12/06/2026
“If you do what you’ve always done, you’ll get what you’ve always gotten.”
"আপনি যদি সবসময় একই কাজ করেন, তাহলে একই ফল পাবেন।"
- Tony Robbins
Invest in your skills Unlock your future
12/06/2026
“If you do what you’ve always done, you’ll get what you’ve always gotten.”
"আপনি যদি সবসময় একই কাজ করেন, তাহলে একই ফল পাবেন।"
- Tony Robbins
10/06/2026
গৃহিণী থেকে সফল ভিডিও এডিটর: তানজিনা বেগমের অনুপ্রেরণার গল্প
দুই কন্যাসন্তানের জননী ও গৃহিণী তানজিনা বেগম অধ্যবসায়, পরিশ্রম এবং শেখার আগ্রহকে কাজে লাগিয়ে ডিজিটাল দক্ষতার জগতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। ডিজিটাল মার্কেটিং দিয়ে তার যাত্রা শুরু হলেও পরবর্তীতে ভিডিও এডিটিংয়ে নিজের দক্ষতা বিকাশের মাধ্যমে তিনি নতুন পরিচয় গড়ে তুলেছেন।
তবে তার এই পথচলা মোটেও সহজ ছিল না। সংসার, সন্তানদের দেখাশোনা এবং পারিবারিক নানা দায়িত্বের পাশাপাশি তাকে নিজের শেখার সময় বের করতে হয়েছে। প্রশিক্ষণ চলাকালে বিভিন্ন কারণে নিয়মিত লাইভ ক্লাসে অংশ নিতে না পারলেও তিনি রেকর্ডেড ক্লাস দেখে শেখা চালিয়ে যান। কাজের জন্য একাধিক চেষ্টা করেও শুরুতে সফলতা না পেলেও তিনি হতাশ না হয়ে নিজেকে আরও দক্ষ করে তোলার পথে এগিয়ে যান।
ICTBangla- তে "AI Content Creation with Capcut " কোর্সে প্রশিক্ষণ গ্রহণের সময় তিনি নিয়মিত অনুশীলন ও অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সেরা পারফরমারদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন। পাশাপাশি তিনি Best Performer Award এবং Completion Certificate লাভ করেন।
তার এই সাফল্যের ধারাবাহিকতায় তিনি ইন্টার্নশিপের সুযোগ পান এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে দক্ষতার স্বীকৃতি হিসেবে সাপোর্ট টিম মেম্বার হিসেবে কাজ করার সুযোগ লাভ করেন।
তানজিনা বেগমের এই অর্জন প্রমাণ করে যে, দৃঢ় সংকল্প, পরিশ্রম এবং পরিবারের সমর্থন থাকলে একজন গৃহিণীও প্রযুক্তিনির্ভর পেশায় সফলভাবে নিজের অবস্থান তৈরি করতে পারেন।
07/06/2026
“Commit yourself to lifelong learning.”
সারাজীবন শেখার প্রতি নিজেকে উৎসর্গ করুন।
- Brian Tracy
03/06/2026
“Skills are cheap. Passion is priceless.”
স্কিল সহজলভ্য, কিন্তু আগ্রহ অমূল্য।
- Gary Vaynerchuk
25/05/2026
প্রধান শিক্ষিকা থেকে ডিজিটাল উদ্যোক্তা: জ্যাসিকারের অনুপ্রেরণামূলক সফলতার গল্প।
বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্ম শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল হওয়ার এক শক্তিশালী সুযোগ। সেই সম্ভাবনাকেই কাজে লাগিয়ে সফলতার অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন “Recipes by Savaira's Mom & Vlog” পেজের উদ্যোক্তা জ্যাসিকা।
একসময় তিনি একজন প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করতেন। শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতা থাকলেও তার ভেতরে সবসময়ই ছিল নতুন কিছু শেখার এবং সৃজনশীল কাজ করার আগ্রহ। সেই আগ্রহ থেকেই ২০২৩ সালে শখের বসে রান্নার ব্লগিং ভিডিও তৈরি শুরু করেন এবং ফেসবুকে নিজের পেজ “Recipes by Savaira's Mom & Vlog” চালু করেন।
শুরুর পথটা সহজ ছিল না। তবে নিয়মিত কাজ, ধৈর্য এবং শেখার প্রবল ইচ্ছা তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। রান্নার ভিডিও, লাইফস্টাইল কনটেন্ট এবং সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়েই তার পেজ দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২৪ সালের মধ্যেই তিনি ফেসবুকের বিভিন্ন ধরনের মনিটাইজেশন সুবিধা অর্জন করেন এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে আয় করতেও সক্ষম হন।
জ্যাসিকা বিশ্বাস করেন, “নতুন কিছু শেখার কোনো বিকল্প নেই।” এই বিশ্বাস থেকেই ২০২৫ সালে ফেসবুক স্ক্রল করতে গিয়ে তিনি আইসিটি বাংলার একটি বিজ্ঞাপন দেখতে পান। এরপর তিনি আইসিটি বাংলার ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সে যুক্ত হন, যেখানে তিনি ভিডিও এডিটিং, কনটেন্ট প্রেজেন্টেশন এবং ডিজিটাল ব্র্যান্ডিং সম্পর্কে আরও দক্ষতা অর্জন করেন।
তার মতে, আইসিটি বাংলার পুরো টিম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে এবং বিশেষভাবে তাদের সাপোর্ট ক্লাসগুলো তাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। শুধু প্রযুক্তিগত জ্ঞানই নয়, একটি ক্লাস কীভাবে সুন্দরভাবে পরিচালনা করতে হয়, শিক্ষার্থীদের সঙ্গে কীভাবে কার্যকর যোগাযোগ রাখতে হয়—এসব বাস্তব অভিজ্ঞতাও তিনি এই কোর্স থেকেই শিখেছেন।
এই শেখাকে কাজে লাগিয়ে জ্যাসিকা পরবর্তীতে নিজেই নারীদের জন্য ব্লগিং কোর্স চালু করার সিদ্ধান্ত নেন। তার কোর্সের অন্যতম বিশেষ দিক হলো—এখানে শুধুমাত্র নারীরাই অংশগ্রহণ করতে পারেন। নারীদের দক্ষ ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে তিনি ইতোমধ্যে ১০৫ জন নারীকে রান্নার ব্লগিং, ভিডিও তৈরি এবং অনলাইন কাজের প্রশিক্ষণ দিয়েছেন।
বর্তমানে তিনি নিজেও নিয়মিত রান্নার ব্লগিং ভিডিও তৈরি করছেন এবং নিজের পেজের মাধ্যমে মনিটাইজেশন থেকে আয় করছেন। চাকরি, সংসার এবং নিজের অনলাইন কাজ—সবকিছু সামলে সফলভাবে কোর্স পরিচালনা করে জ্যাসিকা এখন অনেক নারীর জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
তিনি বিশ্বাস করেন, ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা থাকলে যেকোনো নারী নিজের অবস্থান থেকেই সফল হতে পারেন। তার এই সাফল্যে আইসিটি বাংলা গর্বিত।
24/05/2026
“I always did something I was a little not ready to do.”
"আমি সবসময় এমন কাজ করেছি, যার জন্য আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না।"
-Marissa Mayer
21/05/2026
সেলসম্যান থেকে ভিডিও এডিটর ও মেন্টর: মেধা ও পরিশ্রমে বদলে যাওয়া এক তরুণের গল্প
বর্তমান সময়ের ডিজিটাল দুনিয়ায় দক্ষতা অর্জনের মাধ্যমে অনেক তরুণ নিজেদের ক্যারিয়ার নতুনভাবে গড়ে তুলছেন। তেমনি একজন উদ্যমী তরুণ হলেন মোঃ তাশিব হাসান মিতুল। পেশাগত জীবনে তিনি একজন সেলস ও মার্কেটিং কর্মকর্তা হলেও, স্বপ্ন দেখতেন কনটেন্ট ক্রিয়েশন এবং ভিডিও এডিটিং জগতে নিজের একটি পরিচয় তৈরি করার।
মোঃ তাহসিব হাসান মিতুল বর্তমানে কেবি পেট্রোকেমিক্যালস লিমিটেড (সেনা লুব্রিক্যান্টস), যা সেনা কল্যাণ সংস্থার একটি জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান, সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) হিসেবে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি তিনি সবসময় নতুন কিছু শেখার আগ্রহ পোষণ করতেন। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েশন ও ভিডিও এডিটিংয়ের প্রতি তার আগ্রহ ধীরে ধীরে তাকে নতুন এক যাত্রার দিকে নিয়ে যায়।
ভিডিও এডিটিং শেখার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন কোর্স খুঁজতে গিয়ে তিনি ICT Bangla এবং নাইমুল ইসলাম ভাইয়ের বিজ্ঞাপন দেখতে পান। তিনি নিজেকে আরও দক্ষ করে তুলতে ICT Bangla-এর কোর্সে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
ICT Bangla-এর “NextGen All in One Video Editing Master Course” এবং “AI Content Creation with CapCut” কোর্সে অংশগ্রহণের মাধ্যমে তিনি ভিডিও এডিটিংয়ের বিভিন্ন আধুনিক টেকনিক আয়ত্ত করেন।
শুধু দক্ষতা অর্জনেই থেমে থাকেননি মিতুল। বর্তমানে তিনি ICT Bangla-এর একজন Support Mentor হিসেবেও কাজ করছেন। নতুন শিক্ষার্থীদের ভিডিও এডিটিং শেখাতে এবং বিভিন্ন সমস্যার সমাধান দিতে তিনি নিয়মিত সহায়তা করে যাচ্ছেন। তার এই অবদান ইতোমধ্যেই অনেক শিক্ষার্থীর কাছে প্রশংসিত হয়েছে।
একইসঙ্গে তিনি পরিচালনা করছেন একটি ভার্চুয়াল রিমোট এজেন্সি, যেখানে ICT Bangla-এর শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ক্লায়েন্টের জন্য ভিডিও এডিটিং সেবা প্রদান করা হয়। ইতোমধ্যে তিনি ৫০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছেন।
ডকুমেন্টারি ভিডিও এডিটিং, কমার্শিয়াল অ্যাডস, প্রোমোশনাল ভিডিও, টকিং হেড ভিডিও এবং সোশ্যাল মিডিয়া রিলস/শর্টস এডিটিং—এসব ক্ষেত্রেই তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।
একসময় শুধুই একজন সাধারণ সেলসম্যান হিসেবে যাত্রা শুরু করা মিতুল আজ পরিণত হয়েছেন একজন সফল ভিডিও এডিটর, সাপোর্ট মেন্টর এবং উদ্যোক্তায়। তার এই পথচলা প্রমাণ করে—সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম এবং শেখার আগ্রহ থাকলে যেকোনো স্বপ্নই বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
20/05/2026
“AI is the new electricity.”
AI হলো নতুন বিদ্যুৎ।
-Andrew Ng
18/05/2026
আজকে AI দিয়ে পড়া মানে cheating না — এটা হলো smart হওয়া।
আগে কোনো topic বুঝতে না পারলে? বই খুলতাম, Google করতাম, teacher-এর কাছে যেতাম। AI এখন সেই কাজটাই করে — শুধু আরও fast, আরও personalized।সবচেয়ে বড় সুবিধা?
রাত ৩টায় পড়তে বসে আটকে গেলেও AI বিরক্ত হবে না।
একই প্রশ্ন ১০ বার করলেও judge করবে না।
আপনার pace-এ, আপনার ভাষায় explain করবে।কিন্তু একটা কথা মাথায় রাখুন —Exam hall-এ AI যাবে না।
Interview-এ AI কথা বলবে না।
আর আপনার career AI গড়ে দেবে না।AI হলো আপনার study partner — replacement না।তাই AI-কে shortcut হিসেবে না দেখে, নিজের learning-কে আরও strong করার weapon হিসেবে use করুন।
যে topic কঠিন লাগছে, সেটা clear করুন।
নিজের ভুলগুলো ধরুন।
Knowledge আরও deep করুন।সঠিকভাবে use করলে AI distraction না —
এটা আপনার সবচেয়ে powerful study tool। 🚀
📌 Student-দের জন্য কাজের ১৫টি AI tool-এর list কমেন্টে দেওয়া আছে। একবার দেখে নিন!
17/05/2026
“The business plans of the next 10,000 startups are easy: Take X and add AI.”
"আগামী দিনের ব্যবসার সহজ সূত্র—যেকোনো কিছুর সাথে AI যুক্ত করুন।"
-Kevin Kelly