HELP-Higher Education & Learning Pathways

HELP-Higher Education & Learning Pathways

Share

“Direction is Destiny”
Know your right direction from our experts and achieve your dreams of studying abroad.

HELP - Higher Education & Learning Pathways
Study Abroad | Visa

16/03/2026

🇪🇺 ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: March 2026 আপডেট!

মার্চ মাসে আবেদনের সুযোগ আছে এমন কিছু টপ-রেটেড স্কলারশিপের তালিকা নিচে দেওয়া হলো। দেরি না করে আজই প্রস্তুতি শুরু করুন!

১. 🇮🇪 আয়ারল্যান্ড গভর্মেন্ট স্কলারশিপ (GOI-IES)

আয়ারল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই মর্যাদাপূর্ণ স্কলারশিপটি দিয়ে থাকে। এটি মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য।
* সুযোগ-সুবিধা: ১০,০০০ ইউরো স্টাইপেন্ড এবং সম্পূর্ণ টিউশন ফি মকুব।
* আবেদনের শেষ সময়: ৩১ মার্চ, ২০২৬।
* যোগ্যতা: ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে।

২. 🇪🇦 স্পেন গভর্মেন্ট স্কলারশিপ (Becas MEC)

স্পেনের শিক্ষা মন্ত্রণালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং বৃত্তিমূলক শিক্ষার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। যারা বর্তমানে স্পেনে আছেন বা আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি দারুণ সুযোগ।
* সুযোগ-সুবিধা: টিউশন ফি, থাকার খরচ এবং বিশেষ ভাতা।
* আবেদনের সময়সীমা: সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে আবেদন পোর্টাল খোলা থাকে।

৩. 🇩🇪 জার্মানি DAAD (EPOS) স্কলারশিপ

জার্মানির বেশ কিছু স্পেশালাইজড কোর্সে (যেমন: International Media Studies) আবেদনের সুযোগ এখনো আছে।
* সুযোগ-সুবিধা: মাসিক স্টাইপেন্ড (৯৩৪-১২০০ ইউরো), বিমান ভাড়া এবং স্বাস্থ্য বীমা।
* ডেডলাইন: কোর্সের ধরন ভেদে ১৫ মার্চ থেকে ৩১ মে, ২০২৬ পর্যন্ত।

৪. 🇪🇺 ইরাসমাস মুন্ডাস (Erasmus Mundus)

যদিও অধিকাংশ প্রোগ্রামের মূল ডেডলাইন ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে, তবে কিছু নির্দিষ্ট প্রোগ্রাম (Self-funded বা ক্যাটাগরি-বি) এবং কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে মে মাস পর্যন্ত আবেদনের সুযোগ থাকে।
* পরামর্শ: ইরাসমাস ক্যাটালগ চেক করে আপনার বিষয়ের ডেডলাইনটি পুনরায় দেখে নিন।

৫.🇭🇺 চেভেনিং ও হাঙ্গেরি স্কলারশিপ

* UK Chevening: বর্তমান সেশনের আবেদন শেষ, এখন ইন্টারভিউ পিরিয়ড চলছে। পরবর্তী সেশন শুরু হবে আগস্ট ২০২৬-এ।
* Stipendium Hungaricum: ২০২৬ সেশনের আবেদন শেষ। পরবর্তী আবেদন শুরু হবে নভেম্বর ২০২৬ থেকে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

* আপডেটেড সিভি (Europass Format)।
* একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (নোটারি করা)।
* আইইএলটিএস (IELTS) স্কোর (ন্যূনতম ৬.০ - ৬.৫)।
* স্টেটমেন্ট অফ পারপাস (SOP) এবং রিকমেন্ডেশন লেটার।

টিপস: ইউরোপে আবেদনের জন্য আপনার একাডেমিক প্রোফাইল এবং গবেষণার আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ববিদ্যালয় আগে থেকেই শর্টলিস্ট করে রাখুন।

14/03/2026

🇮🇹 ইতালির ফ্রি অ্যাডমিশন বিশ্ববিদ্যালয়সমূহ, with Official ref Link. (Application Fee: €0)

যারা ইতালিতে ফ্রি অ্যাডমিশন নিতে চান, তাদের জন্য কমেন্ট বক্সে ফ্রিতে আবেদন করা যাবে এমন কিছু ইউনিভার্সিটি তালিকা দেওয়া হলো 👇

🪡এপ্লিকেশন প্রসেস করতে চাইলে যোগাযোগ করতে পারেন। সব ধরনের এক্সেস আপনার কাছে থাকবে। তাই সব আপডেট আপনি নিজেও চেক করতে পারবেন।

পরবর্তী আপডেট ও গাইডলাইন পেতে Page follow দিয়ে রাখুন।

13/03/2026

দক্ষিণ কোরিয়ায় Master’s বা PhD করতে চাইলে GKS 2026 Scholarship বেশ ভাল একটা অপশন। এই স্কলারশিপ পুরো tuition cover করে এবং মাসিক stipend দেয়। শুরুতে এক বছর Korean language course থাকে, যা পড়াশোনার আগে মানিয়ে নেওয়ার জন্য সাহায্য করে।

এর মাধ্যমে বাংলাদেশ থেকে কোরিয়া যাওয়ার round-trip airfare, settlement allowance এবং medical insurance সুবিধাও পেয়ে যাবেন। Master’s program সাধারণত ২ বছর, আর PhD ৪ বছর মেয়াদী।

Apply করার দুইটি route আছে—Embassy Track এবং University Track। Embassy track-এ তিনটি university choice দিতে পারবেন, এবং University track-এ সরাসরি একটির জন্য apply করতে হয়। পপুলার university-র মধ্যে আছে SNU, KAIST, Yonsei, Korea University, Hanyang। আপনার research interest অনুযায়ী university সেলেক্ট করে নিবেন।

Application শুরু করার আগে document গুলো রেডি রাখুন—academic certificates, passport copy, study plan, personal statement, দুইটি recommendation letter এবং language certificate (IELTS/TOEFL বা TOPIK)। Notary বা apostille প্রয়োজন হতে পারে। Study plan এবং personal statement এ focus দিন, কারণ selection committee এখান থেকে আপনার academic goal বোঝার ট্রাই করবে।

Application সাধারণত ফেব্রুয়ারি-মার্চে শুরু হয়। Embassy track আর University track-এর deadline আলাদা হতে পারে।
Official info দেখার জন্য কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে 👇
Rahman Enayate

12/03/2026

🇷🇴 রোমানিয়া সরকারি স্কলারশিপ ২০২৬!

রোমানিয়া সরকারের MFA (Ministry of Foreign Affairs) স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এটি নন-ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা সুযোগ।

★★ কেন এই স্কলারশিপে আবেদন করবেন?

* সম্পূর্ণ ফ্রি টিউশন ফি: পড়াশোনার জন্য কোনো টাকা লাগবে না।
* থাকার ব্যবস্থা: বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার খরচ সম্পূর্ণ ফ্রি।
* মাসিক স্টাইপেন্ড: হাতখরচের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে।
* ভাষা শেখার সুযোগ: যারা রোমানিয়ান ভাষা জানেন না, তাদের জন্য ১ বছরের ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্স করার সুযোগ রয়েছে।

★★আবেদনের মূল তথ্য
* ডিগ্রি: ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি।

* ডেডলাইন: ৩১ মার্চ, ২০২৬

* যোগ্যতা: নন-ইউরোপীয় নাগরিক হতে হবে। পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৭০% নম্বর (বা সমমান) থাকতে হবে।

* বিষয়: ইঞ্জিনিয়ারিং, আর্টস, সায়েন্স, এগ্রিকালচারসহ প্রায় সব বিষয়। (বি.দ্র: চিকিৎসা বিজ্ঞান, ডেন্টিস্ট্রি এবং ফার্মাসি এই স্কলারশিপের আওতাভুক্ত নয়)।

★★যা যা প্রয়োজন (স্ক্যান কপি)

১. সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট (ইংরেজি বা ফ্রেঞ্চ অনুবাদসহ)।
২. জন্ম নিবন্ধন বা পাসপোর্টের কপি।
৩. জীবনবৃত্তান্ত (CV - English format)।

★★ আবেদনের লিংক কমেন্ট বক্সে 👇

Selim Hossain

25/02/2026

🇸🇪 সুইডেনে উচ্চশিক্ষা: একজন শিক্ষার্থীর মাসিক খরচ কত? (২০২৬ আপডেট)
সুইডেনে পড়াশোনার মান যেমন উন্নত, জীবনযাত্রার মানও তেমন উন্নত। ২০২৬ সালের বর্তমান বাজারদর এবং ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থীর মাসিক খরচের হিসাব নিচে দেওয়া হলো:

১. লিভিং কস্ট (ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট):

সুইডিশ মাইগ্রেশন এজেন্সি (Migrationsverket) অনুযায়ী, ২০২৬ সালে একজন শিক্ষার্থীর ভিসার জন্য মাসিক কমপক্ষে ১০,৫৮৪ SEK (সুইডিশ ক্রোনা) ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় (যা বাংলাদেশি টাকায় প্রায় ১,২৫,০০০ - ১,৩৫,০০০টাকা)। তবে বাস্তবে মিতব্যয়ী হলে এর চেয়ে কমে সম্ভব। আবার শহরের উপর নির্ভর করে খরচ বেশ কম বেশি হতে পারে। আপনি যদি মালমো শহরে থাকেন তাহলে থাকা বাবদ ৪০,০০০ টাকা (শেয়ারড রুম) এবং খাওয়া বাবদ ২০,০০০ টাকা যথেষ্ট। আর থাকে যাতায়াত বাবদ ৯,০০০-১০,০০০ টাকা। হাত খরচ আপনার নিজের উপর। মানে আপনি আপনি যদি একটু হিসাব করে চলেন তাহলে ৮০,০০০-৯০,০০০ টাকাই যথেষ্ট।

২. খরচ কমানোর কিছু প্রো-টিপস:

* স্টুডেন্ট ইউনিয়ন কার্ড (Mecenat): এই কার্ডটি থাকলে ট্রেন টিকিট, কফি শপ এবং বিভিন্ন আউটলেটে বড় ধরণের স্টুডেন্ট ডিসকাউন্ট পাওয়া যায়।
* বাসা নির্বাচন: স্টকহোম বা গোথেনবার্গের মতো বড় শহরের বাইরে ছোট শহরগুলোতে (যেমন: লিনশোপিং বা লুন্ড) থাকার খরচ বেশ কম।
* রান্না করে খাওয়া: সুইডেনে বাইরে খাওয়ার খরচ অনেক বেশি। নিজে রান্না করলে খাবার খরচ ২০,০০০ টাকার মধ্যে রাখা সম্ভব।
* সেকেন্ড হ্যান্ড কালচার: সুইডেনে আসবাবপত্র বা শীতের কাপড় কেনার জন্য 'Second-hand' শপ খুব জনপ্রিয়। এখান থেকে নামমাত্র মূল্যে অনেক কিছু কেনা যায়। আবার ফেসবুকে কিছু গ্রুপ আছে যেখানে ফ্রিতে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়।

৩. পার্ট-টাইম জবের সুযোগ:

সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সময়ের কোনো আইনি সীমাবদ্ধতা নেই (যতক্ষণ পড়াশোনা ঠিক থাকে)। একজন শিক্ষার্থী পার্ট-টাইম কাজ করে মাসে সাধারণত ৮,০০০ থেকে ১২,০০০ SEK আয় করতে পারেন, যা দিয়ে তার মাসিক খরচ অনায়াসেই চলে যায় এবং কিছু টাকা সেভিংস সম্ভব। আর সামারের ছুটিতে ফুলটাইম কাজ করা যায় এবং মাসে ২,৫০,০০০- ৩,০০০০০ টাকা ইনকাম করা সম্ভব।

সুইডেনে প্রথম যাওয়ার সময় অন্তত ৩-৪ মাসের খরচ সাথে রাখা বুদ্ধিমানের কাজ, কারণ কাজ খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন 👇

23/02/2026

June ২০২৬ পর্যন্ত আবেদনের সুযোগ আছে এমন ৫টি টপ-টিয়ার ইন্টারন্যাশনাল স্কলারশিপ!

যারা এ বছর বা আগামী বছরের শুরুতে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এখনই "অ্যাকশন" নেওয়ার মোক্ষম সময়।

১. Fulbright Foreign Student Program (USA)

এটি যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ স্কলারশিপ। সাধারণত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এর অ্যাপ্লিকেশন উইন্ডো খোলে (দেশভেদে সময় ভিন্ন হয়)।

* লেভেল: Masters & PhD
* সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি, মাসিক লিভিং এলাউন্স, স্বাস্থ্য বীমা এবং যাতায়াত খরচ।

২. Australia Awards Scholarships (Australia)

২০২৭ ইনটেকের জন্য আবেদনের সময় এখনই। সাধারণত ফেব্রুয়ারি থেকে শুরু করে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ থাকে।

* লেভেল: Master’s & PhD
* সুবিধা: ১০০% টিউশন ফি, রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার, এস্টাবলিশমেন্ট এলাউন্স এবং আবাসন খরচ।

৩. Erasmus Mundus Joint Masters (Europe)

ইউরোপের একাধিক দেশে পড়ার সুযোগ। এর বিশেষত্ব হলো প্রতিটি কোর্সের ডেডলাইন আলাদা। অধিকাংশ কোর্সের সময়সীমা মার্চের মধ্যে শেষ হয়ে যায়, তাই দ্রুত চেক করা জরুরি।

* লেভেল: Joint Master’s
* সুবিধা: সম্পূর্ণ ফ্রি টিউশন, মাসিক স্টাইপেন্ড এবং ট্রাভেল এলাউন্স।

৪. VLIR-UOS Scholarship (Belgium)

বেলজিয়ামে উচ্চশিক্ষার জন্য এটি সেরা সুযোগ। সাধারণত ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুর দিকে এর ডেডলাইন থাকে। নির্দিষ্ট কিছু ডেভেলপমেন্ট-রিলেটেড কোর্সের জন্য এটি প্রযোজ্য।

* লেভেল: Master’s
* সুবিধা: টিউশন ফি, লিভিং কস্ট এবং ইনস্যুরেন্স।

৫. Government of Ireland International Education Scholarship

আয়ারল্যান্ড সরকারের এই স্কলারশিপের আবেদন সাধারণত মার্চের মাঝামাঝি পর্যন্ত চলে।

* লেভেল: Master & PhD
* সুবিধা: ফুল টিউশন ফি ওয়েভার এবং ১ বছরে €১০,০০০ ইউরো লিভিং স্টাইপেন্ড।

📍 IELTS/TOEFL প্রায় সব ক্ষেত্রে বাধ্যতামূলক।
📍 ডকুমেন্টেশন: SOP এবং Recomendation Letter শেষ মুহূর্তের জন্য ফেলে রাখবেন না।

প্রতিটি অফিশিয়াল লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে 👇

22/02/2026

🇬🇷 উচ্চশিক্ষায় গ্রিস: কম IELTS এবং MOI-তে সেনজেনভুক্ত দেশে স্বপ্নের ক্যারিয়ার!

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বর্তমানে গ্রিসের স্টুডেন্ট ভিসা সাকসেস রেশিও (Visa Success Ratio) অনেক বেশি।

★গ্রিসকে বেছে নেবেন?

গ্রিস শুধুমাত্র পর্যটনের জন্য নয়, তাদের শিক্ষার মান এবং সহজ ভিসা পদ্ধতির জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
* উচ্চ ভিসা সাকসেস রেট: বর্তমানে গ্রিসের ভিসা পাওয়ার হার প্রায় ৮৫% - ৯০%, যা অনেক বড় ইউরোপীয় দেশের তুলনায় বেশি।
* টিউশন ফি: অন্যান্য দেশের তুলনায় গ্রিসের পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির খরচ বেশ সাশ্রয়ী।
* লিভিং কস্ট: মাসিক ৪০০–৬০০ ইউরোর মধ্যে থাকা-খাওয়ার খরচ মিটে যায়।

★আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:

১. ব্যাচেলর (Bachelor's) প্রোগ্রামের জন্য:
* IELTS: নূন্যতম ৪.৫ স্কোর থাকলেই অনেক প্রাইভেট কলেজ বা ফাউন্ডেশন কোর্সে আবেদন করা সম্ভব। (তবে সরাসরি ব্যাচেলরের জন্য ৫.৫-৬.০ নিরাপদ)।
* একাডেমিক: এইচএসসি বা সমমান পরীক্ষায় ভালো জিপিএ।
২. মাস্টার্স (Master's) প্রোগ্রামের জন্য:
* MOI (Medium of Instruction): আপনি যদি আপনার ব্যাচেলর ইংরেজি মাধ্যমে শেষ করে থাকেন, তবে অনেক ক্ষেত্রে IELTS ছাড়াই শুধুমাত্র MOI সার্টিফিকেট দিয়ে সরাসরি মাস্টার্সে আবেদন করতে পারবেন।
* একাডেমিক: সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি।

★প্রয়োজনীয় ডকুমেন্টস চেকলিস্ট:

* পাসপোর্ট (ন্যূনতম ১ বছরের মেয়াদ)।
* সকল একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (Appostille/Attested)।
* IELTS স্কোর কার্ড অথবা MOI সার্টিফিকেট।
* পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
* হেলথ ইন্স্যুরেন্স ও মেডিকেল সার্টিফিকেট।
* আর্থিক সক্ষমতার প্রমাণ (Bank Solvency)।

★কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

পার্ট-টাইম জব: শিক্ষার্থী হিসেবে আপনি সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার আইনি সুযোগ পাবেন। ছুটির সময় ফুল-টাইম কাজ করা যায়।
PR এর সুযোগ: পড়াশোনা শেষে গ্রিসে জব খুঁজে নিয়ে রেসিডেন্স পারমিট বা পিআর-এর জন্য আবেদন করার পথ খোলা থাকে।

সঠিক গাইডলাইন এবং ইউনিভার্সিটি সিলেকশনের জন্য অভিজ্ঞ কারো পরামর্শ নিন এবং আজই আপনার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যান!

.5

22/02/2026

Without IELTS এ আবেদন করতে পারবেন

🇷🇴 রোমানিয়া সরকারি স্কলারশিপ ২০২৬!

রোমানিয়া সরকারের MFA (Ministry of Foreign Affairs) স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এটি নন-ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা সুযোগ।

★★ কেন এই স্কলারশিপে আবেদন করবেন?

* সম্পূর্ণ ফ্রি টিউশন ফি: পড়াশোনার জন্য কোনো টাকা লাগবে না।
* থাকার ব্যবস্থা: বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার খরচ সম্পূর্ণ ফ্রি।
* মাসিক স্টাইপেন্ড: হাতখরচের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে।
* ভাষা শেখার সুযোগ: যারা রোমানিয়ান ভাষা জানেন না, তাদের জন্য ১ বছরের ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্স করার সুযোগ রয়েছে।

★★আবেদনের মূল তথ্য
* ডিগ্রি: ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি।

* ডেডলাইন: ৩১ মার্চ, ২০২৬

* যোগ্যতা: নন-ইউরোপীয় নাগরিক হতে হবে। পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৭০% নম্বর (বা সমমান) থাকতে হবে।

* বিষয়: ইঞ্জিনিয়ারিং, আর্টস, সায়েন্স, এগ্রিকালচারসহ প্রায় সব বিষয়। (বি.দ্র: চিকিৎসা বিজ্ঞান, ডেন্টিস্ট্রি এবং ফার্মাসি এই স্কলারশিপের আওতাভুক্ত নয়)।

★★যা যা প্রয়োজন (স্ক্যান কপি)

১. সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট (ইংরেজি বা ফ্রেঞ্চ অনুবাদসহ)।
২. জন্ম নিবন্ধন বা পাসপোর্টের কপি।
৩. জীবনবৃত্তান্ত (CV - English format)।

★★ আবেদনের লিংক কমেন্ট বক্সে 👇

Selim Hossain

17/02/2026

🙅‍♂️Italy 2026 🇮🇹 এর জন্য কারা স্টুডেন্টস ভিসা আবেদন করবেন না?

❌ Personal Bank Account নেই।
❌ Sponsor Bank Account নেই।

🎓 Bachelor প্রোগ্রাম
➡️ অবশ্যই IELTS B2 লেভেল থাকতে হবে।

🎓 Master’s প্রোগ্রাম
➡️ MOI / IELTS / অন্যান্য ভাষা দক্ষতা – সবকিছুই ইউনিভার্সিটির নির্দিষ্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী যাচাই করতে হবে

😎 টার্গেট করুন: 2027
এই সময়টা নিজেকে প্রস্তুত করার জন্য ব্যবহার করুন—
✅ ডকুমেন্ট ঠিক করুন
✅ ভাষা দক্ষতা বাড়ান
✅ প্রোফাইল শক্ত করুন

💙 Good luck
সঠিক প্রস্তুতি মানেই সাফল্যের প্রথম ধাপ ❤

16/02/2026

🇪🇺 বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সেরা ইউরোপীয় স্কলারশিপ:-

🇭🇺 Hungary (Stipendium Hungaricum)
1. IELTS: 5.5-6.0 (Waiver possible)
2. Funding: €120–450 ≈ ৳14,000–54,000 + tuition-free.
3. Part-time Work: ~৩০ ঘণ্টা/সপ্তাহ।
4. Hourly Income: €4–5 ≈ ৳480–600.
5. PR: কাজ + residence years পরে।

🇳🇴 Norway
1. IELTS: Needed (6.0 – 6.5)
2. Funding: Tuition-free (কিছু program cost থাকলেও negligible)
3. Part-time Work: ~২০ ঘণ্টা/সপ্তাহ।
4. Hourly Income: ~€16–17 ≈ ৳2,020
5. PR: post-study work + residence years.

🇪🇺 Erasmus Mundus
1. IELTS: সাধারণত লাগে (6.5+)
2. Funding: Monthly stipend ~€1,400 ≈ ৳1,68,000 + full tuition + travel + insurance.
3. SOP: অবশ্যই future plan স্পষ্ট থাকতে হবে।
4. Recommendation Letters: ২টি strong academic letters.
5. Age Limit: নেই।
6. Part-time Work: প্রায় সব EU দেশে ২০ ঘণ্টা/সপ্তাহ allowed।
7. Hourly Income: ~€12–15 ≈ ৳1,440–1,800 ঘন্টা।
8. PR (Permanent Residency): host country অনুযায়ী post-study work করতে হবে।

🇩🇪 Germany (DAAD)
1. IELTS: সাধারণত লাগে (6.5+)
2. Funding: €934–€1,300/month ≈ ৳1,12,000–1,56,000
3. Part-time Work: ২০ ঘণ্টা/সপ্তাহ allowed.
4. Hourly Income: ~€12–15 ≈ ৳1,440–1,800
5. SOP & Recommendation: অবশ্যই প্রয়োজন।
6. Age Limit: নেই।
7. PR: ২+ বছর কাজ + Blue Card হলে সম্ভব।

🇫🇷 France (Eiffel Excellence Scholarship)
1. IELTS: 6.5+
2. Funding: Master’s €1,181 ≈ ৳1,42,000
3. PhD €1,700 ≈ ৳2,04,000 per month.
4. Part-time Work: ~২০ ঘণ্টা/সপ্তাহ।
5. Hourly Income: €11–12 ≈ ৳1,320–1,440
6. PR: Graduation পর চাকরি + residence years.
7. SOP & Recommendation: Strong versions হলে সুবিধা.

🇧🇪 Belgium (VLIR-UOS Scholarship)
1. IELTS: 6.5 (সাধারণত লাগে)
2. Funding: ~€1,150 ≈ ৳1,38,000/month + tuition
3. Part-time Work: ~২০ ঘণ্টা/সপ্তাহ।
4. Hourly Income: €12–13 ≈ ৳1,440–1,560
5. PR: কাজ + residence years পরে।

🇸🇪 Sweden (Swedish Institute Scholarship)
1. IELTS: 6.5 Program অনুযায়ী
2. Funding: ~€1,000 ≈ ৳1,20,000 + tuition.
3. Part-time Work: ~২০ ঘণ্টা/সপ্তাহ allowed.
4. Hourly Income: €10–15 ≈ ৳1,200–1,800
5. PR: কাজ + residence years পরে।

🇮🇹 Italy (Government Scholarship)
1. IELTS: 6.0 Program অনুযায়ী (কিছু waive)
2. Funding: €900 ≈ ৳1,08,000 + tuition waiver.
3. Part-time Work: ~২০ ঘণ্টা/সপ্তাহ।
4. Hourly Income: €7–9 ≈ ৳840–1,080
5. PR: Graduation পর কাজ + residence.

🇫🇮 Finland
1. IELTS: 6.0-6.5 (University অনুযায়ী)
2. Funding: Tuition waiver + €5,000–10,000 ≈ ৳6–12 লাখ/বছর।
3. Part-time Work: ~৩০ ঘণ্টা/সপ্তাহ।
4. Hourly Income: €9–11 ≈ ৳1,080–1,320।
5. PR: কাজ + residence years.

🇳🇱 Netherlands (Holland Scholarship)
1. IELTS: 6.5-7.0
2. Funding: €5,000–10,000 ≈ ৳6–12 লাখ (one-time, mostly first year)
3. Part-time Work: ~১৬ ঘণ্টা/সপ্তাহ
4. Hourly Income: €13–15 ≈ ৳1,560–1,800
5. PR: কাজ + residence year as required
6. SOP & Recommendations needed.

📍 Important Notes

# IELTS: কিছু ক্ষেত্রে waive, otherwise ~6–7 required.
# SOP: Why study this subject → future goal → impact explain করতে হবে।
# Recommendation: ২ academic letters (teacher/supervisor).
# Age limit: সাধারণত নেই।
# PR: Post-study work + residence years প্রয়োজন।
# Multiple Apply: Allowed, একসাথে অনেক scholarship/uni apply করা যায়।
# Citizenship: Years of residence + work experience (as per req) হলে apply করতে পারবেন।


15/02/2026

স্লোভাকিয়া তে মাত্র ৬-৭ লক্ষ টাকায় পড়াশুনা করতে আসা যায়, IELTS ছাড়াও আবেদন করা যায়।
মধ্যবিত ফ্যামিলির জন্য স্লোভাকিয়া হতে পারে একটি ভালো গন্তব্য।
স্লোভাকিয়ার অনেক ইউনিভার্সিটি তে কিছু প্রোগ্রাম টিউশন ফি একদম ফ্রি মানে আপনি সুযুগ পেয়ে গেলে মাত্র ২-৩ লক্ষ টাকায় ইউরোপ চলে আসতে পারবেন তাও আবার শেনজেন ভুক্ত একটি দেশে।

যদিও এই স্লোভাকিয়া নিয়ে অনেক স্কেম শুরু হয়েছে, টিউশন ফি ফ্রি এই সুযুগ কাজে লাগিয়ে এজেন্সি গুলো মার্কেটিং করছে আপনাদের টিউশন ফি তারা পে করে দিবে। এদের থেকে দূরে থাকবেন।

আবেদন অলমোস্ট শেষের দিকে। চেষ্টা করবেন আগে নিজে নিজে আবেদন করার। কঠিন কিছু না একটু চেষ্টা করলেই পারবেন।

15/02/2026

৫০ লাখ টাকা বেতনে বরফের দেশে কর্মী নিচ্ছে ব্রিটিশ সংস্থা, থাকা-খাওয়া ও যাতায়াত ফ্রি

মাইনাস তাপমাত্রা, ছয় মাসের অন্ধকার আর চারদিকে শুধু বরফ ভাবতেই কাঁপুনি ধরছে? কিন্তু যদি এই প্রতিকূল পরিবেশই আপনার কাছে অ্যাডভেঞ্চার মনে হয়, তাহলে এই চাকরির খবরটি আপনার জন্য দারুণ সুখবর। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে অ্যান্টার্কটিকায় তাদের গবেষণা কেন্দ্রগুলোতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে। সবচেয়ে বড় আকর্ষণ বার্ষিক বেতন ৩০ হাজার ২৪৪ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা) থেকে শুরু হলেও থাকা, খাওয়া, যাতায়াত, বিশেষ শীতবস্ত্র এমনকি প্রশিক্ষণ—সবই সম্পূর্ণ ফ্রি। কর্মীদের কোনো খরচই বহন করতে হবে না।

বর্তমানে যেসব পদের জন্য আবেদন করা যাচ্ছে:

১. শেফ
২. কাঠমিস্ত্রি
৩. প্লাম্বার
৪. ইলেকট্রিশিয়ান
৫. প্ল্যান্ট অপারেটর
৬. বোটিং অফিসার
৭. আবহাওয়া পর্যবেক্ষক
৮. ফিল্ড গাইড
৯. ফিল্ড কো-অর্ডিনেটর
১০. রেডিও অপারেটর
১১. স্টেশন সাপোর্ট এসিস্ট্যান্ট
১২. মেরিন অপারেটর
১৩. মেরিন বায়োলজিস্ট ইত্যাদি

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে অ্যান্টার্কটিকা জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে স্টেশন লিডার, প্রাণিবিদ্যা ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ আরও কয়েকটি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

অ্যান্টার্কটিকায় কাজ মানেই আরাম নয়। বছরের প্রায় ছয় মাস সূর্যের আলো দেখা যায় না। চারদিকে শুধু অন্ধকার, বরফ আর ভয়ংকর তুষারঝড়। কখনো কখনো তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াসে। রথেরা রিসার্চ স্টেশনের অপারেশন ম্যানেজার মাইক ব্রায়ান বলেন, একটি ছোট সমাজ চালাতে যেমন শেফ দরকার, তেমনি দরকার মেকানিক, কারিগর ও প্রকৌশলী। আমাদের কর্মীরা সাধারণ মানুষ, কিন্তু কাজ করেন পৃথিবীর সবচেয়ে অসাধারণ জায়গাগুলোর একটিতে।

এই চাকরিগুলোর চুক্তির মেয়াদ ৬ থেকে ১৮ মাস পর্যন্ত হতে পারে। এখানে কাজের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলগতভাবে মানিয়ে নেয়া।হ্যালি-৬ গবেষণা স্টেশনে ছয় বছর ধরে কাজ করা ফিল কুলম্যান বলেন, এটা শুধু একটা স্টেশন নয় এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের পরিবার। এখানে টিকে থাকতে হলে মানিয়ে নেওয়ার ক্ষমতা আর দলগত মানসিকতা সবচেয়ে জরুরি।

যাদের মধ্যে চরম শীত সহ্য করার সাহস, অভিযোজন ক্ষমতা আর অ্যাডভেঞ্চারের নেশা আছে তাদের জন্য এই চাকরি হতে পারে জীবনের সবচেয়ে ব্যতিক্রমী অধ্যায়। আগ্রহীরা ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে আবেদন করতে পারবেন। বরফের রাজ্যে কাজ করার স্বপ্ন থাকলে, সুযোগটা হাতছাড়া না করাই ভালো।

নোট: ওয়েবসাইট লিংক কমেন্টে দেওয়া আছে। প্রয়োজন হলে দেখেন এবং যোগ্যতা অনুযায়ী আবেদন করেন।

সূত্র: ডেইলি মেইল

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka