English with Rakib

English with Rakib Learn English in a simple and easy way. From basic to advanced level. Daily vocabulary | Grammar |

Keep practicing
23/05/2026

Keep practicing

এখানে I দেয়া আছে আপনি you, we, they, he, she, rashed ইত্যাদি দিয়ে প্রাকটিস করুন।Practice with all the pronouns.       ...
23/05/2026

এখানে I দেয়া আছে আপনি you, we, they, he, she, rashed ইত্যাদি দিয়ে প্রাকটিস করুন।
Practice with all the pronouns.

Learn Singular & Plural Easily
22/05/2026

Learn Singular & Plural Easily

I দেয়া আছে আপনি  You,He,They,We,এগুলো দিয়ে প্রাকটিস করুন।
22/02/2026

I দেয়া আছে আপনি You,He,They,We,এগুলো দিয়ে প্রাকটিস করুন।

20/02/2026

📘 Future Tense (ভবিষ্যৎ কাল)Future Tense মানে হলো — যে কাজ ভবিষ্যতে হবে বা করা হবে।অর্থাৎ, এখনো হয়নি, কিন্তু সামনে হবে।উ...
20/02/2026

📘 Future Tense (ভবিষ্যৎ কাল)
Future Tense মানে হলো — যে কাজ ভবিষ্যতে হবে বা করা হবে।
অর্থাৎ, এখনো হয়নি, কিন্তু সামনে হবে।
উদাহরণ:
👉 আমি কাল স্কুলে যাবো।
👉 সে আগামী বছর ডাক্তার হবে।
✅ Future Tense এর ৪ প্রকার

1️⃣ Simple Future Tense
গঠন:
Subject + will + verb (base form)
ব্যবহার:
ভবিষ্যতে কোনো সাধারণ কাজ হবে।
উদাহরণ:
I will go to school- আমি স্কুলে যাবো।
She will help you- সে তোমাকে সাহায্য করবে।

2️⃣ Future Continuous Tense
গঠন:
Subject + will be + verb + ing
ব্যবহার:
ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে।
উদাহরণ:
I will be reading at 10 pm- রাত ১০টায় আমি পড়তে থাকবো।
They will be playing- তারা খেলতে থাকবে।

3️⃣ Future Perfect Tense
গঠন:
Subject + will have + verb (past participle)
ব্যবহার:
ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে যাবে।
উদাহরণ:
I will have finished the work- আমি কাজটি শেষ করে ফেলবো।
She will have arrived before 9 am- সে সকাল ৯টার আগে পৌঁছে যাবে।

4️⃣ Future Perfect Continuous Tense
গঠন:
Subject + will have been + verb + ing
ব্যবহার:
ভবিষ্যতে কোনো সময় পর্যন্ত কাজ চলতে থাকবে।
উদাহরণ:
I will have been studying for 2 hours- আমি ২ ঘন্টা ধরে পড়তে থাকবো।
He will have been working since morning- সে সকাল থেকে কাজ করতে থাকবে।

গুরুত্বপূর্ণ কথা
Future tense এ সাধারণত “will” ব্যবহার হয়।
/ We এর সাথে কখনো কখনো “shall” ব্যবহার হয় (কিন্তু আধুনিক ইংরেজিতে will বেশি ব্যবহৃত)।

Past Tense: Past Tense হলো এমন tense যা দিয়ে বোঝানো হয় কোনো কাজ অতীতে হয়েছে, শেষ হয়েছে বা চলছিল।সহজ ভাষায়:আগে হয়েছে, এখন...
18/02/2026

Past Tense:
Past Tense হলো এমন tense যা দিয়ে বোঝানো হয়
কোনো কাজ অতীতে হয়েছে, শেষ হয়েছে বা চলছিল।

সহজ ভাষায়:
আগে হয়েছে, এখন হচ্ছে না — এটিই Past Tense।

Past Tense মোট ৪ প্রকার :

1️⃣ Past Indefinite (Simple Past)
অতীতে কোনো কাজ হয়েছে — শুধু এইটুকু বোঝায়।
(গুরুত্বপূর্ণ নিয়ম:
Past Indefinite এ verb এর ২য় রূপ (V2) ব্যবহার হয়)
গঠন:
Subject + Verb (2nd form) + Object
উদাহরণ:
I went to school- আমি স্কুলে গিয়েছিলাম।
He played football- সে ফুটবল খেলছিলো।
They ate rice- তারা ভাত খাচ্ছিলো।

2️⃣ Past Continuous
অতীতে কোনো কাজ চলছিল — বোঝায়।
গঠন:
Subject + was/were + verb + ing
উদাহরণ:
I was reading a book- আমি একটি বই পড়ছিলাম।
They were playing cricket- তারা ক্রিকেট খেলছিলো।
She was cooking food- সে খাবার রান্না করছিলো।
এই কাজ গুলো আগে চলছিল, কিন্তু এখন আর চলছে না।

3️⃣ Past Perfect
অতীতে একটি কাজ আরেকটি কাজের আগে শেষ হয়েছিল — বোঝায়।
গঠন:
Subject + had + Verb (3rd form)
উদাহরণ:
I had finished my homework before dinner- আমি ডিনারের আগে আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম।
She had left before I arrived- আমি পৌঁছানোর আগে সে চলে গিয়েছিলো।
এই কাজ গুলো একটির আগে আরেকটি হয়েছে।

4️⃣ Past Perfect Continuous
অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল — বোঝায়।
গঠন:
Subject + had been + verb + ing

উদাহরণ:
I had been studying for two hours- আমি ২ ঘন্টা যাবত পড়তেছিলাম ।
They had been playing since morning- তারা সকাল থেকে খেলতেছিলো।
এই কাজ গুলো অতিতে একটা সময় ধরে হচ্ছিলো।

গুরুত্বপূর্ণ নিয়ম
Past Indefinite এ verb এর ২য় রূপ (V2) ব্যবহার হয়।
যেমন:
Presen Tense: I go to school.
Past Past Tense: I went to school.

Present Tense সহজভাবে শিখি Present Tense মানে হলো  যে কাজ এখন হচ্ছে, নিয়মিত হয়, অথবা সাধারণ সত্য বোঝায়।Present Tense ...
17/02/2026

Present Tense সহজভাবে শিখি
Present Tense মানে হলো যে কাজ এখন হচ্ছে, নিয়মিত হয়, অথবা সাধারণ সত্য বোঝায়।

Present Tense মূলত ৩ প্রকার।
1. Simple Present Tense
এটা ব্যবহার হয় যখন কোনো কাজ নিয়মিত হয় বা অভ্যাস বোঝায়।
গঠন: Subject + Verb (s/es)
উদাহরণ:
I play football.
He plays football.

বি:দ্র: মনে রাখবে subject যদি 3rd person singular হয় তাহলে (He, She, It) verb এর সাথে s বা es যোগ হবে।

2. Present Continuous Tense।
এটা ব্যবহার হয় যখন কাজ এখন এই মুহূর্তে চলছে।
গঠন: Subject + am/is/are + verb+ing
উদাহরণ:
I am reading.
She is cooking.
They are playing.

3. Present Perfect Tense এ।
এটা ব্যবহার করি যখন কাজ শেষ হয়েছে, কিন্তু তার প্রভাব এখনো আছে।
গঠন: Subject + have/has + V3
উদাহরণ:
I have finished my work.
He has eaten rice.
বি:দ্র: মনে রাখবে subject যদি 3rd person singular হয় তাহলে have না হয়ে has হবে।

4. Present Perfect Continuous Tense
ব্যবহার: কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে (সময় উল্লেখ থাকে)
গঠন: Subject + have/has been + verb+ing
উদাহরণ:
I have been reading for two hours.
She has been working since morning.
for = সময়ের পরিমাণ (for two hours)
since = নির্দিষ্ট সময় (since 2023 / since morning)

Simple - অভ্যাস
Continuous - এখন চলছে
Perfect - কাজ শেষ কিন্তু ফল এখন আছে
Perfect Continuous -আগে শুরু, এখনো চলছে

এখন বলো তো
"আমি ইংরেজি শিখছি"
ইংরেজিতে কী হবে?

17/02/2026

Address

Khilgong Chowdurypara
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when English with Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share