SSC English Suggestion 2026-Dhaka Board

SSC English Suggestion 2026-Dhaka Board SSC 2026 English পরীক্ষা নিয়ে চিন্তিত? ঢাকা বোর্ডের সাজেশন ও Stepwise Solve Tips একসাথে। ফলো করুন

(পর্ব-৩)প্যারাগ্রাফ লেখায় ফুল মার্কস পাওয়ার রহস্য | SSC English Suggestion 2026 – Dhaka Board প্রিয় বন্ধুরা, আজ নিয়ে আসল...
08/11/2025

(পর্ব-৩)
প্যারাগ্রাফ লেখায় ফুল মার্কস পাওয়ার রহস্য | SSC English Suggestion 2026 – Dhaka Board

প্রিয় বন্ধুরা, আজ নিয়ে আসলাম প্যারাগ্রাফ লেখায় ফুল মার্কস পাওয়ার রহস্যের ৩য় পর্ব। আগেই বলেছি, Paragraph writing SSC পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে অনেকেই ফুল মার্কস পেতে হিমশিম খায়। SSC Batch 2026 Dhaka Board ও অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই গাইডে থাকছে English Paragraph Writing Tips ও রহস্য। সঠিক কৌশল শিখে তুমি সহজেই Full Marks in Paragraph Writing অর্জন করতে পারবে।

আজকের Paragraph Writing Tips for SSC 2026 আলোচনায় আমরা শিখব কীভাবে একটি শক্তিশালী উপসংহার (Strong Conclusion) লিখতে হয়। গল্পের মাধ্যমে আমি তোমাকে দেখাবো সেই টেকনিক, যা আগে কেউ শেখায়নি তোমাকে—এমনকি তোমার শিক্ষকও হয়তো এভাবে বলেননি।

রহস্য ৩: শক্তিশালী উপসংহার
শেষে নীহারিকা লিখল: “So, reading books regularly makes us wise and successful in life.”
এখন এমন বাক্য লেখার জন্য তোমার জন্য সিক্রেট টেকনিক দিলাম
নিজেকে প্রশ্ন করো: এই লেখার মূল শিক্ষা কী? → বই পড়লে আমরা জ্ঞানী ও সফল হই।
একটি শক্তিশালী শব্দ ব্যবহার করো: wise, successful, life → এগুলো পাঠকের মনে গেঁথে যায়।
কারণ + ফলাফল মিলাও: → বই পড়া → জ্ঞানী হওয়া → সফল হওয়া।
এক লাইনে সাজাও: → “So, reading books regularly makes us wise and successful in life.”
তো ফাইনালি কি হলো দেখো এখন….
Books are our best friends because they guide us when no one else does. Books increase our knowledge, expand our imagination, and guide us to the right path. Books give us knowledge, grow our imagination, and show us the right path.

ভবিষ্যতের স্টার হইতে হোম টাস্ক তোমার জন্য…
আমি আপাতত তিন লাইন শেখালাম এটা যেভাবে শেখালাম সেই টেকনিক ব্যবহার করে তুমি ১০ লাইন এর একটি প্যারগ্রাফ লিখ। এটা তোমার হোম টপিকস। লিখে আমাদের পেজের ইনবক্সে দাও। আমরা তোমাকে পরবর্তীতে দেখাবো কিভাবে আরও উন্নত হবে। তুমি যাই লিখো না কেন লিখ ও ইনবক্স করো। তোমাদের মধ্যে যে সেরা হোম টাস্ক করবে তাদের Best Student Answer of the Week ঘোষণা করবো। এছাড়াও যারা লিখবে ও ইনবক্স করবে তাদের কে বেস্ট লার্নার হিসেবে ঘোষণা তো থাকছেই।

যাইহোক, প্যারাগ্রাফের জন্য নীহারিকা এই কৌশল ব্যবহার করল। শিক্ষক খুশি হয়ে বললেন— “Excellent! এবার তুমি প্যারাগ্রাফে ফুল মার্কস পেয়েছো।” কার সাধ্য আছে এমন করে লিখলে তোমার এ+ ঠেকিয়ে দেয়। তোমাকে মার্কস কম দেয়। এমনকি বিদেশে পড়তে গেলে তোমার এই লেখার যোগ্যতাই তোমাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। মুখস্থ কোন শেখা তুমি খুব বেশি ফল বয়ে আনতে পারবে না। চর্চা করো। আমাদের পেজ ফলো করো কমেন্ট করো, ইনবক্স করো। প্রতিনিয়তই আমরা বিভিন্ন ট্রিকস ও সাজেশন নিয়ে আনবো তোমার জন্য। আমরা চাই তুমি এসএসসি২০২৬ পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে এ+ নিশ্চিত করো ইংলিশে।

(পর্ব-২)প্যারাগ্রাফ লেখায় ফুল মার্কস পাওয়ার রহস্য | SSC English Suggestion 2026 – Dhaka Board প্রিয় বন্ধুরা আজ নিয়ে আসলা...
07/11/2025

(পর্ব-২)
প্যারাগ্রাফ লেখায় ফুল মার্কস পাওয়ার রহস্য | SSC English Suggestion 2026 – Dhaka Board

প্রিয় বন্ধুরা আজ নিয়ে আসলাম প্যারাগ্রাফ লেখায় ফুল মার্কস পাওয়ার রহস্যের ২য় পর্ব। আগেই বলেছি Paragraph writing SSC পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে অনেকেই ফুল মার্কস পেতে হিমশিম খায়। SSC Batch 2026 Dhaka Board ও অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই গাইডে থাকছে English Paragraph Writing Tips ও রহস্য। সঠিক কৌশল শিখে তুমি সহজেই Full Marks in Paragraph Writing অর্জন করতে পারবে। আজকের Paragraph Writing Tips for SSC 2026 এর আলোচনায় চলো আমার একটু গল্পের মাধ্যমে কিছু টেকনিক ও Full Marks Strategy শিখি যা আগে কেউ শেখায়নি তোমাকে...

রহস্য ২: ধারাবাহিক মধ্যভাগ

নীহারিকা এরপর লিখল—
-বই আমাদের জ্ঞান বাড়ায়
-বই আমাদের কল্পনা শক্তি বাড়ায়
-বই আমাদের সঠিক পথে চালায়
প্রতিটি বাক্য আগেরটার সাথে যুক্ত হলো।
এখন সবমিলিয়ে মিলিয়ে তৈরি বাক্য (Simple Sentence Making) হলো- “Books increase our knowledge, expand our imagination, and guide us to the right path.”
দেখো তোমাদের কে এখন এমন একটা টেকনিক শেখাবো যা কোনদিন কেউ তোমাদের শেখায়নি। আর শিখাইলে জানিও। “Books increase our knowledge, expand our imagination, and guide us to the right path.” এই বাক্যটার মতো শত শত বাক্য তুমি কিভাবে লিখতে পারবে একা একাই তা আজ শিখাবোই তোমাকে। এভাবে শিখলে পরীক্ষায় তোমার এ+ নিশ্চিত।

এখন শিখতে হলে ভাবনা বের করো (বাংলায়)
👉 প্রশ্ন করো: বই আমাদের কী দেয়?
-জ্ঞান বাড়ায়
-কল্পনা শক্তি বাড়ায়
-সঠিক পথে চালায়
👉 প্রতিটি ভাবনাকে ছোট ইংরেজি অংশে রূপ দাও
-Knowledge
-Imagination
-Right path
একটি ক্রিয়া (Verb) শিখাও 👉 “Books give…” বা “Books help…”
Books give knowledge
Books grow imagination
Books show the right path
তিনটি অংশকে একসাথে জোড়া দাও 👉 শিক্ষক বললেন: “এখন এগুলোকে এক লাইনে মিলাও।” → “Books give us knowledge, grow our imagination, and show us the right path.”

কী বুঝতে পেরেছো। এমন করে কেউ শেখাবে না। তুমি এই SSC English Suggestion 2026-Dhaka Board পেজ ফলো দিয়ে রাখো তাহলেই শিখতে পারবে। কোনদিন এক্সামে কি প্রশ্ন আসবে তা নিয়ে টেনশন হবে।
যাইহোক আমি তোমাকে এখন শেখাবো কিভাবে উপসংহার লিখবে। পর্ব-৩ পড়ো এখন…

(পর্ব-১)প্যারাগ্রাফ লেখায় ফুল মার্কস পাওয়ার রহস্য | SSC English Suggestion 2026 – Dhaka Board Paragraph writing SSC পরীক...
06/11/2025

(পর্ব-১)
প্যারাগ্রাফ লেখায় ফুল মার্কস পাওয়ার রহস্য | SSC English Suggestion 2026 – Dhaka Board

Paragraph writing SSC পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে অনেকেই ফুল মার্কস পেতে হিমশিম খায়। SSC Batch 2026 Dhaka Board ও অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই গাইডে থাকছে English Paragraph Writing Tips ও রহস্য। সঠিক কৌশল শিখে তুমি সহজেই Full Marks in Paragraph Writing অর্জন করতে পারবে। আজকের Paragraph Writing Tips for SSC 2026 এর আলোচনায় চলো আমার একটু গল্পের মাধ্যমে কিছু টেকনিক ও Full Marks Strategy শিখি যা আগে কেউ শেখায়নি তোমাকে। এমনকি তোমার টিচারও হয়তো এভাবে বলেনি।

নীহারিকা ক্লাস ১০ এর ছাত্রী। ইংরেজি পড়তে সে মোটামুটি ভালোই পারে, কিন্তু পরীক্ষায় প্যারাগ্রাফে কখনোই পুরো মার্কস পায় না। প্রতিবারই শিক্ষক লাল কলমে লিখে দেন— “Good attempt, but not well organized.”

একদিন নীহারিকা খুব মন খারাপ করে বাড়ি ফিরল। তার বড় ভাই বলল, “প্যারাগ্রাফকে গল্পের মতো সাজাও। শুরুটা যেন আকর্ষণীয় হয়, মাঝখানে ধারাবাহিকতা থাকে, আর শেষে একটা শক্তিশালী উপসংহার দাও।” নীহারিকা সিদ্ধান্ত নিল এবার সে প্যারাগ্রাফ রাইটিং শিখবেই। সে প্রথমে ভাবলো আমি Book (বই) নিয়ে একটি প্যারাগ্রাফ লিখবো। সে প্রবলভাবে ভাবতে শুরু করলো এবং রহস্য উদঘাটন করলো এভাবে….

রহস্য ১: তাই ভাই বলেছিল আকর্ষণীয়ভাবে শুরু করো...
পরের দিন নীহারিকা বই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখলো এবং ক্লাসে গেল। স্যারের নিকট খাতা জমা দিল। এবার স্যার পড়তে শুরু করলেন “Books are our best friends because they guide us when no one else does.” শুরুতেই শিক্ষক পড়তে আগ্রহ পেলেন। প্রথম লাইন পড়ে শিক্ষক থামলেন। তিনি শুধু বাক্যটা পড়লেন না, বরং নীহারিকাকে জিজ্ঞেস করলেন “তুমি কেন বইকে বন্ধু বলেছো?”

নীহারিকা একটু ভেবে বলল, “কারণ বই সবসময় পাশে থাকে, আর যখন কেউ সাহায্য করে না তখন বই আমাদের পথ দেখায়।” এবার শিক্ষক হাসলেন। “দারুণ! তুমি শুধু একটি বাক্য লিখোনি, তুমি নিজের ভাবনা প্রকাশ করেছো। এটাই লেখার আসল শক্তি।” তারপর পুরো প্যারাগ্রাফের আরো বাক্যগুলো স্যার পড়লেন।

যাইহোক, এই প্যারাগ্রাফ আরও বড় করবে কিভাবে করেছে নীহারিকা তা তোমাকে শেখাচ্ছি এর আগে তোমাদের এই বাক্য গঠনের টেকনিক টা শিখিয়ে দিই যা সারাজীবন তোমার কাজে লাগবে যাকে বলে Sentence Building.
তো এখন এটা মনযোগ দিয়ে পড়ো তোমার দেখো কত সহজে তুমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারো।

“Books are our best friends because they guide us when no one else does and never let us feel alone.” আমরা এই বাক্যটা কিভাবে তৈরি হলো তা শিখবো।

প্রথমে ভাবনা থেকে শুরু করো
👉 প্রশ্ন করো: কেন বই বন্ধু? → উত্তর: বই সবসময় পাশে থাকে।
👉একটি শক্তিশালী শব্দ বেছে নাও যেমন- “Best friends”
👉 এখন কারণ যোগ করো “Because they guide us…” → যুক্তি তৈরি হলো।
👉 নিজের অভিজ্ঞতা মিশাও যেমন- নীহারিকা বলল: বই তাকে একা থাকতে দেয় না।
ব্যাস হয়ে গেল শতাব্দির সেরা বাক্য যা তুমি গঠন করলে “Books are our best friends because they guide us when no one else does and never let us feel alone.”

এখন তুমি কি বুঝতে পারলে বাক্য লেখা মানে শুধু শব্দ সাজানো নয়। এটা হলো নিজের চিন্তাকে সুন্দরভাবে প্রকাশ করা। শিক্ষক বললেন— “তুমি যদি প্রতিটি বাক্যকে এভাবে ভাবনা + শব্দ + কারণ দিয়ে সাজাও, তাহলে তোমার ভেতরের সম্ভাবনা বের হয়ে আসবে।” তুমি হয়ে উঠবে ভবিষ্যতের স্টার। কি এভাবে কেউ শিখিয়েছে কি? কমেন্ট বা ইনবক্সে জানাও। বা তুমি কিভাবে শিখো আমাদেরকেও শেখাও কমেন্ট করে, ইনবক্স করে।

যাইহোক প্যারাগ্রাফের পরের পার্ট শুরু করছি। আরও সহজভাবে বিশ্লেষণ করা আছে। পরের পর্ব-২ পড়ো এখন… (চলবে)

SSC English Suggestion 2026 – ঢাকা বোর্ড: স্মার্ট টিপস ও ধাপে ধাপে সমাধানআসছে SSC পরীক্ষা। ঢাকা বোর্ডের অধীনে ২০২৬ সালে ...
05/11/2025

SSC English Suggestion 2026 – ঢাকা বোর্ড: স্মার্ট টিপস ও ধাপে ধাপে সমাধান
আসছে SSC পরীক্ষা। ঢাকা বোর্ডের অধীনে ২০২৬ সালে পরীক্ষায় বসবে একঝাঁক নতুন শিক্ষার্থী। তদের জন্য সাজেশন গুরুত্বপূর্ণ একটা উপাদান। তার সাথে দরকার ধাপে ধাপে প্রশ্নের সমাধান করার জন্য স্মার্ট ট্রিকস।
অনেক শিক্ষার্থী বুঝতেই পারে না তাদের কিভাবে পড়া উচিত, কি পড়া উচিত। অনেক টিচারও ভালভাবে শেখাতে পারেন না। আমরা চাই শেখার এই ক্ষমতা শিক্ষার্থী নিজেই অর্জন করুক কিছু স্মার্ট ট্রিকস এর মাধ্যমে। শিক্ষার্থী অনুমান করুক SSC-2026 পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে? কিভাবে উত্তর লিখতে হবে? আমরা চাই তোমার স্বপ্নের ফলাফল এখান থেকেই শুরু হোক।

প্রিয় ঢাকা বোর্ড এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থী — ইংরেজি এখন আর ভয় নয়।
আমরা তোমার জন্য নিয়ে আসছি Real Exam-Based Suggestion, Smart Solve Tips, এবং Step-by-Step Learning Tricks, যাতে কঠিন প্রশ্নও হয়ে যায় একদম সহজ।

তোমাদের জন্য আসছে ইংরেজি ১ম ও ২য় পত্রের জন্য বিশেষ সাজেশন। যারা সত্যি প্রস্তুতি নিচ্ছো — এটাই হতে পারে তোমার গেমচেঞ্জার।
আমাদের ফলো করো, কারণ আগামী ৫ মাস আমরা একসাথে লড়বো — আত্মবিশ্বাসের সাথে, এবং পরিকল্পনা অনুযায়ী।

Message বাটনে ক্লিক করো। তোমাদের শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলো জানাও সাজেশন ও সলভ টেকনিক পেতে।
নিজের ভবিষ্যৎ নিজের হাতে — শুরু করো আজ থেকেই। আমরা চাই তোমরা এ+ নিশ্চিত করো তোমাদের স্বপ্নের পরীক্ষায়।

Address

Jahurul Islam Avenue, Aftabnagar
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSC English Suggestion 2026-Dhaka Board posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share