Plan Dacca

Plan Dacca Decoding Dhaka through urban planning. Analysis, Advocacy & Activism for a planned city for all.

প্ল্যান ঢাকা ঐতিহাসিক স্থাপনা - ঢাকা সিরিজসাত গম্বুজ মসজিদশতাব্দীর পর শতাব্দী ধরে এটি ঢাকার সবচেয়ে সুন্দর মসজিদগুলোর এক...
23/04/2026

প্ল্যান ঢাকা ঐতিহাসিক স্থাপনা - ঢাকা সিরিজ

সাত গম্বুজ মসজিদ

শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ঢাকার সবচেয়ে সুন্দর মসজিদগুলোর একটি হিসেবে বিবেচিত। একসময় এই স্থাপনার ঠিক পাশ দিয়ে বয়ে যেত এক নদী — ঠিক যেন বর্ষাকালে সাদা রঙের দেয়ালগুলো জলের উপর ভাসমান সাদা রাজহাঁস। এর সৌন্দর্য এতটাই মোহনীয় ছিল যে নদীর দৃশ্য উপভোগ করার জন্য স্থাপনায় যুক্ত করা হয় দুটি বারান্দা— যা মসজিদের স্থাপত্যকে দিয়েছে এক অনন্য বৈশিষ্ট্য।

বিস্তারিত পড়ুন ক্যারোসেলে।

বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ববাহী স্থাপনাগুলো সংরক্ষণের জন্য ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০০৮-এর অধীনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার ৭৪ টি ঐতিহাসিক স্থাপনাকে "ঐতিহ্যবাহী বিশেষ ভবন/স্থাপনা" হিসেবে ঘোষণা করেছে।

৬ সেপ্টেম্বর, ২০২০-এর গেজেট অনুযায়ী, এসব স্থাপনার নান্দনিক, ঐতিহাসিক, ধর্মীয় বা সামাজিক মূল্য থাকায় এগুলোর কাঠামো, সংলগ্ন অংশ বা সীমানার ভেতরের কোনো পরিবর্তন, অপসারণ বা সংযোজন নগর উন্নয়ন কমিটির অনুমতি ছাড়া নিষিদ্ধ।

এই অমূল্য ঐতিহ্যবাহী সম্পদ সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত ও গৌরবময়ভাবে অক্ষুণ্ন রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব।

নকশা কি কেবল সৌন্দর্য বাড়ায়, নাকি সামাজিক নিরাপত্তার রক্ষাকবচ হয়ে উঠতে পারে?পুনর্কল্পনায় সোহরাওয়ার্দী উদ্যানপর্ব ৩/৩ একট...
08/04/2026

নকশা কি কেবল সৌন্দর্য বাড়ায়, নাকি সামাজিক নিরাপত্তার রক্ষাকবচ হয়ে উঠতে পারে?

পুনর্কল্পনায় সোহরাওয়ার্দী উদ্যান
পর্ব ৩/৩

একটি উদ্যান কি কেবল গাছপালা আর বেঞ্চের সমষ্টি? নাকি এটি নাগরিক নিরাপত্তার এক অদৃশ্য দুর্গ হয়ে উঠতে পারে? আমরা বিশ্বাস করি, যখন নকশা মানুষকে কোন স্থান থেকে বিচ্ছিন্ন করার বদলে সংযুক্ত করে, তখনই অপরাধের সুযোগগুলো বন্ধ হয়ে যায়।

আমাদের প্রস্তাবিত পরিকল্পনার শেষ পর্বে আমরা আলোচনা করেছি উদ্যানকে দিন-রাত জীবন্ত রাখার কিছু কার্যকর কৌশল নিয়ে:

১। হেরিটেজ ট্রেইল ও কালেক্টিভ এফিশিয়েন্সি: ইতিহাসের সাথে নাগরিকদের সংযোগ।

২। ডাইনামিক বোর্ডওয়াক ও প্রাকৃতিক নজরদারি: আলো আর দৃষ্টির সীমানায় নিরাপত্তা।

৩। স্পেস প্রোগ্রামিং: প্রতিটি কোণায় মানুষের পদচারণা নিশ্চিত করা।

৪। টেরিটোরিয়াল রিইনফোর্সমেন্ট: রক্ষণাবেক্ষণেই যখন তৈরি হয় মালিকানা।

নগর পরিকল্পনা ও নকশার মাধ্যমে কেবল একটি সুন্দর উদ্যান নয়, বরং একটি নিরাপদ জনপদ গড়ে তোলা সম্ভব। পুরো প্রস্তাবনাটি দেখতে স্লাইডগুলো দেখুন। আপনার সুচিন্তিত মতামত আমাদের ভবিষ্যৎ ঢাকাকে আরও নিরাপদ করতে সাহায্য করতে পারে।

Eid Mubarak!Eid Greetings to everyone from Plan Dhaka.Let the traditional customs of Eid, that are nearly lost to time, ...
20/03/2026

Eid Mubarak!

Eid Greetings to everyone from Plan Dhaka.

Let the traditional customs of Eid, that are nearly lost to time, return.

সমতার পরিকল্পনা, নারীর শক্তিতেই প্রেরণা!To the women shaping our skyline and our future—Happy Women's Day!
08/03/2026

সমতার পরিকল্পনা, নারীর শক্তিতেই প্রেরণা!

To the women shaping our skyline and our future—Happy Women's Day!

আলো কি কেবল অন্ধকার দূর করে, নাকি অপরাধকেও?পুনর্কল্পনায় সোহরাওয়ার্দী উদ্যানপর্ব ২/৩ ঢাকার প্রাণকেন্দ্রে থেকেও সোহরাওয়ার...
05/03/2026

আলো কি কেবল অন্ধকার দূর করে, নাকি অপরাধকেও?

পুনর্কল্পনায় সোহরাওয়ার্দী উদ্যান

পর্ব ২/৩

ঢাকার প্রাণকেন্দ্রে থেকেও সোহরাওয়ার্দী উদ্যানের অনেক অংশ বর্তমানে নাগরিক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু আমরা কি জানি, কেবল সঠিক নকশার মাধ্যমেই এই ‘ডেড জোন’গুলোকে প্রাণবন্ত এবং নিরাপদ করে তোলা সম্ভব?

সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিশ্চিতে কেবল সিসিটিভি যথেষ্ট নয়। আমাদের প্রয়োজন এমন এক ‘স্মার্ট ইলুমিনেশন’ যা মানুষের গতিবিধি অনুযায়ী উজ্জ্বল হয়ে উঠবে এবং অপরাধীদের মনে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে।

কিন্তু কেবল আলোই কি সব?

জেন জ্যাকবসের ‘Eyes on the Street’ দর্শন বলছে, একটি পার্ক তখনই নিরাপদ যখন সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত পদচারণা থাকে। উদ্যানের ঝোপঝাড় ছেঁটে ‘ভিউ করিডোর’ তৈরি করা এবং প্রতিটি কোণাকে কোনো না কোনো পাবলিক অ্যাক্টিভিটির (যেমন: ওপেন জিম বা ফুড কিয়স্ক) আওতায় আনাই হলো আমাদের প্রস্তাবিত ‘ডাইনামিক জোনিং’।

নগর পরিকল্পনায় বহুল চর্চিত নীতি CPTED (Crime Prevention Through Environmental Design) আমাদের শেখায় যে, সঠিক নকশা কীভাবে অপরাধ দমনে পুলিশের চেয়েও বেশি কার্যকর হতে পারে। কেবল অন্ধকার কোণগুলো দূর করা বা মানুষের আনাগোনা বাড়ানোই পারে অপরাধীদের মনস্তাত্ত্বিকভাবে কোণঠাসা করতে। আসুন জেনে নেই কীভাবে ডিজাইন বদলে দিতে পারে আমাদের প্রিয় উদ্যানের চিত্র।

পুরো প্রস্তাবনাটি পড়তে ক্যারোসেল স্লাইডগুলো দেখুন। আপনার মতামত কমেন্টে জানান!

সোহরাওয়ার্দী উদ্যান কি কেবলই অপরাধীদের আস্তানা হয়ে থাকবে?পুনর্কল্পনায় সোহরাওয়ার্দী উদ্যানপর্ব ১/৩ ঢাকার ফুসফুসখ্যাত সোহ...
03/03/2026

সোহরাওয়ার্দী উদ্যান কি কেবলই অপরাধীদের আস্তানা হয়ে থাকবে?

পুনর্কল্পনায় সোহরাওয়ার্দী উদ্যান
পর্ব ১/৩

ঢাকার ফুসফুসখ্যাত সোহরাওয়ার্দী উদ্যানে পা রাখলে বর্তমানে প্রশান্তির চেয়ে নিরাপত্তাহীনতাই বেশি কাজ করে। মাদক আর ছিনতাইয়ের হাত থেকে উদ্যানকে বাঁচাতে আমরা প্রায়ই পুলিশি রেইডের ওপর নির্ভর করি। কিন্তু নগর পরিকল্পনা কি এর চেয়েও টেকসই কোনো সমাধান দিতে পারে?

নগর পরিকল্পনায় বহুল চর্চিত নীতি CPTED (Crime Prevention Through Environmental Design) আমাদের শেখায় যে, সঠিক নকশা কীভাবে অপরাধ দমনে পুলিশের চেয়েও বেশি কার্যকর হতে পারে। কেবল অন্ধকার কোণগুলো দূর করা বা মানুষের আনাগোনা বাড়ানোই পারে অপরাধীদের মনস্তাত্ত্বিকভাবে কোণঠাসা করতে।

আসুন জেনে নেই কীভাবে ডিজাইন বদলে দিতে পারে আমাদের প্রিয় উদ্যানের চিত্র।

পুরো প্রস্তাবনাটি পড়তে ক্যারোসেল স্লাইডগুলো দেখুন। আপনার মতামত কমেন্টে জানান!

মানচিত্রে নির্বাচন: ভোটের বদলে যাওয়া ভূ-চিত্রনির্বাচনের ফলাফল কেবল সংখ্যার খেলা নয়, এর গভীরে লুকিয়ে থাকে ভূ-রাজনৈতিক সমী...
21/02/2026

মানচিত্রে নির্বাচন: ভোটের বদলে যাওয়া ভূ-চিত্র

নির্বাচনের ফলাফল কেবল সংখ্যার খেলা নয়, এর গভীরে লুকিয়ে থাকে ভূ-রাজনৈতিক সমীকরণ। এবারের নির্বাচনের ফলাফলে বাগেরহাট, যশোর বা খুলনার মতো এলাকায় জামায়াতের উত্থান, কিংবা সিলেট ও চট্টগ্রামে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিয়ে অনেক আলোচনা চলছে।

২০০১ সালের জোটবদ্ধ বিজয়ের সাথে এবারের একক জয়ের তুলনামূলক চিত্র অনেকেই খুঁজছিলেন, কিন্তু সঠিক তথ্যের অভাবে সেসব আলোচনা ছিল কেবলই ধারণা নির্ভর। ডেটা এবং জিও-স্প্যাশিয়াল অ্যানালাইসিসের সমন্বয়ে সেই শূন্যতা পূরণ করতে আমরা নিয়ে এসেছি: nagorik.one/election

Nagorik.ONE, PlannB এবং Plan Dacca এর যৌথ উদ্যোগে আমরা এই ইন্টারঅ্যাক্টিভ অ্যানালাইসিস ও ভিজ্যুয়াল ডেটাবেজটি উন্মোচন করছি।

খুব শীঘ্রই প্রতিটি আসনের ভোটসংখ্যা এবং বিস্তারিত তথ্য যুক্ত করা হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক তথ্য সংগ্রহ করা একটি চ্যালেঞ্জ, তবে আমরা ডেটা-ব্যাকড স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

আপনার নাগরিক ফিডব্যাক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; মতামত জানাতে পারেন কমেন্টে।

পরিকল্পনাবিদদের বুকলিস্টবাংলাদেশের নদী ও পরিবেশ ব্যবস্থাপনা মানুষের শরীরে শিরা-ধমনি যেমন রক্ত সঞ্চালন করে, বাংলাদেশের মা...
06/02/2026

পরিকল্পনাবিদদের বুকলিস্ট

বাংলাদেশের নদী ও পরিবেশ ব্যবস্থাপনা

মানুষের শরীরে শিরা-ধমনি যেমন রক্ত সঞ্চালন করে, বাংলাদেশের মানচিত্রে নদ-নদীগুলো ঠিক সেভাবেই প্রাণের স্পন্দন বয়ে নিয়ে আসছে সৃষ্টির আদিলগ্ন থেকে।

আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ পানি। এই সম্পদ যেমন আশীর্বাদ, এর সঠিক ব্যবস্থাপনা তেমনি এক বিশাল চ্যালেঞ্জ। পানিসম্পদের যথাযথ ব্যবস্থাপনার গুরুত্ব নতুন করে লেখনীতে আনা হয়তো নিষ্প্রয়োজন - কেননা আমরা সবাই ইতিমধ্যেই মেনে নিয়েছি 'পানিই জীবন'।

একটা সময় আমাদের নদী নিয়ে আলোচনা ছিল কেবল কৃষি, মৎস্য আর জনপদকে ঘিরে। কিন্তু বর্তমান চিত্র ভিন্ন। অপরিকল্পিত নগরায়ন, অবৈধ দখল আর কলকারখানার বর্জ্যে আজ আমাদের নদীগুলো মুমূর্ষু। একদিকে নদী ভরাট ও দূষণ, অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির হাহাকার এবং ভূ-গর্ভস্থ পানির স্তরের আশঙ্কাজনক পতন—সব মিলিয়ে এক গভীর সংকটে আমরা।

এই নদীগুলোকে কীভাবে রক্ষা করা যায় এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে পানিসম্পদকে টেকসই করা সম্ভব—সেসব গুরুত্বপূর্ণ দিক নিয়েই আলোকপাত করা হয়েছে 'বাংলাদেশের নদী ও পরিবেশ ব্যবস্থাপনা' বইটিতে।

সংক্ষিপ্ত লেখক পরিচিতি:
ড. অশোক বিশ্বাস তার শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে বিএ অনার্স, মাস্টার্স, এবং ইন্সটিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ বিভাগে পিএইচডি সম্পন্ন করেছেন। ২০০১ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে জাতীয় নদী রক্ষা কমিশনে দায়িত্ব পালন করছেন।

সূচি:
সাতটি অধ্যায়: অবতরণিকা, নদনদীর বিদ্যমান সমস্যা ও ব্যবস্থাপনা, বন্যা ও বন্যা ব্যবস্থাপনা, নদীর পরিবেশদূষণ ও প্রতিকার, নদীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রশমনের উপায়, উপকূলীয় সমস্যা ও তার ব্যবস্থাপনা, উজানে বাঁধ ও পানিসম্পদ ব্যবস্থাপনা, উপসংহার।

পরিশিষ্ট অংশ - আন্তর্জাতিক নদীগুলোর তালিকা, জেলা-উপজেলাভিত্তিক নদীগুলোর তালিকা, বর্ণানুক্রমিক বাংলাদেশের নদীগুলোর তালিকা, শব্দসংক্ষেপ (ইংরেজি ও বাংলা), গ্রন্থপঞ্জি।

#পরিকল্পনাবিদদের_বুকলিস্ট

ঢাকাভিত্তিক সরকার দিয়ে কি স্থানীয় সমস্যার সমাধান সম্ভব?ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত ‘২০২৫...
23/01/2026

ঢাকাভিত্তিক সরকার দিয়ে কি স্থানীয় সমস্যার সমাধান সম্ভব?

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত ‘২০২৫ সালে বাংলাদেশের নগর এলাকার পরিকল্পনা, উন্নয়ন, পরিবেশ ও ন্যায্যতা: নাগরিকদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক অনুষ্ঠানের এক বক্তব্যে পরিকল্পনাবিদ সাজিদ ইকবাল বলেন, ঢাকাভিত্তিক সরকার দিয়ে স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধান সম্ভব নয়। আইনি কাঠামো, স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন না থাকলে কোনো পরিকল্পনা কার্যকর হবে না। বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হলেও তা করা সম্ভব হয়নি।

সম্পূর্ণ খবর: ঢাকাসহ দেশের নগর এলাকার বাসযোগ্যতা ক্রমান্বয়ে কমছে। (ঢাকা পোস্ট, ১৬ জানুয়ারি ২০২৬)

৫৬ বছরে জাহাঙ্গীরনগরপ্রকৃতির কোলে লাল ইটের 'সাংস্কৃতিক রাজধানী'১৯৭১ সালের ১২ জানুয়ারিমুক্তিযুদ্ধের ঠিক প্রাক্কালে ১৫০ জন...
12/01/2026

৫৬ বছরে জাহাঙ্গীরনগর

প্রকৃতির কোলে লাল ইটের 'সাংস্কৃতিক রাজধানী'

১৯৭১ সালের ১২ জানুয়ারি

মুক্তিযুদ্ধের ঠিক প্রাক্কালে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা ৫৫ বছর অতিক্রম করে ৫৬ বছরে পদার্পণ করল।

প্রকৃতি, সংস্কৃতি, পরিকল্পনা আর স্থাপত্যের অনন্য মেলবন্ধন আমাদের জাহাঙ্গীরনগর। ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাশা—নতুন বছরে বাস্তবায়িত হোক পরিবেশবান্ধব ও শিক্ষার্থীবান্ধব নতুন মহাপরিকল্পনা।

জাহাঙ্গীরনগর ও সকল জাবিয়ানকে 'প্ল্যান ঢাকা'র পক্ষ থেকে শুভেচ্ছা।

বিস্তারিত পড়ুন ছবিতে ছবিতে!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Plan Dacca posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share