZnO
৫।সালফার সেসকুই অক্সাইড-S₂O₃
৬।অয়েল অব ভিট্রিয়ল-H₂SO₄
৭।মার্কের পারহাইড্রল-30% H₂O₂ এর দ্রবণ
৮।রাজঅম্ল-"1" মোল "গাড়" HNO₃ +"3" মোল "গাড়" HCl এর মিশ্রণ
৯।কঠিন আলুমিনিয়াম ক্লোরাইডের সঠিক আণবিক সংকেত-Al₂Cl₆
১০।জুয়েলারস বর্জ্য এর সংকেত-Fe₂O₃
***চাইনিজ হোয়াইট: চর্মরোগ এর মলম তৈরি এবং দাতের চিকিৎসায় ব্যবহৃত হয়।
**ভিট্রিয়ল মানে হল কাঁচ।সবুজ ভিট্রিয়ল(Fe₂SO₄.7H₂O) এবং ফিটকিরি থেকে তৈরি বলে এবং দেখতে তৈলের মত বলে H₂SO₄ কে অয়েল অব ভিট্রিয়ল বলে।
*রাজঅম্লের অপর নাম-অ্যাকুয়া রোজিয়া।এটি Au,Pt ইত্যাদি নিষ্ক্রিয় ও অভিজাত ধাতুকে দ্রবীভূত করে।এর দ্বারা অভিজাত ধাতুগূলোর বিশুদ্ধতা নিরূপণ করা হয়।

জারন-বিজারণ :  #টেকনিক ও  #বিস্তারিত_আলোচনা------------শেয়ার করে নিজের টাইমলাইনে রাখো।-★ জারণ :১. e - এর অপসারণ২. ধনাত্ম...
05/07/2017

জারন-বিজারণ : #টেকনিক ও #বিস্তারিত_আলোচনা
------------শেয়ার করে নিজের টাইমলাইনে রাখো।
-
★ জারণ :
১. e - এর অপসারণ
২. ধনাত্মক চার্জ ↑
৩. ঋণাত্মক চার্জ ↓
৪. যোজ্যতা বৃদ্ধি ↑

★ বিজারণ :
১. e- এর সংযোজন
২. ধনাত্মক চার্জ ↓
৩. ঋণাত্মক চার্জ ↑
৪. যোজ্যতা হ্রাস ↓
জারণ = ইলেক্ট্রন ত্যাগ
জারক = ইলেক্ট্রন গ্রহণ
বিজারণ = ইলেক্ট্রন গ্রহণ
বিজারক = ইলেক্ট্রন ত্যাগ
★জারণে ঘটে :
১. O 2 সংযোজন : 2SO 2 +O 2 = SO2
২. তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন : 2Fe+3Cl 2 = 2FeCl 3
৩. H 2 অপসারণ : H 2 S+Cl = 2HCl+S
৪. ধনাত্মক মৌলের অপসারণ : 2Cu 2 O +O 2 = 4CuO
৫. যোজ্যতা বৃদ্ধি : 2FeCl 2 +Cl 2 = 2FeCl3
(Fe এর যোজনী 2 থেকে 3 হয়)
৬. ইলেক্ট্রন দান : Fe2+ -e - → Fe3+
★বিজারণে ঘটে :
১. O 2 অপসারণ : CuO+H 2 O = Cu+H 2 O
২. তড়িৎ ঋণাত্মক মৌল/মূলক অপসারণ :
2FeCl 3 +H 2 = 2FeCl 2+2HCl
৩. ঋণাত্মক মূলক সংযোজন : HgCl 2+Hg =Hg2 Cl2
৪. যোজ্যতা হ্রাস : 2FeCl 3 +H 2 =2FeCl 2 +2HCl
(Fe এর যোজনী 3 থেকে 2 হয়)
৫. ইলেক্ট্রন দান : Cl+e - → Cl -

★★★
★ জারক অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়।
★ বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়।
★ জারক পদার্থে সর্বদা অক্সিজেন থাকা আবশ্যক নয়।
★ জারক হিসেবে হ্যালোজেনসমূহকে নিম্নরূপে সাজানো যায়-
F 2>Cl 2 >Br 2 >I 2
★ বিজারক হিসেবে হ্যালোজেনসমূহকে নিম্নরূপে সাজনো যায়-
I - >Br ->Cl - >F -
★ পটাশিয়াম ফেরিসায়ানাইড (k 3 [Fe(CN) 6 একটি জারক পদার্থ।
★ পটাশিয়াম পারম্যাঙ্গানেট (KMnO 4 ) একটি শক্তিশালী জারক।
★ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশনে কোন নির্দেশক প্রয়োজন হয় না।
★ক্লোরিনের জারণ সংখ্যা সব সময় -1 হয়
★ মুক্ত অবস্থায় মৌলের যোজনী শূণ্য।
জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী :
যে ক্ষেত্রে প্রযোজ্য বিবরণ
১. মৌল মৌলের পরমাণুর জারণ সংখ্যা শূণ্য।
যেমন, ধাতু, H 2 , Cl2 , Fe, Cu ইত্যাদি
২. এক পারমাণবিক আয়ন জারণ সংখ্যা আয়নের আধানের সমান।
Fe3+ , Fe2+ , Cl -, O 2- আয়নের জারণ সংখ্যা যথাক্রমে +2, +3, -1, -2 । IA
এবং IIA এবং IIIA গ্রুপসমূহের ধাতুর যৌগে ধাতুর পরমাণুর জারণ সংখ্যা এই ধাতুর গ্রুপ নম্বর।
৩. হ্যালোজেন
ক) সকল যৌগে F এর জারণ সংখ্যা -1
খ) হ্যালোজেন এবং O ব্যতীত অন্য যে কোন মৌলের পরমাণুর সাথে গঠিত দ্বিপারমাণবিক যৌগে হ্যালোজেন
পরমাণুর জারণ সংখ্যা -1
গ) কোন হ্যালোজেন পরমাণুর সাথে উপরের পর্যায়ের হ্যালোজেন পরমাণুর জারণ সংখ্যা হবে +1
যেমন, ICl-এ I এর জারণ সংখ্যা +1 এবং Cl এর জারণ সংখ্যা -1
৪. অক্সিজেন
বেশির ভাগ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, তবে পারঅক্সাইডে (যেমন H 2 O 2) -O-O- বন্ধন থাকার ফলে
O পরমাণুর জারণ সংখ্যা -1। এছাড়া F এর
সাথে গঠিত যৌগে O এর জারণ সংখ্যা ধনাত্মক।
৫. হাইড্রোজেন
বেশির ভাগ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। তবে ধাতুর সাথে হাইড্রাইড গঠিত হলে (যেমন NaH) এর
জারণ সংখ্যা হবে -1
৬. যৌগ ও যৌগমূলক
যৌগের কোন অণুতে বা সংকেত এককে সকল পরমাণুর জারণ সংখ্যার যোগফল শূণ্য হবে। তাই যৌগমূলকের ক্ষেত্রে এই যোগফল যৌগমূলকের
আধানের সমান হবে। যৌগ মূলকের আধানকে তার জারণ সংখ্যা ধরা হয়। কিছু মৌলের বিক্রিয়ার পূর্বে ও পরে জারণ সংখ্যা :
মৌল জারণ সংখ্যা বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ার পরে
Cr +6 -3
Fe +2 -3
Fe +3 -2
Mn +7 -2
Cu +2 0

04/07/2017

Repost
বিজারক মনে রাখার সূত্রঃ
"হায় কপাল সাত সকালে আজ কার ফেস দেখতে হলো"
হায় = H₂ , H₂S
কপাল = C
সাত = SO₂
সকালে = SnCl₂
আজ = NH₃
ফেস = FeO , PH₃
দেখতে = ধাতু ও ধাতুর অক্সাইড
হলো = H

03/07/2017

Repost
জারক ও বিজারক উভয় হিসেবে
কাজ করে এমন পদার্থ
মনে রাখার উপায় :
#ফিরে_এলো_সবাই_হেনাকে_নিয়ে
ফিরে : FeSO₄
এলো : O₃
সবাই : SO₂
হেনাকে : H₂O₂, HNO₂
নিয়ে : NO

সহজে শেখো পরিমাণগত রসায়ন---------------------------শেয়ার করে নিজের টাইমলাইনে রাখোMolarity: দ্রবণের প্রতি লিটারে যত মোল দ...
02/07/2017

সহজে শেখো পরিমাণগত রসায়ন
---------------------------শেয়ার করে নিজের টাইমলাইনে রাখো
Molarity: দ্রবণের প্রতি লিটারে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাইই ওই দ্রবণের molarity।
যেমন, কোন V L এর দ্রবনে যদি n mole
দ্রব দ্রবিভূত থাকে তাহলে দ্রবণের
molarity, S=n/V
আর molality??
Molality: প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাইই ওই দ্রবণের molality।
যেমন, m Kg দ্রাবকে যদি n mole দ্রব দ্রবীভূত থাকে তবে দ্রবণের molality হবে,
m=n/m
এইবার আসা যাক কনভার্সনে।
এইটার জন্য আমাদের দ্রবণের molarity বা molality জানার সাথে সাথে ঘনত্ব অবশ্যই জানা থাকতে হবে!
উদাহরণ ১ঃ 0.0028M NaOH দ্রবণের ঘনমাত্রা molality তে কত হবে?
দ্রবণের ঘনত্ব 1.12gm/mL।
প্রথমেই দেখে নেই আমাদের আসলে কি কি জানা দরকার molality বের করতে হলে।
দ্রবের মোল সংখ্যা আর দ্রাবকের ভর, তাইনা?
তো চলো দেখি বের করা যায় কিনা!
এইবার দেখে নেই যে আমাদের দ্রবণের প্রতি লিটারে কতটুক পরিমাণ (ভর) দ্রব আছে।
দেখা যায়, প্রতি লিটারে NaOH আছে 0.0028mole অর্থাৎ (0.0028x40) বা 0.112gm।
এইবার কিছু ঐকিক নিয়ম,
1mL দ্রবণের ভর 1.12gm [ঘনত্বের সংজ্ঞা থেকে]
সুতরাং 1L বা 1000mL দ্রবণের ভর (1.12x1000)gm=1120gm
কিন্তু প্রতি লিটার দ্রবনে দ্রবের ভর হল 0.112gm
সুতরাং প্রতি লিটার দ্রবণের
দ্রাবকের ভর= (1120-0.112)gm =1119.888gm =1.119888Kg
তাহলে molality দাঁড়াচ্ছে,
m=দ্রবের মোল সংখ্যা/দ্রাবকের ভর (Kg) =2.5x10^-3m (ans)
উদাহরণ ২ঃ 2.5x10^-3m NaOH দ্রবণের ঘনমাত্রা molarity তে কত হবে?
দ্রবণের ঘনত্ব 1.12gm/mL।
এই ক্ষেত্রেও দেখে নেই আমাদের কি কি জানা লাগবে,
মোল সংখ্যা আর দ্রবণের আয়তন।
তো শুরু করা যাক।
দেখে নেই প্রতি কেজি দ্রাবকে কতটুক (ভর) দ্রব আছে।
দেখা যায়, 1Kg দ্রাবকের দ্রব আছে 2.5x10^-3mole অর্থাৎ (2.5x10^-3x40)g
m=0.1gm
অর্থাৎ 1Kg দ্রাবক ওয়ালা দ্রবণের
ভর= (1000+0.1)gm =1000.1gm
আয়তন হবে, V=m/ρ =892.95mL=0.89L
আর দ্রবের মোল সংখ্যা=0.1/40=2.5x10^-3mole
তাহলে
molarity=(2.5x10^-3)/0.89=2.8x10^-3M
ঠিক আগের উদাহরণের molarityর সমান!!
কত্ত সহজ!!
এখন no more ভয়!

30/06/2017

Ne অপেক্ষা Na+ এর মধ্যে কোনটির আয়নিক শক্তির মান বেশি এবং কেন ??

===> Ne ও Na+ এর ইলেক্ট্রন বিন্যাস~
10Ne 1s², 2s², 2p⁶
11Na+ 1s², 2s², 2p⁶
কিন্তু উপরোক্ত ইলেক্ট্রন বিন্যাস হতে দেখা যায় যে Ne ও Na+ এর ইলেক্ট্রনিয় কাঠামোগত দিক থেকে একই হলেও Na+ এর নিউক্লিয়ার আধান বেশি হওয়ায় Na+ এর সর্ব বহিস্ত স্থরের প্রতি আকর্ষন বেশি তাই Ne অপেক্ষা Na+ এর আকার ছোটো হয় | সুতরাং বলা যায় যে Ne এর চেয়ে Na+ এর আয়নিকরন শক্তির মান বেশি |

 #টেকনিক    শেয়ার করে নিজের টাইমলাইনে রাখোসম্পূর্ণ মিশ্রনীয় তরল তরল দ্রবণঃ" আপা পাসা পাই, হেনজিনের পা নাই"আপা  ════    ...
30/06/2017

#টেকনিক শেয়ার করে নিজের টাইমলাইনে রাখো
সম্পূর্ণ মিশ্রনীয় তরল তরল দ্রবণঃ
" আপা পাসা পাই, হেনজিনের পা নাই"
আপা ════ আলকোহল+পানি
পাসা ════ পানি+সালফিউরিক এসিড
পাই ════ পানি+ইথানোয়িক এসিড
হেনজিনে ══ হেক্সেন +বেনজিন
পা নাই ════ পানি+নাইট্রিক এসিড
প্রায় অমিশ্রণীয় তরল তরল দ্রবনঃ
"কাকো পাবেন হেক্সেন"
কা ════ কার্বন টেট্রা ক্লোরাইড
কো ════ ক্লোরোফর্ম
পা ════ পারদ
বেন। ════ বেনজিন
হেক্সেন ═══ হেক্সেন
উপরের ৫টি পদার্থের প্রত্যেকের সাথে পানি যোগ করলেই হলো।

Mention করো তোমার  #রোমান্টিক বন্ধুকে।প্রিয় অ্যাকোয়া রেজিয়া,তুই কী জানতি তোকে প্রথম দেখাতেই মনের ইলেকট্রন গুলো তীব্র ...
29/06/2017

Mention করো তোমার #রোমান্টিক বন্ধুকে।
প্রিয় অ্যাকোয়া রেজিয়া,
তুই কী জানতি তোকে প্রথম দেখাতেই মনের ইলেকট্রন গুলো তীব্র বেগে ছোটাছুটি করছিল বিক্রিয়া ঘটানোর অভিপ্রায়ে।দেহের প্রতিটা অণু পরমাণু চাইছিল তাদের অষ্টক পূরণ হোক।কিন্তু তুই যে নিষ্ক্রিয় গ্যাসের ভূমিকা পালন করছিলি।
জানিস তোর সাথে জোরপূর্বক
শক্তিশালী আয়নিক বন্ধন ঘটানোর ইচ্ছা আমার কোন দিনই ছিলনা। আমি কেবল ডাইপোল হয়ে তোর সাথে সমাবস্থান করতে চাই।সমযোজী বন্ধন তৈরী করে তোর সাথে শেয়ার করতে চাই আমার যত সুখ-দুঃখ- ভালবাসা। তুই আমার কাছে ক্যালিফোর্নিয়ামের চেয়ে
দামী।
ক্লোরিনের চেয়ে অধিক আসক্তি তোর প্রতি। তোর ভালবাসার অরবিটে আমি ঘুরতে ঘুরতে বিলীন হয়ে যেতেও রাজি। তুই রাজি থাকলে কার্বন-ডাই-অক্সাইডের মতো ভালবাসার প্রদীপ জ্বালিয়ে নিজেই পুড়ে যাব। বাতাসে পোড়া গন্ধ পেয়ে হাইড্রোকার্বনের কথা ভাবিস না,ঐটা হবে আমার ভষ্মাদেশের সৌরভ। তোর আমার ভালবাসার ফিউশান ঘটিয়ে পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারি। নিউক্লিয়ার বোমার চেয়ে ও শক্তিশালী হবে আমাদের ভালবাসা। ঐ পাড়ার 'সীসা' মাস্তান ক্যাথরেট যৌগ হয়ে প্রেমের ফাঁদে তোকে আবদ্ধ করে রাখতে চায়।ফসফরাসের চেয়েও বহুরূপী আর গ্রাফাইটের মতো পিচ্ছিল ছেলেটা সুযোগ বুঝে সন্নিবেশ বন্ধন ঘটাতে চায়। জেনে রেখ ঐ মাস্তানটা কার্বন মনোক্সাইডের মতো নীরব ঘাতক আর সায়ানাইডের চেয়েও বিষাক্ত।
বোকাটা জানেনা আমাদের সিগমা বন্ধন কতটা মজবুত ও শক্তিশালী।হীরকের বন্ধন আমাদের বন্ধনের কাছে নস্যি।চাইলেই সংকর পোলাটার দুর্বল ভ্যানডার ওয়াল আকর্ষণ ভেঙ্গে চুরমার করে দিতে পারি। আমার গলনাঙ্ক-স্ফুটনাঙ্ক সম্পর্কে উজবুকটার কোন ধারণাই নেই। বাদ দাও অপধাতুটার কথা। আমরা বরং আমাদের প্রেম-বন্ধন একটার উপর আরেকটা সাজিয়ে ফুলারিনের চেয়েও বিশাল প্রেমের নিলয় সাজাই।চলনা, হেসের সূত্রকে সঠিক প্রমাণ করে ভালবাসার কাপলিং বিক্রিয়া ঘটাই।দেখে নিস তোর আমার প্রেমের কেমিস্ট্রি পনের সালের উচ্চমাধ্যমিক রসায়নের চেয়ে হাজারগুণ বিস্তৃত,সাবলিল ও রোমান্টিক হবে। তুই জাস্ট হাইড্রোজেন হয়ে হাত দুটো বাড়িয়ে দে,আমি ক্লোরিন হয়ে হাজার ওয়াটের আলোনিয়েবসে আছি। বিস্ফোরণ হবে,ভালবাসার বিস্ফোরণ।

-------- ইতি
তোর অক্সিজেন

Address

Sadek Khan Road, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801752715016

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aftab HSC English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category