18/01/2026
এমন নয় যে আমার বাচ্চার সঙ্গে সারাদিন হাসি দিয়ে কথা বলতে হবে। যদি ও আমার মন খারাপ। আমি তো কোনো রোবট নই। আমিও মানুষ। আমার ও মন খারাপ হয়, কান্না পায়, রাগ হয়, অভিমান হয়, বুকের ভেতর ভেঙেচুড়ে যায়। এসব যদি বাচ্চাকে না বুঝাই বাচ্চা কি বুঝতে পারবে কখনো? আমার মায়ের ও মন খারাপ হয়! আমার মা সারাদিন হাসিখুশি কাজ করে যাওয়া রোবট নয়। হ্যাঁ সবকিছুর একটা ব্যালেন্স রাখা উচিত। আমি এতোটাও রেগে যাব না যে নিজের বাচ্চার ক্ষতি করি। এতোটাও মন খারাপ করে থাকব না যে আমার বাচ্চাটাও সারাদিন হাসতে পারবে না আমার জন্য। ওকে বুঝানো উচিত ,মায়ের আজ মন খারাপ। আজকে মাকে কিছুক্ষন স্পেস দাও। এটাই হলো বাউন্ডারি সেট করা। আমার বাচ্চা যখন দেখবে মা নিজেকে কিভাবে শান্ত করে। মা কিভাবে নিজের রাগ জেদ নিয়ন্ত্রণ করে তখন বাচ্চাও আমার দেখে শিখবে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তাই আমার মনে হয় আজ যে আমার মন খারাপ , আজ যে আমার মন ভালো নেই সেটা আমার সন্তান জানুক। আমার কোলে চুপটি করে বসে গালে হাত দিয়ে বলুক, মন খারাপ করো না মা আল্লাহ আছেন আমাদের। হে আল্লাহ আমার মায়ের মন খারাপ ভালো করে দিন। আমীন। ঠিকই আমারই মতন। তবেই তো সার্থকতা। আপনার চোখে পানি আসবে আর আপনি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ ইয়া রব্বী আমাকে একজন নেককার সন্তান দান করার জন্য। ইয়া রহমানুর রহীম, আরশে আযীমের মালিক আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া পৃথিবীতে এত সুন্দর একটা সন্তান দান করার জন্য। আপনি মহান, আপনি অসীম আর আপনিই আমার রব।
~Tarbiyah with Amma