২০২৬ সালে এসে কীভাবে আপনি আপনার AI শেখার যাত্রা শুরু করতে পারেন তার গাইডলাইন রয়েছে এই ভিডিওতে
AI Shikhun - এআই শিখুন
By 2029, We aim to make 1 Million People AI-Fluent in shaa Allah
12/07/2026
সিগন্যাল লাল থাকলে আমরা অপেক্ষা করি। কারণ জানি, একটু পরেই সবুজ হবে।
কিন্তু জীবনের সিগন্যাল অন্যরকম। "কাল থেকে শুরু করবো" এই লাল বাতিটা নিজে থেকে কখনো সবুজ হয় না। সবুজ করতে হয় নিজেকেই।
AI শেখার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এই লাল বাতিতেই দাঁড়িয়ে আছে। কারণ তিনটা ভুল ধারণা:
অনেক সময় লাগবে।
টেকনিক্যাল জ্ঞান লাগবে।
আগে একটু ফ্রি হয়ে নিই, তারপর শিখবো।
অথচ সত্যিটা হলো, শুরু করতে লাগে মাত্র ১০ মিনিট। বিশ্বাস হচ্ছে না? আসেন, আজ রাতেই করে দেখুন।
ধাপ ১: ChatGPT বা Gemini খুলুন। দুটোই ফ্রি।
ধাপ ২: এই প্রম্পটটা দিন:
"আমি একজন [আপনার পেশা বা পড়াশোনা]। আমার প্রতিদিনের কাজের মধ্যে আছে [২-৩টা কাজ লিখুন]। তুমি আমাকে কোন কোন কাজে কীভাবে সাহায্য করতে পারবে? সহজ ভাষায় লিস্ট করে দেখাও।"
ধাপ ৩: লিস্ট থেকে যেটা সবচেয়ে সহজ মনে হয়, সেটা এখনই করতে বলুন।
ব্যস। ১০ মিনিটে জেনে যাবেন AI ঠিক আপনার জীবনের কোথায় কাজে লাগবে। জেনেরিক কোনো লেকচার না, একদম আপনার নিজের কাজের ম্যাপ।
এই ছোট্ট এক্সপেরিমেন্টটাই আপনার সবুজ বাতি।
আর সবুজ বাতি জ্বলার পর পুরো রাস্তাটা, মানে ১১+ টুল দিয়ে কাজ, পড়াশোনা আর ক্যারিয়ারের পুরো সিস্টেম, হাতে-কলমে শেখাবো ৩ দিনের AI লাইভ ওয়ার্কশপে (Batch 04)।
সিদ্ধান্তটা আজই হোক। কমেন্টে দেয়া লিংক থেকে যুক্ত হয়ে নিন।
প্রোডাক্ট ফটোশুটে AI ব্যবহার করুন আর নিমিষেই বানিয়ে ফেলুন অসাধারণ সব গ্রাফিক্স!
12/07/2026
দাবার সবচেয়ে দুর্বল গুটি কোনটা? বোড়ে।
অথচ নিয়মটা জানেন তো? একটা বোড়ে শেষ ঘর পর্যন্ত পৌঁছে গেলে রানী হয়ে যায়। শর্ত একটাই, থেমে থাকা যাবে না।
AI-এর যুগটা ঠিক এই দাবার বোর্ডের মতো। এখানে কেউ রানী হয়ে জন্মায় না। যে প্রতিদিন একটু একটু করে শেখে, সে-ই একসময় বোর্ডে দাঁড়িয়ে থাকে।
তাহলে এগোনো শুরু করবেন কোথা থেকে? আসেন একটা সহজ ফর্মুলা শিখিয়ে দিই।
আপনার বর্তমান স্কিল + AI = আপনার নতুন পরিচয়।
AI কারো স্কিল কেড়ে নেয় না, বরং কয়েকগুণ করে দেয়।
শিক্ষক + AI = যে লেসন প্ল্যান আর প্রশ্নপত্র বানাতে সপ্তাহ লাগতো, তা এক বিকেলে।
মার্কেটার + AI = একটা আইডিয়া থেকে পুরো মাসের কনটেন্ট ক্যালেন্ডার।
স্টুডেন্ট + AI = সিলেবাসের নোট, সামারি আর মক টেস্ট নিজের হাতেই।
ব্যবসায়ী + AI = কাস্টমার রিপ্লাই, পোস্ট, হিসাবের খাতা সব অর্ধেক সময়ে।
এবার আপনার পালা। আজকে ৫ মিনিটের একটা ছোট্ট কাজ করুন।
কাগজে নিজের প্রতিদিনের ৫টা কাজ লিখুন। প্রতিটার পাশে জিজ্ঞেস করুন, "এই কাজে কি লেখা, খোঁজা, সাজানো বা হিসাব আছে?" যেগুলোতে উত্তর হ্যাঁ, ঠিক সেগুলোই AI দিয়ে অর্ধেক সময়ে করা সম্ভব।
এই লিস্টটাই আপনার শুরুর ম্যাপ।
আর ম্যাপ ধরে কীভাবে এগোবেন, কোন কাজে কোন টুল, সেটাই হাতে-কলমে শেখাবো ৩ দিনের AI লাইভ ওয়ার্কশপে (Batch 04)।
বোড়ে থেকে রানী হওয়ার যাত্রা শুরু হোক আজই। কমেন্টে দেয়া লিংক থেকে যুক্ত হয়ে নিন।
11/07/2026
কমেন্ট বক্সে প্রেডিক্ট করুন ঝটপট!
Gemini দিয়ে অডিউ সহ স্টোরিবুক বানান খুব সহজেই!
11/07/2026
আপনার প্রেডিকশন কত? কমেন্টে ঝটপট জানিয়ে দিন এক্ষুণি!
রিসার্চের কাজে এখনো Consensus ব্যবহার করেননি? তবে ব্যবহার করে দেখুন আজই, এক্ষুণি!
11/07/2026
২০২৯ সালের মধ্যে আমরা ১০ লক্ষ মানুষকে AI Fluent বানাতে চাই!
আসমান সমান এই স্বপ্নের যাত্রায় যুক্ত হতে চলেছেন এক স্বপ্নবাজ মানুষ, যিনি গত অর্ধ দশকে কয়েক মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছেন এডুকেশন কন্টেন্টের মাধ্যমে!
এবার পালা একসাথে কাজ করে আপনাকে নেক্সট লেভেল এআই ফ্লুয়েন্ট মানুষ বানানোর!
যেতে হবে বহুদূর...
( বাই দা ওয়ে, চিনতে পেরেছেন কি আমরা যার কথা বলছি তার নাম কী? ঝটপট কমেন্ট করে জানান😃 )
অনেকদিন ধরে না পড়া কোন বই পড়ে ফেলুন AI এর মাধ্যমে অডিও বুক রিভিউ বানিয়ে!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
1212