AIRS - Advanced Institute of Rehabilitation Sciences

AIRS - Advanced Institute of Rehabilitation Sciences

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AIRS - Advanced Institute of Rehabilitation Sciences, Educational Research Center, 5/1B, Muktijoddha Haque Plaza (4th floor), Darus Salam, Section 1, Mirpur, Dhaka.

Advanced Institute of Rehabilitation Sciences (AIRS) provides professional education in Hearing Science, care-giving and rehabilitation, along with comprehensive rehabilitation services for people with Hearing Impairment, and different disabilities.

03/05/2026

শ্রবণ স্বাস্থ্য বিষয়ে আলোচনা করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক (শিক্ষা ও প্রশাসন) ও বোর্ড অফ ডিরেক্টরস্ সদস্য সহকারী অধ্যাপক এস এম তৌফিক আবির, অডিওলজিস্ট মহোদয়।

03/05/2026

আজ রাত ১০ টায় লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন AIRS এর সম্মানিত পরিচালক (শিক্ষা ও প্রশাসন) সহকারী অধ্যাপক এস এম তৌফিক, সিনিয়র অডিওলজিস্ট মহোদয়। আলোচনা করবেন "শ্রবণ প্রতিবন্ধকতা ও মানসিক সুস্থতা" বিষয়ে। চোখ রাখুন, ধন্যবাদ!

মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত নানা জিজ্ঞাসার উত্তর ও সচেতনতা বাড়াতে রেডিও ৯৫.২ FM এর বিশেষ আয়োজন 'Mind Matters' প্রতি রবিবার রাত ১০টায়।

Photos from AIRS - Advanced Institute of Rehabilitation Sciences's post 29/04/2026

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) ও এ্যাডভান্সড ইনস্টিটিউট অফ রিহ্যাবিলিটেশন সাইন্সেস্ (AIRS)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান গতকাল UCB-এর প্রধান কার্যালয়, গুলশান, ঢাকায় অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় UCB-এর ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী সকল গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীগণ AIRS থেকে যে কোনো সেবা গ্রহণে নির্ধারিত ডিসকাউন্ট সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে— শ্রবণ পরীক্ষা, শ্রবণ যন্ত্র, ককলিয়ার ইমপ্লান্ট এবং বিভিন্ন থেরাপি সেবা যেমন: স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও সাইকোথেরাপি।

এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো। বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা ব্যাক্তির স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধী উন্নয়ন, রিহ্যাবিলিটেশন এবং জনসচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অগ্রগামী পদক্ষেপ, যেখানে একটি ব্যাংক প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগে অংশগ্রহণ করলো।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন UCB-এর পক্ষ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা গণ। AIRS-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ডিরেক্টর (একাডেমিক ও এডমিন) জনাব সহকারী অধ্যাপক এস।এম তৌফিক, সিনিয়র অডিওলজিস্ট।

এই মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।

Photos from AIRS - Advanced Institute of Rehabilitation Sciences's post 26/04/2026

ভর্তি পরীক্ষার ফলাফল, অডিওমেট্রি টেকনিশিয়ান কোর্স এর ২য় ব্যাচ (২০২৬-২৭, B) গ্রীষ্মকালীন- Summer সেশন।

সকল শিক্ষার্থী কে অভিনন্দন! 👏👏

Photos from AIRS - Advanced Institute of Rehabilitation Sciences's post 25/04/2026

আজ অডিওমেট্রি টেকনিশিয়ান কোর্স এর ২য় ব্যাচ (২০২৬-২৭, B) গ্রীষ্মকালীন- Summer সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে শ্রবণ স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট পেশাজীবি শিক্ষার্থীগণ উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী জন্য শুভকামনা।

21/04/2026

সম্প্রতি এ্যাডভান্সড ইনস্টিটিউট অফ রিহ্যাবিলিটেশন সাইন্সেস (এয়ারস্)-এর সম্মানিত পরিচালক (শিক্ষা ও প্রশাসন) এবং বোর্ড অফ ডিরেক্টরস-এর সদস্য জনাব সহকারী অধ্যাপক এস এম তৌফিক মহোদয় Jamuna Television-এর জনপ্রিয় টক-শো “সকালের বাংলাদেশ” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বহুল আলোচিত সমস্যা “স্পিচ ডিলে” সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, সচেতনতা এবং করণীয় বিষয় নিয়ে একজন বিশেষজ্ঞ Audiologist & Speech-Language Pathologist হিসেবে আলোকপাত করেন।

তার এই জ্ঞানগর্ভ উপস্থাপনা নিঃসন্দেহে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

AIRS পরিবার তার এই অসাধারণ অর্জনে অত্যন্ত গর্বিত।

08/04/2026

ভর্তি পরীক্ষা ও ভর্তি আবেদনের পরিবর্তিত তারিখঃ
অডিওমেট্রি টেকনিশিয়ান কোর্স - এ ভর্তি-ইচ্ছুক ২য় ব্যাচের আবেদনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অফিসিয়াল নোটিশ।

02/04/2026

🌍💙 বিশ্ব অটিজম সচেতনতা দিবস 💙🌍

এই গুরুত্বপূর্ণ দিনে Advanced Institute of Rehabilitation Sciences (AIRS) অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গ্রহণযোগ্যতা তৈরি, প্রশিক্ষিত জনবল তৈরি এবং অটিজম ব্যক্তিদের অনন্য দক্ষতাকে সম্মান জানাতে একসাথে কাজ করার অঙ্গীকার করছে।

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, এটি পৃথিবীকে দেখার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি।”

আসুন আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলি, যেখানে প্রতিটি মানুষকে বোঝা হবে, সহযোগিতা করা হবে এবং তার সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ দেওয়া হবে।

📍 লিফট: ৪, ৫ম তলা, মুক্তিযোদ্ধা হক প্লাজা, মিরপুর-১, ঢাকা
📞 যোগাযোগ: ০১৯০৯১১৫৮০০, ০১৯০৯১১৫৮০১

#বিশ্ব_অটিজম_সচেতনতা_দিবস

Photos from AIRS - Advanced Institute of Rehabilitation Sciences's post 29/03/2026

AIRS had the honor of welcoming a distinguished visitor team from Japan today morning. Assistant Professor S M Toufiq, Director (Academic) & Admin Incharge Mr. Imrul, warmly received the delegation and led an engaging discussion session.

The visit included Ms. Mari Arai, a dedicated Hearing-Impaired Educator & Ms. Shaheen Sultana with whom we exchanged valuable insights on educational development programs for children with hearing impairment and rehabilitation services.

The team appreciated AIRS’ ongoing initiatives, including the Audiometry Technician Course planning, curriculum development, and other proposed academic programs.

We are hopeful that this interaction will pave the way for a meaningful collaboration between Japan and Bangladesh to strengthen hearing healthcare services and professional education in this field.

16/03/2026

অফিস নোটিশঃ পবিত্র শবে কদর, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি সংক্রান্ত।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

5/1B, Muktijoddha Haque Plaza (4th Floor), Darus Salam, Section 1, Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30