10/09/2026
আমার স্ত্রীকে আমি ততটাই যত্নে রাখতে চাই, যতটা যত্নে আমার মেয়েকে আমি ভবিষ্যতে দেখতে চাই। আমার মা ‘বউ’ অবস্থায় যা যা পেতে চাইতেন, আমার স্ত্রীও হয়তো তা-ই চাইবে। মা শাশুড়ী হয়েছে, তাই তার চাওয়া হয়তো বদলেছে। হয়তো এজন্য তিনি আমার স্ত্রীর চাওয়াগুলোকে আদিক্ষেতা মনে করতে পারেন।
এতে মায়ের কোন দোষ নেই, নিঃসন্দেহে। দোষটা বয়সের। তবে এই কারণে আমি আমার স্ত্রীর একটা চাওয়াও অপূর্ণ রাখবো না, ইনশাআল্লাহ, যেমনটা আমার বাবা আমার মায়ের কোন চাওয়াকে অপূর্ণ রাখেননি। প্রত্যেকটা মা-ই চান তার মেয়ে এমনটা যত্নেই থাকুক।
#নীতিকথন #সামাজিকতা #আদব #আখলাক