ZeroWarn

ZeroWarn We create clear and practical cyber awareness to protect people from online scams, hacking attempts, and digital risks.

Our mission is to make cybersecurity simple for everyone. so you can stay safe, confident, and secure in the digital world.

Public WiFi ফ্রি হলেও নিরাপদ নয়।রেস্টুরেন্ট, ক্যাফে, পার্ক, বাসস্ট্যান্ড বা শপিং মলে যে WiFi ব্যবহার করেন সেটা আপনাকে co...
09/12/2025

Public WiFi ফ্রি হলেও নিরাপদ নয়।
রেস্টুরেন্ট, ক্যাফে, পার্ক, বাসস্ট্যান্ড বা শপিং মলে যে WiFi ব্যবহার করেন সেটা আপনাকে convenience দেয়, security নয়। Public WiFi–তে সংযুক্ত হওয়ার সাথে সাথে আপনার ফোন বা ল্যাপটপ একই নেটওয়ার্কে থাকা অজানা সব ডিভাইসের সামনে visible হয়ে যায়। এ সুযোগে আক্রমণকারী নিচের কাজগুলো করতে পারে—

1. Data Intercept (Man-in-the-Middle Attack)

আপনি Facebook, Instagram বা কোনো ওয়েবসাইট খুললে হ্যাকার মাঝখান থেকে ডেটা দেখার চেষ্টা করতে পারে।

2. Fake WiFi তৈরি

অনেক স্ক্যামার ইচ্ছা করে Fake WiFi বানায় যেমন:

Free_WiFi

Cafe_Guest

Airport_Free
এগুলোতে যুক্ত হলেই আপনার ট্রাফিক তাদের হাতে চলে যায়।

3. Password / Session Hijack

Public WiFi–তে লগইন করলে attacker session cookie চুরি করে আপনার অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করতে পারে।

4. Malware Injection

আপনার ব্রাউজারে জোর করে malicious pop-up দেখানো,
fake update দেখানো এসব সবই public WiFi তে সম্ভব।

5. File Sniffing ও Device Scan

একই নেটওয়ার্কে থেকে আক্রমণকারী আপনার ডিভাইস scan করে
দুর্বল পোর্ট বা open service খুঁজতে পারে।

ফোন হঠাৎ আগের চেয়ে বেশি slow?চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে?অ্যাপ খুলতে সময় নিচ্ছে?এই লক্ষণগুলোকে হালকা ভাবে নেবেন না, এগুলো...
08/12/2025

ফোন হঠাৎ আগের চেয়ে বেশি slow?
চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে?
অ্যাপ খুলতে সময় নিচ্ছে?

এই লক্ষণগুলোকে হালকা ভাবে নেবেন না, এগুলো Hidden Malware এর প্রথম ৫টা সাইন।
আজকের দিনে malware খুব সহজে ফোনে ঢুকে পড়ে। অপরিচিত লিংকে ক্লিক, fake অ্যাপ, free VPN, mod apps, cracked games, বা random permission এসবের মাধ্যমে অজান্তেই ফোনের ভিতরে malicious script রান হতে পারে।
Hidden malware ফোনকে শুধু slow করে না বরং আপনার personal data, Facebook, OTP, banking app, gallery সবকিছু ঝুঁকিতে ফেলে দেয়।
সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো অনেক malware একদম visible না, অ্যাপ লিস্টেও দেখা যায় না।
কিন্তু background এ ক্রমাগত data send করে, processor use করে, RAM খায়, ফলে ফোন অকারণে slow হয়ে যায়।

Hidden Malware চেক করার সহজ উপায়ঃ
১. Running Apps দেখুন (Background Usage)
>Settings → Battery → Background Activity
যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন না, তবুও battery/CPU খরচ করছে সেগুলো সন্দেহজনক
২. Data Usage চেক করুন
>Settings → Network → Data Usage
হঠাৎ কোনো অচেনা অ্যাপ বা কম ইউজ করা অ্যাপ যদি অনেক ডেটা খায় এটা malware behaviour
৩. Accessibility Permission চেক করুন
>Settings → Accessibility → Installed Services
যদি কোনো অচেনা অ্যাপের accessibility অন থাকে এটা 90% malware /spyware। সাথে সাথে Off + Uninstall করুন।

ইন্টারনেটে প্রতিদিন লাখ লাখ স্ক্যাম লিংক ঘুরছে।আর সবচেয়ে ভয়ংকর বিষয় হলো অপরিচিত কোনো লিংক পেলেই মানুষের অটোমেটিক ক্লিক ...
08/12/2025

ইন্টারনেটে প্রতিদিন লাখ লাখ স্ক্যাম লিংক ঘুরছে।
আর সবচেয়ে ভয়ংকর বিষয় হলো অপরিচিত কোনো লিংক পেলেই মানুষের অটোমেটিক ক্লিক করার প্রবণতা আছে।
এই এক ক্লিকেই আপনার ফোন, ফেসবুক, ব্যাংকিং অ্যাপ সবকিছু ঝুঁকিতে পড়ে যেতে পারে।

হ্যাকাররা সাধারণত unknown link ব্যবহার করে ৩ভাবে আক্রমণ করে:
1. Phishing page.
2. Malicious website.
3. Drive-by attack

সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো অনেক স্ক্যাম লিংক এখন এত সুন্দরভাবে ছদ্মবেশী হয় যে প্রথম দেখায় আসল লিংকের মতোই লাগে।

অনেকেই মনে করেন Hotspot অন থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু বাস্তবে Hotspot ঠিকভাবে secured না থাকলে আপনার ফোন ছোট একটি Wi...
07/12/2025

অনেকেই মনে করেন Hotspot অন থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু বাস্তবে Hotspot ঠিকভাবে secured না থাকলে আপনার ফোন ছোট একটি WiFi রাউটারের মতো খোলা পড়ে থাকে।
এ সুযোগে হ্যাকাররা আপনার নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করে এবং দুর্বল পাসওয়ার্ড বা ভুল সেটিং থাকলে মাত্র কয়েক সেকেন্ডেই access পেতে পারে।

ওপেন বা দুর্বল হটস্পটের মাধ্যমে হ্যাকাররা :
১. আপনার নেটওয়ার্ক ট্রাফিক স্নিফ করতে পারে।
২. ব্রাউজিং ডেটা দেখতে পারে।
৩. Fake client হয়ে নেটওয়ার্কে ঢুকতে পারে।
৪. Port scan করে ফোনের দুর্বল জায়গা খুঁজে পেতে পারে।
৫. এমনকি infected device যুক্ত থাকলে malware ছড়াতেও পারে।

সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো বেশির ভাগ মানুষ Hotspot SSID-তে নিজের নাম বা ফোনের মডেল ব্যবহার করে,
যার কারণে হ্যাকার সহজেই জানে কোন ডিভাইস টার্গেট করতে হবে।

বাংলাদেশসহ বিশ্বে বেশিরভাগ হ্যাকিং হয় একটি মাত্র কারণে।মানুষ সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করে।হ্যাকাররা একটি সাইট থেক...
07/12/2025

বাংলাদেশসহ বিশ্বে বেশিরভাগ হ্যাকিং হয় একটি মাত্র কারণে।

মানুষ সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করে।
হ্যাকাররা একটি সাইট থেকে password leak পেলেই সেটা
Facebook, Gmail, Instagram, Bank App সব জায়গায় ট্রাই করে।
এটার নাম Credential Stuffing Attack.
এবং এই একটি ভুলেই 80% অ্যাকাউন্ট হ্যাক হয়।

ফেসবুক এখন শুধু একটি সোশ্যাল অ্যাপ নয় এটা আমাদের ব্যক্তিগত তথ্য, মেসেজ, ছবি, ব্যবসা, এমনকি পরিবারের নিরাপত্তার অংশ।কিন্ত...
05/12/2025

ফেসবুক এখন শুধু একটি সোশ্যাল অ্যাপ নয় এটা আমাদের ব্যক্তিগত তথ্য, মেসেজ, ছবি, ব্যবসা, এমনকি পরিবারের নিরাপত্তার অংশ।
কিন্তু বেশিরভাগ মানুষই নিজেদের অ্যাকাউন্টে এমন কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি সেটিং চালু করে না, যেগুলো থাকলে 90% হ্যাকিং চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

ভালো খবর হলো Facebook নিরাপদ করা খুব সহজ।
মাত্র ৩০ সেকেন্ডে ৩টা সেটিং অন করলে আপনার অ্যাকাউন্ট আগের থেকে 2x বেশি সেফ হয়ে যাবে।
নিচে খুব সহজ ভাষায় সেই ৩টি সেটিং দেখানো হলো।

🕒Login Alerts On করুন।
✔ এতে কেউ আপনার একাউন্টে ঢুকলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন।
✔ 70% স্ক্যাম এই সেটিং থাকলে আগেই ধরা পড়ে যায়।

🔐 Two-Factor Authentication (2FA) On করুন।
✔ পাসওয়ার্ড leak হলেও কেউ লগইন করতে পারবে না
✔ Facebook হ্যাক হওয়ার 90% চেষ্টা 2FA থাকলে সফল হয় না।

🛡️ Trusted Devices ও Active Logins চেক করুন।
✔ অজানা ফোন, ল্যাপটপ, ট্যাবলেট instantly লগআউট হয়ে যাবে।
✔ আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আবার আপনার হাতে।

ডিজিটাল দুনিয়া যেমন বড় হচ্ছে, তেমনি বাড়ছে ঝুঁকিও।আমাদের উদ্দেশ্য খুবই সরল, আপনাকে সচেতন করা, যাতে আপনি নিজে এবং পরিবারের...
04/12/2025

ডিজিটাল দুনিয়া যেমন বড় হচ্ছে, তেমনি বাড়ছে ঝুঁকিও।

আমাদের উদ্দেশ্য খুবই সরল, আপনাকে সচেতন করা, যাতে আপনি নিজে এবং পরিবারের মানুষকে অনলাইনে নিরাপদ রাখতে পারেন।

এই পেজে আপনি পাবেন প্র্যাকটিক্যাল পরামর্শ, স্ক্যাম এড়ানোর উপায়, সাইবার হাইজিন টিপস এবং সহজ ভাষায় ব্যাখ্যা করা বাস্তব সমস্যার সমাধান।
সচেতনতা ছড়িয়ে একটি নিরাপদ অনলাইন কমিউনিটি তৈরি করাই আমাদের লক্ষ্য।

আপনার নিরাপত্তা শুরু হোক সচেতনতা দিয়ে!

Address

Savar
Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZeroWarn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share