Online Arabic With Madina Series-OAM

Online Arabic With Madina Series-OAM

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Online Arabic With Madina Series-OAM, Educational Research Center, Uttara, Dhaka.

✅ "আমি কুরআনকে সহজ করে দিয়েছি, কে আছে উপদেশ গ্রহণ করার"
(সূরা ক্বমার ১৭, ২২, ৩২, ও ৪০)

📖 মদীনা বইয়ের মাধ্যমে বাংলা ভাষায় সহজ ও আধুনিক পদ্ধতিতে ধীরে ধীরে কোরআনের গভীরে।
📖 কোরআন রিডিং পড়তে জানা সকল বয়সের নারী–পুরুষের জন্য উন্মুক্ত।

10/03/2026

*রমাদানের শেষ দশ রাত (লাইলাতুল কদরের আমলসমূহ)*

আয়িশা (রঃ) হতে বর্ণিত, 'যখন রমাদানের শেষ দশক আসত, তখন রসূলুল্লাহ (স.) ইবাদতের জন্য জোর প্রস্তুতি নিতেন (তাঁর লুঙ্গি কষে নিতের অথবা শক্তভাবে কোমর বাঁধতেন), রাত্রি জাগরণ করতেন এবং তাঁর পরিবারের সদস্যদের জাগিয়ে তুলতেন। (বুখারী ২০২৪, মুসলিম ১১৭৪, আবু দাউদ ১৩৭৬, তিরমিজী ৭৯৫)

সম্মানীত ভাই/বোনেরা, আসুন রমাদানের শেষ দশটি রাতকে মূল্যায়ন করি। এই রাতগুলো না ঘুমিয়ে, সমস্ত রাত ইবাদতের পরিকল্পনা করি। হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমাদ্বান। সলাত, তিলাওয়াত, বিশুদ্ধ আযকার, ইস্তিগফার, দু'আ, দান-সাদাকা, দ্বীন শিক্ষার মাধ্যমে রাতগুলো কাটাই।

*লাইলাতুল কদরের রাতগুলোর আমলের গাইডলাইনঃ*

১) লাইলাতুল কুদরকে নিশ্চিতভাবে পেতে ১০টি রাতকেই ইবাদতের অন্তর্ভূক্ত করুন।

২) মাগরিব থেকে ফজর পর্যন্ত ইবাদতের অন্তর্ভূক্ত করুন। কারণ এই রাতগুলোর প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ।

৩) অপ্রয়োজনীয় কথা বলা, গীবত করা, অপবাদ দেয়া ও খোটা দেয়া থেকে নিজেকে বিরত রাখুন।

৪) ফেইসবুক, ইউটিউব, টিভি ইত্যাদি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন।

৫) বেশি বেশি কুরআন তিলাওয়াত ও কুরআন অধ্যায়ন করুন।

৬) সাধ্যমত দুই দুই রাক'আত করে নফল সলাত আদায় করুন। দীর্ঘ রুকু ও সিজদা করুন। সিজদায় দু'আ করুন।

রাতের সলাত ১১ রাক'আত হওয়া উত্তম। আয়িশাহ (র.) হতে বর্ণিত, 'রসূল (স.) রমাদান ও রমাদান ছাড়া ১১ রাক'আতের বেশি রাতের সলাত পড়তেন না।' বুখারী ১১৪৭, মুসলিম ৭৩৮

তবে ১১ রাক'আতের অধিক পড়া বৈধ। ইবনু উমর (র.) হতে বর্ণিত, 'রসূল (স.) বলেছেন, 'রাতের সলাত দুই দুই রাক'আত করে। এরপর যখন তোমাদের কেউ ফজর হওয়ার আশঙ্কা করে, তখন সে এক রাক'আত পড়ে নিবে, যা তার পূর্বের সলাতকে বিতর করে দিবে।' বুখারী ৯৯০, ৯৯২, মুসলিম ৭৪৯

রাতের সলাত হবে দীর্ঘ ও ধীর-স্থির। হুযাইফা ইবনুল ইয়ামান (র.) হতে বলেন, 'এক রাতে নবী (স.)-এর সাথে সলাত পড়লাম। তিনি সূরা বাকারাহ দিয়ে শুরু করলেন। আমি মনে করলাম তিনি ১০০ আয়াতে রুকু করবেন, কিন্তু তিনি চালিয়ে গেলেন। আমি ভাবলাম তিনি হয়ত পুরো সূরাই এক রাক'আতে পড়বেন। তারপর তিনি সূরা নিসা পড়লেন। এরপর সূরা আলি ইমরান শুরু করে পড়লেন। তিনি ধীরে ধীরে তিলাওয়াত করছিলেন। যখন তসবীহের আয়াত আসত, তিনি তাসবীহ পড়তেন। যখন কোন কিছু চাওয়ার আয়াত আসত, তিনি আল্লাহর কাছে চাইতেন। যখন আশ্রয় চাওয়ার আয়াত আসত, তিনি আল্লাহর নিকট আশ্রয় চাইতেন।' মুসলিম ৭৭২

৭) প্রতি রাতে কিছু সাদাকাহ করুন।

৮) মাগরিবের পর থেকে কাজ ও অন্যান্য আমলের পাশাপাশি তাসবিহ্ পাঠ অব্যাহত রাখুন।

ক) রসুলুল্লহ (সঃ) আয়িশা (রঃ) কে নিচের দু'আটি ক্বদরের রাতে বেশী বেশী পড়তে বলেছিলেন। (তিরমিজি-২৭৮৯)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي / عَنَّا

খ) নিচের দু'আটি ১০০ বার পড়লে ১০জন দাস মুক্ত করার ছওয়াব, ১০০ নেকী, ১০০ পাপ মোচন, ঐ দিন শয়তানের হাত হতে রক্ষা এবং ঐ দিন তার চেয়ে বেশী ছওয়াব কেউ অর্জন করতে পারে না। (বুখারী, মুসলিম, মিশকাত-২৩০২)

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.

গ) নিচের দু'আটি পাঠ করলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়।

اللهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيْرًا سُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلَ.

ঘ) নিচের দু'আটি ১০০ বার পাঠ করলে সাগরের ফেনা পরিমান পাপও ক্ষমা করা হবে। (বুখারী, মুসলিম, মিশকাত - ২২৯৫)

سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ

ঙ) দু'টি কালিমা উচ্চারণে হালকা, মীযানে অত্যন্ত ভারী এবং আল্লাহর নিকট অতীব প্রিয়। (বুখারী, মুসলিম, মিশকাত - ২২৯৮)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ .

চ) ১০০ বার পাঠ করলে ঐ ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশী নেকীর অধিকারী হবে। (বুখারী, মুসলিম, মিশকাত - ২২৯৭)

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

৯। বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন এবং নিজের, পরিবারের ও উম্মার জন্য দু'আ করুন।

ক) ইস্তিগফারের সবচেয়ে ছোট দু'আ। (মুসলিম ২৭০২)

أَسْتَغْفِرُ اللهَ

খ) ইস্তিগফারের আরেকটি দু'আ। (বুখারী ৬৩০৭, মুসলিম ২৭০২, তিরমিযী ৩৫৩৩)

أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوْبُ إِلَيْهِ

গ) ইস্তিগফারের আরেকটি দু'আ। (আবু দাউদ ১৫১৬)

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

ঘ) যে ব্যক্তি এই দু'আটি পাঠ করবে তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (আবু দাউদ ১৫১৭)

أَسْتَغْفِرُ اللهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ

ঙ) সাইয়াদুল ইস্তগফারঃ যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধাবেলা এটি (সায়্যিদুল ইস্তিগফার) অর্থ বুঝে বিশ্বাস সহকারে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে। (বুখারী ৬৩০৬)

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ.

১০। অন্য ভাই-বোনদের মাঝে লাইলাতুল ক্বদরের দাওয়াতি কাজ করে নিজের সওয়াবকে অনেকগুন বাড়িয়ে নিন।

22/02/2026

আবু হুরাইরা (রা.)‑এর বর্ণিত,
আমি রাসূলুল্লাহ ﷺ‑কে বলতে শুনেছি: ☘️আল্লাহর কসম! আমি প্রতিদিন আল্লাহর কাছে ইস্তেগফার করি এবং তাঁর দিকে তাওবা করি সত্তর বারেরও বেশি☘️
____বুখারী : ৬৩০৭

🗒️ প্রতিদিন ৭০+ বার
" اَسۡتَغۡفِرُ اللّٰهَ " আসতাগফিরুল্লহ"
🗒️ অর্থ " আমি আল্লাহর কাছে ক্ষমা চাই"

🏝️ জাযাকুমুল্লহু খইর 🏝️

22/01/2026

আর মাত্র কয়েক ঘন্টা🚀 বাকি
❓কখনও কি ভেবেছেন?
কুরআন শুধুই পড়ার জন্য, নাকি বোঝার ও মানার জন্য?
আল্লাহ তাআ’লা কুরআন নাযিল করেছেন আমাদের জীবন বদলানোর জন্য। 📖✨
কুরআন হলো—
🌿 হুদা (পথনির্দেশ)
🌟 নূর (আলো)
💊 শিফা (আরোগ্য)
⚖️ ফুরকান (সত্য-মিথ্যার পার্থক্যকারী)

👉 তাই কুরআন বুঝে পড়া বিলাসিতা নয়—এটা দায়িত্ব।
🤔 কুরআন বোঝা কি খুব কঠিন?

না! আল্লাহ নিজেই বলেছেন—আমাদের বোঝার জন্য তিনি কুরআনকে সহজ করেছেন এবং আরবি ভাষায় নাযিল করেছেন। (রেফারেন্স পিন কমেন্টে)

তাহলে বলুন তো—
আমরা যদি বলি “কুরআন বোঝা কঠিন”,
তাহলে কি তা আল্লাহর কথার বিরোধিতা নয়?

🎓 তাই শুরু হোক কুরআনের ভাষা শেখার যাত্রা—

সর্বাপেক্ষা সহজ, আধুনিক ও বিশ্বে বহুল ব্যবহৃত
মদীনা বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি (মদীনা বই) অনুসরণে—
“এসো সহজে কুরআন বুঝতে শিখি কোর্স” – ৫ খণ্ডের সিরিজ।

🎁রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি
🎁ফেব্রুয়ারি ও রমাদান মাস সম্পূর্ণ ফ্রি (মদীনা বুক–১)।
⏳ বুক ২–৫: আনুমানিক ১ বছর।
💻 ক্লাস হবে জুম অ্যাপে (লাইভ ক্লাস)
🖇️ OAM গ্রুপ লিংক পিন কমেন্টে।

🎁 অফার-পরবর্তী সুবিধা:
☘️ যদি কেউ আর্থিকভাবে দুর্বল হন—তার জন্য আংশিক ফি সুবিধা।
☘️ আর কেউ যদি অতি দরিদ্র হন—তার জন্য কোর্সটি সম্পূর্ণ ফ্রি।

🗒️বিস্তারিত জানতে পোষ্টারে থাকা নাম্বারে টেক্সট করুন☘️

✅বি: দ্র: সম্পূর্ণ নতুন পেজ। ফলোয়ার কম দেখে কেউ ভাববেন না এটা ফেইক। ইন শা আল্লাহ এক টাকাও অগ্রীম নেয়া হবে না ।

20/01/2026

*আপনি হয় কুরআনের শিক্ষক হন, না হয় কুরআনের ছাত্র হন, না হয় কুরআনের সাহায্যকারী হন।*

কিন্তু কেন?

রসূলুল্লাহ (স.) বলেছেনঃ

১। "তোমাদের মধ্যে সে-ই শ্রেষ্ঠ যে নিজে কুরআন শেখে ও অন্যকে শেখায়।" বুখারী ৫০২৭

২। "আল্লাহ যার মঙ্গল চান, তিনি তাকে দ্বীনের জ্ঞান দান করেন।" বুখারী ৩১১৬, মুসলিম ১০৩৭

৩। "যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বের হয় সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় আছে বলে গণ্য হয়।" তারগীব আত-তারহীব ৮৮

৪। "ফিরিশতাগণ ত্বলিবে ইলমের জন্য তার কাজে প্রসন্ন হয়ে নিজেদের ডানাগুলো বিছিয়ে দেন।" আবু দাউদ ৩৬৪১

৫। "আলেমের মর্যাদা আবেদের উপর ঠিক সেই রূপ, যেরূপ আমার মর্যাদা তোমাদের উপর। নিশ্চয়ই আল্লাহ, তাঁর ফিরিশতাকুল, আসমান ও যমীনের সকল বাসিন্দা এমনকি গর্তের পিপিলিকা ও (পানির মধ্যের) মাছ পর্যন্ত মানবমন্ডলীর শিক্ষকদের (কুরআন ও হাদীসের শিক্ষকদের) জন্য মঙ্গল কামনা ও দু'আ করেন।" তিরমিযী ২৬৮৫

17/01/2026

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে।
শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।
স্বামী চা’য়ে চুমুক দিয়ে বিরক্ত হয়ে বলছে, “নাহ, এখনও তুমি মা’র মত চা বানাতে শিখলে না। কতবার বললাম মা’র কাছ থেকে দেখো কতখানি লিকার দিতে হয়।
মা! ওকে দেখিয়ে দিয়েন তো কীভাবে চা বানাতে হয়।”
☞ এ হচ্ছে “লুমাযাহ।
🛑 এরা সুযোগ পেলেই মানুষের মুখের উপর তার বদনাম করে।
🛑কারও কোনো দোষ ধরার সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না।
🛑 সারাদিন একে ধমকানো, ওকে খোঁচা মারা, একে গালি দেওয়া, ওকে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে এদের স্বভাব।
🛑এদের নিজেদের দোষের কোনো শেষ নেই।
নিজের দোষ ঢাকার জন্য এরা সবসময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে।

🛑 এদের জিভ হচ্ছে একটা “ধারালোঅস্ত্র।”
এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয় ক্ষতবিক্ষত করতে থাকে

🛑আত্মীয় বেড়াতে এসেছে।
গল্প করার ফাঁকে জিজ্ঞেস করলো, “আপনার মেয়ে কেমন আছে? ওর বাচ্চাগুলো ভালো আছে?”
মা উত্তর দিলেন, “গত সপ্তাহে শুনলাম ওরা অসুস্থ। দেখি শুক্রবারে ফোন করলে বুঝতে পারবো কী অবস্থা?”
আত্মীয় অবাক হয়ে বললেন, “শুক্রবারে?
আপনার মেয়ে প্রতিদিন আপনাকে ফোন করে না?
আর আমার মেয়ে প্রতিদিন সকালে ফোন করে সবার আগে আমার খোঁজ নেয়।
আপনি এত কষ্ট করে মেয়ে বড় করে বিয়ে দিলেন, আর মেয়েটা আপনাকে দিনে একটা ফোনও করতে পারে না!”
মা আমতা আমতা করে বললেন, “না, না, ব্যাপারটা সেরকম না।
ও ঘর-সংসার, চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে।
প্রতিদিন কি আর ফোনে কথা বলা যায়?”
আত্মীয় তার নিজের মেয়ের সাথে আরও কিছু তুলনা করে চলে গেলেন।
তারপর মা সারাদিন ‘বিষণ্ণতায় ভুগলেন’ আর বাবা’র কাছে অভিযোগ করতে থাকলেন,
“দিনে একটা ফোনও করতে পারে না! এই মেয়ের জন্য আমি রক্ত পানি করেছি?
কেন একে আমি নয় মাস পেটে ধরেছি?
নিজের বাবা-মা’র থেকে ওর সংসার আজ বেশি বড় হয়ে গেলো?”
হাঁ, ☞ সেই আত্মীয় হচ্ছে “হুমাযাহ।

🛑 এরা মানুষে-মানুষে সম্পর্ক বিষিয়ে দিতে পেশাদারি দক্ষতা অর্জন করেছে।

🛑এদের বিষাক্ত জিভের ছোবলে সুখী পরিবারের মধ্যেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
🌋🪚🌋

এবার আসুন জেনে নেই হুমাযাতিল লুমাযাহ কারা?
জি তারা হচ্ছে এমন এক ধরনের মানুষ,
• যে অন্যকে তুচ্ছ, তাচ্ছিল্য করে।
• মানুষের দিকে তাচ্ছিল্য ভরে আঙ্গুল দেখায়।
• চোখের ইশারা করে ব্যাঙ্গ করে।
• কারও চরিত্রের কোনো দিক নিয়ে ব্যঙ্গ করে।
• কারও মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে।
• কারও পেছনে তার দোষ বলে বেড়ায়।
• এর নামে ওর কাছে কথা লাগায়।
এটা তারা একবার দুইবার করে না।
এমন করে তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।

এরা হচ্ছে হুমাজাতিল লুমাযাহ্।
এদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা।
— আল্লাহুম্মাগ-ফিরলী।

🛑 মোটকথা লুমাযাহ হলো
কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, “আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না। আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই। আমি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলি।”

সব মহলে ঠোটকাটা 👄স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন! ইসলাম ধর্মে এটাকেই “লুমাযাহ” বলা হয়।

আল্লাহ্‌ এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন ‘সূরা হুমাজাহ’ তে। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন। হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।🤲

▪️সংগৃহীত

17/01/2026

*কুরআন বুঝতে শেখার গুরুত্ব ও উপায়*

আপনি নিশ্চয়ই জানেন, আল্লাহ (সুবা.) বলেছেন, "আমি যাদেরকে কিতাব (কুরআন) দান করেছি, (তাদের মধ্যে) যারা ইহার হক্ক আদায় করে তিলাওয়াত করে, তারাই ইহার উপর ঈমান আনে।" বাকারাহ ২:১২১

রসুল (স.) বলেছেন, 'কুরআন (প্রত্যেকের জন্য) সুপারিশকারী হবে, হয় তোমার পক্ষে অথবা বিপক্ষে।' মুসলিম ২২৩

কুরআনুল কারীম কখন আপনার পক্ষের সুপারিশকারী হবে আর কখন হবে বিপক্ষের সুপারিশকারী? আপনি যদি কুরআনের হকগুলো পূরণ করেন, তবেই আপনি কেবল আশা করতে পারেন যে কুরআন আপনার পক্ষে হবে। আর আপনি যদি হকগুলো পূরণ না করেন, তবে কিভাবে আপনি আশা করতে পারেন যে কুরআন আপনার পক্ষে হবে! বিপক্ষের হবে এটাইতো স্বাভাবিক। আল্লাহই সবকিছু ভাল জানেন।

*কুরআনের হকগুলো কি কি?*

কুরআনের প্রথম হক হলো ইহার উপর ঈমান আনা অর্থাৎ বিশ্বাস করতে হবে যে, কুরআন আল্লাহর কথা যার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ শতভাগ সঠিক, তাতে তা বুঝে আসুক আর না আসুক।

*ঈমানের পর কুরআনের চারটি ব্যবহারিক হক রয়েছে।*

সেগুলো হল-

১। কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শেখা (To read properly)

২। কুরআন সঠিকভাবে বুঝতে শেখা (To understand properly)

৩। কুরআন থেকে প্রাপ্ত জ্ঞান অনুযায়ী আমল করা (To apply properly)

৪। কুরআন থেকে প্রাপ্ত জ্ঞান অন্যকে জানানো (To share properly)

*১। কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে হবেঃ*

আল্লাহ্ সুবাহানাল্লাহ্ সূরা মুযাম্মিলের ৪নং আয়াতে বলেন, "স্পষ্ট ও সুন্দর ভাবে কুরআন তিলাওয়াত কর।" তাই পরিবারের সকলে মিলে যিনি চমৎকারভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন, তার কাছে কুরআন তিলাওয়াত শিখতে হবে। ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে মিশারি আল আফাসি বা মিনশাওয়ির মত আন্তর্জাতিক মানের ক্বারীদের কন্ঠের সাথে বার বার কন্ঠ মিলিয়ে চর্চা করে উচ্চারণ ঠিক করে নিতে হবে।

*২। কুরআন সঠিকভাবে বুঝতে হবেঃ*

আল্লাহ্ সুবাহানাল্লাহ্ সূরা কুমারের ১৭, ২২, ৩২ ও ৪০নং আয়াতে বলেন, "আমি কুরআনকে সহজ করে দিয়েছি, কে আছে উপদেশ গ্রহণ করার।" এভাবে কুরআনের বিভিন্ন জায়গায় কুরআন বুঝার গুরুত্ব দেয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বলা হয়েছে "তোমরা কি কুরআন নিয়ে চিন্তা গবেষণা করোনা?" তাই কুরআন সঠিকভাবে বুঝতে হবে, তা নিয়ে চিন্তা ও গবেষণা করতে হবে। কুরআনের অনুবাদ ও তাফসির পড়তে হবে। তবে কুরআনের প্রকৃত স্বাদ পেতে হলে এবং আল্লাহর কথাকে আল্লাহর ভাষায়ই বুঝতে হলে, কুরআনের ভাষা ভালভাবে বুঝতেই হবে।

*৩। কুরআন থেকে প্রাপ্ত জ্ঞান অনুযায়ী আমল করতে হবেঃ*

আল্লাহ্ সুবাহানাল্লাহ্ সূরা যারিয়াতের ৫৬নং আয়াতে বলেন, "আমি জ্বীন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য।"

আর রসূল (স.) বিদায় হজ্জের ভাষণে বলেন, "আমি তোমাদের মাঝে দু'টি জিনিস রেখে যাচ্ছি, ঐ দু'টি জিনিস আঁকড়ে ধরলে তোমরা কখনও পথভ্রষ্ট হবে না, আর তা হল কুরআন ও রসূলের সুন্নাহ।" মুয়াত্তায়ে মালেক ১৫৯৪, মিশকাতুল মাসাবীহ - ১৮৬

অর্থাৎ আমাদের ইবাদত, ব্যক্তি জীবন, সামাজিক জীবনের সকল কাজ বা আমল হতে হবে কুরআন ও সহীহ হাদীস অনুযায়ী।

*৪। কুরআন থেকে প্রাপ্ত জ্ঞান অন্যকে জানাতে হবেঃ*

আল্লাহ্ সুবাহানাল্লাহ্ সূরা মায়েদার ৬৭নং আয়াতে বলেন, "তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে, তা পৌঁছে দাও।"

আর রসূল (স.) বলেন, "আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছে দাও।" বুখারী ৩৪৬১

অর্থাৎ কুরআন ও সহীহ হাদীস থেকে প্রাপ্ত জ্ঞানকে যারা জানেনা তাদের কাছে পৌঁছে দিতে হবে। সহীহ হাদীস হল কুরআনেরই ব্যাখ্যা।

কুরআনের ভাষা ভালভাবে বুঝতে হলে, একটি সহজ এবং আধুনিক পদ্ধতি দরকার। বর্তমান বিশ্বে কুরআন বোঝার ক্ষেত্রে বহুল ব্যবহৃত, আধুনিক, সর্বাপেক্ষা সহজ ও মদিনা বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত পদ্ধতি হল ডঃ ফা আব্দুর রহিমের 'দুরুসুল লুগাতিল আরবিয়াতি লিগইরিন নাতিকীনা বিহা' যা সংক্ষেপে 'মদিনা বই' বলে পরিচিত। আর সেই মদিনা বইয়ের পরিপূর্ণ আরবিকে ঠিক রেখে, সাথে বাংলা ব্যাখ্যা, অনুবাদ ও উত্তরপত্র সংযোজন করে, বাংলা ভাষার ছাত্র-ছাত্রীসহ সকলের খেদমতে এ,কে,এম নজরুল ইসলাম স্যারের সংকলিত 'এসো সহজে কুরআন বুঝতে শিখি' এর ৫ খন্ডের সিরিজ। হে আল্লাহ্! ডঃ ফা আব্দুর রহিমকে এবং এ,কে,এম নজরুল ইসলাম স্যারকে উত্তম পুরস্কার দান করুন এবং উনাদের এই প্রচেষ্টাকেও কবুল করুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Uttara
Dhaka
1230