Al Aqsa Model Madrasah আল আকসা মডেল মাদরাসা

Al Aqsa Model Madrasah আল আকসা মডেল মাদরাসা

Share

ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দ্বীনি প্রতিষ্ঠান।

11/05/2026

📢 গার্ডিয়ান মিটিং সংক্রান্ত নোটিশ 📢

সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী শনিবার, ১৬ তারিখ সকালে আমাদের প্রতিষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ গার্ডিয়ান মিটিং অনুষ্ঠিত হবে।

উক্ত মিটিংয়ে বাচ্চাদের পড়াশোনার অগ্রগতি, আচরণ, ক্লাস কার্যক্রম, কোরবানির ঈদের ছুটি, ছুটির পর পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

🕒 সময়: 9.00 টায়
16/5/2026শনিবার,
📍 স্থান: আল আকসা মডেল মাদরাসা

সকল গার্ডিয়ানের উপস্থিতি একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ

10/05/2026

হিফজ ছাত্রদের মেহনতের পদ্ধতি,,,

১/ হাফেজ ছাত্ররা প্রতিদিন এক / আধা পাড়া উস্তাদকে পড়া শুনাবে। (বিনা লোকমায় এবং বিনা টোকায়)
সবকী ছাত্ররা সবক, সাতসবক, আমুখতা শুনাবে।(বিনা লোকমায় এবং বিনা টোকায়)।

২/ইয়াদ করার সময় প্রত্যেকটি শব্দ বাক্যকে কমপক্ষে ৩০/৪০/৫০ বার করে বার বার পড়বে, উদাহরণস্বরূপঃ
الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله.الحمد لله.....
رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين....
الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.....
এভাবে বার বার পড়ার পর ১ বার না দেখে পরবে,,,, যদি প্রত্যেকটি হরফ, হরকত, নুকতা, শব্দ, বাক্য, চোখে ভাসে তাহলে ইয়াদ হয়েছে আর না হয় আবার নতুন করে প্রত্যেকটি শব্দ বাক্যকে ১০/২০ বার পড়বে। এভাবে ১ পারা ইয়াদ করতে ২ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে।

৩/ হাফেজ ছাত্ররা নিয়মিত কমপক্ষে ১০ পারা এবং সবকী ছাত্ররা কমপক্ষে ৭ পারা তিলাওয়াত দেখে দেখে করবে।

৪/এশার নামাজের পর নিয়মিত ১ পারা নামাজে তিলাওয়াত করবে।

৫/আসরের পর ১৫ মিনিট দুইজন ছাত্র পরষ্পর প্রশ্ন পরবে।

৬/ খাবার সময়,অবসর সময়গুলোতে, বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারী যারা আছেন যেমনঃ( শায়খ মাহমূদ খালিল আল হুসারী রহঃ, শায়খ মুহাম্মাদ সিদ্দিক আল মিনশাবি রহঃ, শায়খ মুহাম্মাদ আইয়ূব রহঃ, শায়খ রাশেদ মাশারী আল আফাসী, শায়খ আব্দুর রহমান আস সুদাইস , শায়খ আলী আল হুজাইফী, শায়খ সাউদ বিন ইব্রাহীম আশ শুরাইম, শায়খ আলী জাবের, শায়খ বান্দার বিন আব্দুল আজিজ আল বালিলাহ, শায়খ মাহের আল মুয়াইকিলি, শায়খ আব্দুল ওয়ালী আল আরাকানী, শায়খ সালেহ আল আনসারী, শায়খ ইসমাতুল্লাহ , শায়খ মুহাম্মাদ জিবরাঈল, শায়খ আব্দুল্লাহ বাসফার হাফিজাহুমুল্লাহ ) সহ এধরনের আরো যারা রয়েছেন উনাদের তিলাওয়াত খুব বেশি শুনবে। সম্ভব হলে ভিডিও তিলাওয়াত দেখবে। এবং বাংলাদেশের যারা বিশ্বজয় করেছে তাদের প্রতিযোগিতার তিলাওয়াত শুনবে অথবা দেখবে। যেমন: বাহরাইন, দুবাই , কুয়েত,সৌদি আরব ,কাতার, জর্ডান ,মিশর সহ বিভিন্ন দেশের প্রতিযোগীতার তিলাওয়াত।

৭/ ইজতিমায়ী মাশক্বের ইহতিমাম করবে।

৮/ ইনফিরাদী বা একাকী আন্তর্জাতিক মানের হাফেজ ক্বারী উস্তাদের কাছে দৈনন্দিন এক পৃষ্ঠা করে মাশক্বের তিলাওয়াত শুনাবে।

৯/ফজরের রয়েছে ২ রাকাত সুন্নাহ নামাজ,যোহরের ৬ রাকাত, মাগরিবের ২ রাকাত, এশার ২ রাকাত সুন্নাহ নামাজ এবং ৩ রাকাত বিতর নামাজ। এই নামাজগুলোর প্রত্যেক রাকাতে এক পৃষ্ঠা করে মোট ১৫ পৃষ্ঠা সুন্নাহ এবং বিতর নামাজে তিলাওয়াত করবে।এবং ঘুমানোর সময় সিটে বসে ৫ পৃষ্ঠা তিলাওয়াত করবে, এভাবে ১ পারা তিলাওয়াত পূর্ণ হলো।

১০/ হাটতে, চলতে, উঠতে, বসতে,মনে মনে দিনে রাতে ১ পারা তিলাওয়াত করবে।

১১/ সম্ভব হলে প্রতি সপ্তাহে না হয় অন্তত প্রতি মাসে একবার বৃহস্পতিবার মাগরিবের নামাজ পরে নফল নামাজে দাড়াবে এবং শুক্রবার ফজর পর্যন্ত ১৫ পারা অথবা সম্ভব হলে এক খতম নামাজে তিলাওয়াত করবে।

১২/ যেকোনো একজন বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারীর তিলাওয়াতের সুর হুবহু তাকলিদ অথবা অনুসরণ করবে। অতঃপর নিজস্ব কিছু সুর সংযোজন করবে ।

১৩/ মাখারিজ,সিফাতসমূহ আয়ত্ত করবে।

১৪/ যথাসম্ভব একজন উস্তাদের কাছেই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে।

১৫/ অবশ্যই তাহাজ্জুদের নামাজ পরবে।

১৬/বিশুদ্ধ নিয়ত করবে।
একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই মহাগ্রন্থ আল কুরআন শিখবে।

১৭/প্রতিদিন অল্প সময় হলেও ওভার টাইম পরার অভ্যাস করবে।

১৮/ পড়া লেখার বিষয়ে উস্তাদের পরামর্শ মেনে চলবে।

১৯/ সর্বদা পাক পবিত্র এবং অজু অবস্থায় থাকবে।

২০/ বেশি বেশি رب زدني علما পড়বে এবং যেকোনো দুরুদ পাঠ করবে।
২১/ উত্তম আখলাক,আদব, ইজতিহাদ,এবং ইত্তেবায়ে সুন্নাহর ইহতিমাম করবে।

২২/ ধারাবাহিকভাবে একাগ্রচিত্তে মেহনত করবে।

২৩/ উস্তাদের খিদমত করবে।

২৪/ সিজদায় পড়ে আল্লাহর কাছে ইলমের জন্য দোয়া করবে।

২৫/ মাদ্রাসার যেকোনো কাজকে নিজের জন্য সৌভাগ্যের, সাওয়াবের এবং উপকারী মনে করে মুহাব্বাত নিয়ে করবে।

২৬/ সম্ভব হলে মাদ্রাসার টয়লেট সাফাই করবে এই নিয়তে যেনো আল্লাহ অন্তরের ময়লা দূর করে সিনায় কুরআন বসিয়ে দেন।

২৭/ যখনই পড়ায় অমনোযোগ আসবে সাথে সাথে দুই রাকাত সালাতুল হাজত আদায় করবে, এবং বেশি বেশি পরবে
أعوذ بالله من الشيطان الرجيم

২৮/ ইশরাকের নামাজ আদায় করবে।

২৯/ মিসওয়াক করবে এবং পাগড়ি পরিধান করবে।

৩০/ ছোট বড় যে কোনো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলবে।🥀🥀🥀

28/04/2026

মাশাআল্লাহ 🌸
আজ আমাদের প্রিয় দুইজন শিক্ষার্থী সফলভাবে ২ বার কায়দা সম্পন্ন করেছে।
আল্লাহ তাআলা তাদেরকে কুরআন শিক্ষায় আরো অগ্রগতি দান করুন। 🤲

মো: আবতাহি ইসলাম জায়ান
মো: আরহাম ইসলাম

27/04/2026

🌿 আল আকসা মডেল মাদরাসা 🌿
ইসলামিক পরিবেশে গড়ে উঠুক আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ।
ইলমের সাথে সাথে কণ্ঠে নূরের ছোঁয়া—ইসলামিক সংগীত ক্লাসের মনোমুগ্ধকর একটি অংশ দেখুন এই ভিডিওতে ❤️
📖 কুরআন, আদব-আখলাক ও ইসলামিক সংস্কৃতির সমন্বয়ে পূর্ণাঙ্গ শিক্ষা
🎙️ প্রশিক্ষিত শিক্ষকের তত্ত্বাবধানে ইসলামিক সংগীত শিক্ষা
👉 আপনার সন্তানের জন্য একটি নিরাপদ ও দ্বীনভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আজই ভর্তি করুন।
🤲 আল্লাহ তাআলা আমাদের সন্তানদের নেক পথে কবুল করুন।

25/04/2026

আল-আকসা মডেল মাদরাসার নতুন ভবনে আজ এক প্রশান্তিময় মুহূর্তের সাক্ষী হওয়া গেল। নতুনভাবে শুরু হওয়া হিফজ বিভাগের কোমলমতি ছাত্র-ছাত্রীদের সামনে বসে আন্তরিক কিছু নসিহত পেশ করলেন সম্মানিত প্রিন্সিপাল, মুফতি রাহাত আল নোমানী সাহেব।

তিনি স্নেহভরে বাচ্চাদের উদ্দেশ্যে বলেন—
কুরআন শুধু মুখস্থ করার জন্য নয়, বরং জীবন গড়ার জন্য। যে কুরআনকে নিজের অন্তরে ধারণ করবে, আল্লাহ তায়ালা তার দুনিয়া ও আখিরাত উভয়ই আলোকিত করে দেবেন। তিনি নিয়মিত পড়াশোনা, আদব-আখলাক এবং উস্তাদের প্রতি সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন এই ভবন, নতুন এই পথচলা—ইনশাআল্লাহ এখান থেকেই গড়ে উঠবে অসংখ্য হাফেজে কুরআন, যারা আলোর দিশা ছড়িয়ে দেবে সমাজে।

সবার কাছে দোয়ার আবেদন—আল্লাহ তায়ালা যেন এই মাদরাসাকে ইলম ও আমলের বরকতে ভরপুর করে দেন এবং এই ছোট ছোট তালিবুল ইলমদেরকে কুরআনের সত্যিকারের খাদেম হিসেবে কবুল করেন।

21/04/2026

যেখানে প্রিন্সিপাল নিজেই ক্লাস নেন…যেনো ছাত্র নয় নিজের সন্তানকে শেখাচ্ছেন।
এই মাদরাসায় প্রতিটি শিক্ষার্থী পায়
✔️ হাতে-কলমে শিক্ষা
✔️ ব্যক্তিগত যত্ন
✔️ দ্বীনি ও নৈতিক গড়ন
আপনি কি চান আপনার সন্তান সঠিক পথে বড় হোক?

তাহলে দেরি না করে ভর্তি করুন আজই।

একজন অভিভাবক হিসেবে আপনি নিশ্চয় চান—
আপনার সন্তান ভালো মানুষ হোক, দ্বীনের পথে চলুক।
আমাদের মাদরাসায়

📖 প্রিন্সিপাল নিজে শেখান
🤍 প্রতিটি শিশুকে দেওয়া হয় আলাদা গুরুত্ব
🕌 গড়ে তোলা হয় আদর্শ মুসলিম প্রজন্ম
সীমিত আসনে ভর্তি চলছে…
আজই যোগাযোগ করুন।
Al Aqsa Model Madrasah আল আকসা মডেল মাদরাসা
মিরপুর ১১ এভিনিউ ৫, লেন ১০, প্যারিস রোড মাঠের পুর্ব পাশে। বায়তুর রহমত জামে মসজিদের অপজিটে।

মোবাইল : 01811-869639

20/04/2026

মা-বাবার সেবা না করলে কী হয়? চোখ খুলে দেওয়ার মত
#মা_বাবার_খেদমত








19/04/2026

‎শিক্ষকের সাথে অভিভাবকদের ব্যবহার: সন্তানের ভবিষ্যতের ভিত্তি! 🤝

‎শিক্ষক হলেন আপনার সন্তানের দ্বিতীয় অভিভাবক, যিনি তার জ্ঞান ও নৈতিকতার ভিত্তি তৈরি করেন। শিক্ষকের প্রতি আমাদের আচরণ ও ব্যবহার কেমন হবে, তা সন্তানের মনে গভীর প্রভাব ফেলে।
‎আসুন, সন্তানের কল্যাণের জন্য শিক্ষকের সাথে অভিভাবক হিসেবে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, তা জেনে নিই:

‎১. শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন:
‎শিক্ষক যে প্রতিষ্ঠানেই থাকুন না কেন, তিনি আপনার সন্তানের শিক্ষার জন্য সময় দিচ্ছেন। সব সময় তাঁর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। মনে রাখবেন, আপনার সন্তানও আপনার আচরণ থেকে শিখছে। আপনি শিক্ষককে সম্মান দেখালে, সন্তানও তাঁকে সম্মান করতে শিখবে।

‎২. গঠনমূলক সম্পর্ক রাখুন:
‎শুধুমাত্র প্রয়োজন হলেই নয়, সন্তানের অগ্রগতি নিয়ে শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। তবে সেটি যেন অযাচিত বা বিরক্তিকর না হয়। শিক্ষকের মূল্যবান সময়কে মূল্য দিন।
‎সন্তানের দুর্বলতা বা সমস্যা নিয়ে কথা বলার সময় নম্র ও বিনয়ী হোন।
‎শিক্ষকের কোনো সিদ্ধান্ত বা পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকলে, সেটি একান্তে ও শালীনতার সাথে আলোচনা করুন। জনসমক্ষে বা অন্য অভিভাবকদের সামনে সমালোচনা করবেন না।

‎৩. শিক্ষকের সিদ্ধান্তকে সমর্থন করুন:
‎মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু নিয়মকানুন থাকে। শিক্ষকের নেওয়া যেকোনো গঠনমূলক সিদ্ধান্ত বা শৃঙ্খলার ক্ষেত্রে তাঁকে দৃঢ়ভাবে সমর্থন করুন। বাড়িতে গিয়ে শিক্ষকের সমালোচনা করলে সন্তানের মনে তাঁর প্রতি অশ্রদ্ধা জন্মায়, যা শিক্ষার জন্য ক্ষতিকর।

‎৪. সমস্যা সমাধানের মনোভাব রাখুন:
‎যদি সন্তানের পক্ষ থেকে কোনো ভুল বোঝাবুঝি বা অভিযোগ থাকে, তবে আগে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনুন। আবেগপ্রবণ না হয়ে, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য শিক্ষকের সাথে একযোগে কাজ করুন।

‎💡 মনে রাখবেন: শিক্ষকের সাথে আপনার সুসম্পর্ক আপনার সন্তানের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করে। আপনার বিনয় ও সহযোগিতা শিক্ষকের প্রচেষ্টাকে আরও অর্থবহ করে তোলে।

‎আসুন, আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য শিক্ষকের প্রতি যথাযথ সম্মান বজায় রাখি।
‎শিক্ষকের প্রতি আপনার শ্রদ্ধা প্রকাশ করতে আপনি কী করেন? কমেন্টে জানান। 👇

‎ #শিক্ষক #শিক্ষকেরসাথেব্যবহার #অভিভাবক #সন্তানপালন #শ্রদ্ধা #প্যারেন্টিং

18/04/2026

📚 জেনারেল শিক্ষা + 📖 নূরানী, নাজেরা, হিফজ
🎶 সাথে ইসলামিক সংগীত প্র্যাকটিস, ড্রয়িং, প্রজেক্টের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাশ।
আপনার সন্তানের জন্য একসাথে দুনিয়া ও আখিরাতের প্রস্তুতি।
📌 ভর্তি চলছে—আজই যোগাযোগ করুন।
01811-869639
ঢাকা মিরপুর ১১, এভিনিউ-৫, প্যারিস রোড মাঠের পাশে। বটতলা বায়তুর রহমত জামে মসজিদের উল্টো পাশে।

16/04/2026

আল-আকসা মডেল মাদরাসা আজকের বিনোদন ক্লাশের একাংশ।❤️🤍

14/04/2026

সন্তানকে মাদ্রাসায় পড়ালে দুনিয়াতেও ফায়দা আখেরাতেও ফায়দা। আল্লাহ আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে কবুল করুন !!
Al Aqsa Model Madrasah আল আকসা মডেল মাদরাসা
আপনার সন্তান কে ভর্তি করাতে যোগাযোগ করুন
📞01811 869 639

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Lane-10, Avinew-5, Block-C, Mirpur 11
Dhaka
1216