09/06/2026
“নালন্দা: বিশ্বের প্রথম জ্ঞাননগরীর গল্প
পর্ব ২: বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়”
নালন্দার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এর আবাসিক ব্যবস্থা। এখানে হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষক একই ক্যাম্পাসে বসবাস করতেন। বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল ছাত্রাবাস, উপাসনালয়, শ্রেণিকক্ষ, গবেষণাকেন্দ্র, ধ্যানকক্ষ এবং বিশাল গ্রন্থাগার। এটা ছিল পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ বর্তমান দিনে কলেজ-বিশ্ববিদ্যালয়ে যে ধরনের হোস্টেল আমরা দেখতে পাই যেখানে দূর-দূরান্ত থেকে পড়ুয়ারা পাঠ নিতে আসেন, আজ থেকে ১,৬০০ বছর আগে তা প্রথম করে দেখিয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়
চীনা পরিব্রাজক Xuanzang-এর বিবরণ অনুযায়ী, নালন্দায় প্রায় ১০,০০০ শিক্ষার্থী এবং ২,০০০ শিক্ষক ছিলেন। প্রতিদিন পাঠদান, গবেষণা, বিতর্ক এবং জ্ঞানচর্চায় পুরো ক্যাম্পাস প্রাণবন্ত থাকত।
এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না; বরং ছিল একটি পূর্ণাঙ্গ জ্ঞাননগরী, যেখানে শিক্ষা ও জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল।
Artificial Inteligence Generated Image
Gurukul of Culture and Civilization